বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
চৈত্র মাসের সন্ধ্যা।
সারাদিন অসহ্য গরম গিয়েছে, এখন একটু বাতাস ছেড়েছে। গরম কমেছে। কে জানে হয়তোবা বৃষ্টিও নামবে। অনেক দিন বৃষ্টিও হচ্ছে না, এখন হওয়া উচিত।
মশাদের জন্য এর থেকে আনন্দের আবহাওয়া আর হতে পারে না। অল্প-স্বল্প বৃষ্টি হবে। খানাখন্দে খানিকটা পানি জমবে। সেই পানিতে ডিম পাড়া হবে। ডিম থেকে তৈরি হবে ঝাঁকে ঝাঁকে মশা। পিন পিন করে গান গাইতে গাইতে তারা চারদিকে ছড়িয়ে পড়বে।
এরকম এক সন্ধ্যায় এক মা মশা তার ছেলেমেয়েদের কাছে ডাকলেন। তার তিন ছেলে এক মেয়ে। মেয়েদের নাম যথাক্রমে- পিঁ, পিঁপিঁ এবং পিঁপিঁপিঁ। ছেলেটার নাম টে।
মা মশা বললেন, আদরের সোনামণিরা, তোমরা লাইন বেঁধে আমার সামনে দাঁড়াও। তোমাদের সঙ্গে কথা আছে।
পিঁ বলল, মা এখন তো আমরা খেলছি। এখন কোনো কথা শুনতে পারব না।
মা মশা বিরক্ত হয়ে বললেন, বেয়াদবি করবে না মা। বড়রা যখন কিছু বলেন তখন শুনতে হয়। সবাই আস।
মশার ছেলেমেয়েরা মাকে ঘিরে দাঁড়াল। শুধু পিঁর একটু মন খারাপ। খেলা ছেড়ে উঠে আসতে তার ভাল লাগে না। সে যখন খেলতে বসে তখনই শুধু মার জরুরি কথা মনে হয় কেন কে জানে।
মা মশা বললেন, আমার সোনামণিরা, আজ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিন। আজ তোমাদের নিয়ে আমি এক অভিযানে বের হব।
টে বলল, কি অভিযান মা?
রক্ত খাবার অভিযান। আজ আমরা মানুষের রক্ত খেতে যাব। কি করে রক্ত খেতে হয় তোমাদের শেখাব।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now