বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
Year change পরীক্ষা শেষ।বাড়ি যাইনি প্রায় দেড় মাস হলো।পরীক্ষা শেষ হলো ১১ তারিখ কিন্তু প্রাকটিক্যাল হবে ১৪ তারিখ।প্রাইভেট এর ছুটিও ১৪ তারিখ পর্যন্ত।রাজশাহী রেলস্টেশনে টিকেট কাটতে গেলাম।আক্কেলপুরের ছিট নাই তাই দুই স্টেশন পরে পাঁচবিবির টিকেট কেটে বাড়ি পৌঁছালাম।১ দিন থেকে ১৩ তারিখ বিকেলে স্টেশনের উদ্দেশ্যে রওয়ানা হলাম।সন্ধ্যা 6:30 এ ট্রেন।টিকেট কেটে বসে আছি।ট্রেন আর আসে না।70 টা বাজল।ভাবলাম হয়তো একটু লেইট হচ্ছে।7:30 বাজল তবুও ট্রেনের কোনও খবর নেই।এখন বাড়িতেও যাওয়া যাবে না।পরের দিন সকাল 9 টায় পরীক্ষা।বাড়িতে ফোন দিলাম।তারাও চিন্তা করছে।বসা থেকে উঠলাম।কিছু ঝালমুড়ি কিনে খেলাম।80 বাজল।খবর নেই।9টা 9:18 বাজল খবর নেই।9:30 এ ট্রেন আসল।পুরা ৩ ঘন্টা লেইট।আরও দুই বন্ধু জয়পুরহাটে উঠেছে।একসাথে বসলাম।প্রায় 4 ঘন্টা পর রাজশাহী পৌঁছলাম।তারপর দেখি সিটি কলেজ হোস্টেলের গেইটে তালা।এত রাতে খুলবেও না।বাকি দুই বন্ধুর মেসে গেস্ট অ্যালাও নেই।এত রাতে কোথায় যাব।ছিনতাই এর ভয়।প্রায় রাত ১:৩০ বাজে।ওদের মেসের কেয়ারটেকার তে ৫০ টাকা দিয়ে ওদের সাথে মেসে ঢুকলাম।বেডে শুয়ে পড়লাম।এভাবেই আমার জীবনের বিরক্তিকর কিন্তু স্মরণীয় দিন কেটে গেল।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now