বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
" বউয়ের বুদ্ধি "
~~~~~~~~~
মেয়েদের বুদ্ধি এইরকমই হয়.......
রাজ দরবারে একদিন এক জেলে একটি
বড়সড় মাছ নিয়ে গেলো । রাজামশাই
মাছটি দেখে খুব খুশি হলেন কারণ
মাছ তাঁর খুব প্রিয় খাবার ছিলো ।
এজন্য রাজামশাই খুশি হয়ে জেলেকে
৫০০/-টাকা দিয়ে দিলেন । এদিকে
পাশেই বসে থাকা রাণী ফিসফিস
করে রাজাকে বললেন, এই সামান্য
টাকার মাছটার দাম তুমি ৫০০/-টাকা
দিয়ে দিলে ! বড়জোর খুশি হয়ে
তাকে ৮০/- থেকে ১০০/- টাকা
দিতে পারতে । মাছ ফেরত নিয়ে
টাকা দিতে বলো ।
-
রাজামশাই বললেন, একি বলো রাণী !
রাজারা যা বলে তা নড়চড় করা
অসম্ভব তাছাড়া এটাতো রাজাদের
ইজ্জতের ব্যাপার ।
-
রাণী বললেন, আমি এমন একটা বুদ্ধি
দিচ্ছি যা প্রয়োগ করলে তোমার
সন্মানের কোনো হানি হবে না ।
জেলে মাছ নিয়ে টাকাও ফেরত
দিবে ।
-
রাজামশাই বললেন কি বুদ্ধি ?
-
রাণী বললেন , জেলেকে ডেকে
বলবে তোমার মাছটা কি পুরুষ না
স্ত্রী ? যদি জেলে বলে মাছ পুরুষ
তাহলে তুমি বলবে আমার স্ত্রী মাছ
লাগবে আর যদি জেলে বলে মাছ
স্ত্রী তাহলে তুমি বলবে আমার পুরুষ
মাছ লাগবে । অতএব, জেলে তখন মাছ
ফেরত নিতে বাধ্য হবে ।
-
রাজা রাণীর বুদ্ধিতে খুশি হয়ে
জেলেকে ডেকে জিজ্ঞাসা
করলেন, তোমার মাছটা কোন
জাতের ? পুরুষ না স্ত্রী ? জেলে থতমত
হয়ে একটু ভেবে চিন্তে বললো,
যাঁহাপনা আমার মাছটা পুরুষও না
স্ত্রীও না ! আমার মাছটা হলো
হিজড়া । এবার রাজদরবারে হাসির
রোল পড়ে গেলো, রাণীও শাড়ির
আঁচল দিয়ে মুখ ঢেকে হাসলেন ।
-
রাজা জেলের বিচক্ষণতা দেখে
খুশি হয়ে আরও ৫০০/- টাকা দিয়ে
দিলেন । জেলে খুশি হয়ে মোট ১০০০/-
টাকার পোটলায় নিয়ে বের হয়ে
যাচ্ছে । রাজমহলের মেইন গেইটের
সামনে যেতেই পোটলা থেকে
পাঁচটি টাকা মাটিতে পড়ে গেলো
। জেলে তা তুলে চুমু খাচ্ছে কপালে
লাগাচ্ছে । এদিকে রাণী তা দেখে
রাগে ফোঁস ফোঁস করছে ।
-
যাঁহাপনা, এই জেলে এত লোভী
কেন ? ১০০০/- টাকা থেকে মাত্র
পাঁচটি টাকা পড়ে গেছে জেলের
তা সহ্য হচ্ছেনা । যাঁহাপনা ! আপনি
তাঁকে শাস্তি দেন । রাজাও
ভাবলেন ঠিকই তো মাত্র ৫/- টাকা
পড়ে গেছে, গেট দিয়ে কত গরিব
মানুষ আসা যাওয়া করে তারা না হয়
কুঁড়িয়ে নিতো ।
-
রাজামশাই জেলেকে ডেকে
বললেন, এই লোভী জেলে ? তোমার
এত লোভ কেন ? এত টাকা দিয়েছি
তোমায়, মাত্র ৫/- টাকার লোভ
সামলাতে পারলে না ? তা তুলে চুমু
খাচ্ছ ? তোমাকে কঠিন শাস্তি
দেয়া হবে ।
-
জেলে বলল, যাঁহাপনা ! আমি কিন্তু
লোভের কারণে ঐ টাকাটা তুলে চুমু
খাইনি । টাকার গায়ে আমার
রাজামশাই ও রাণী মা'র নাম লেখা
আছে, ভাবলাম টাকাটা মাটিতে
পড়ে থাকলে হয়তো অন্য কোনো মানুষ
পা দিয়ে পিষবে আর আমার
যাঁহাপনা ও রাণী মা'র ইজ্জতের
হানি হবে । তাই আমি টাকাটা তুলে
চুমু খেলাম এবং কপালে ঠেকিয়ে
প্রণাম করলাম ।
-
এবার রাজামশাই আরও খুশি হয়ে
জেলেকে আরও ৫০০/- টাকা দিলেন ।
সর্বমোট ১৫০০ /- টাকা দিয়ে জেলে
বিদায় করলেন । আর রাজ ঘোষককে
বললেন, তুমি সমগ্র রাজ্যে ঘোষণা
করে দাও কেউ যেন বউয়ের বুদ্ধিতে
না চলে । আর এটাও বলে দাও বউয়ের
বুদ্ধিতে চললে 500/- টাকার জায়গায়
১৫০০/- টাকা লোকসান হয় ।
------------
সারমর্ম :
~~~~~
নিজ বুদ্ধিতে ভিক্ষা করা ভালো ।
পরের বুদ্ধিতে বড়লোক হবার চিন্তা
করা মোটেও সমীচীন নয় ।
-----
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now