বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
একজন লোক, গ্রাম থেকে ঢাকায় এসেছে
ব্যবসার উদ্দেশ্যে। কিন্তু দুর্ভাগ্যবশত সড়ক
দুর্ঘটনায়য় তার মৃত্যু ঘটে। রাস্তার লোকেরা
পুলিশে খবর দেয়। পুলিশ সব তদন্ত
করে জানতে পারে যে তার বাড়ি কুমিল্লার
একটি গ্রামে। এখন লাশ গ্রামে পাঠাতে
হবে। কিন্তু পুলিশি কাজকারবার শেষ
করতে করতে রাত হয়ে গেলো। রাত তখন
১ টা। পুলিশ লাশটা একটা পিকাপ ট্রাকে
উঠিয়ে দিয়ে ড্রাইভার আর তার হেল্পারকে
লাশটা ঠিক জায়গায় পৌছে দিতে বলে।
তারা রওনা হয়। কিছুক্ষন পর ড্রাইভার
চিন্তা করে অনেকটা পথ যেহেতু যেতে হবে
তাই সাথে করে সিগারেট নিয়ে নেওয়া
উচিত।পথে তো আর কোনো দোকান পাবে না
রাতে বেশি হলে। তাই ড্রাইভার কাছাকাছি
একটা চায়ের দোকানে গারি থামিয়ে
হেল্পার কে বলে সিগারেট নিয়ে আসতে।
হেল্পার সিগারেট কিনে। কৌতুহল বশত
চাওয়ালা জিজ্ঞেস করে কোটথায় যাবেন?
হেল্পার বলে কুমিল্লা যাবো। চায়ের দোকানেই
একজন অল্পবয়স্ক যুবক বসে ছিলো।
সেও কুমিল্লা যাবে কিন্তু ভাড়ানেই।
তাই সে ভাবে ট্রাকের পিছনে করে যাওয়া যাক।
লোকটি না জেনেই চুপি চুপি ট্রাকের উপর
উঠে লাশের উপর গিয়ে বসে পড়ে।
হেল্পার সিগারেট নিয়ে ড্রাইভারের কাছে
যায়
ড্রাইভার বলে
- যা তো গিয়ে দেখ তো লাশটা ঠিক আছে নাকি
হেল্পার গিয়ে দেখে লোকটা লাশের উপর বসে আছে
-ওওওওস্তাদ লাশ তো জিন্দা হইয়া গেছে
বইসা রইসে
-দূর ব্যাটা, কি কস এগুলা
তখন ট্রাকের উপরের লোকটি সিগারেট ধরায়
লোকটি ড্রাইভারের ধমক খেয়ে আবার
চেক করতে যায়
-ওওওওওস্তাদ লাশ তো বিড়ি খাইতাসে,
তখন ড্রাইভার নেমে আসে, এবং দেখে
যে সত্যি লোকটা বিড়ি খাচ্ছে, কিন্তু তারা
বুঝতে পারে না যে এটা কোনো মানুষ
ড্রাইভারও ভয় পেয়ে যায়
-জান বাচাইতে চাইলে ভাগ রে মামা
লাশ জিন্দা হইয়া গেসে, ধরতে পারলে
শেস হইয়া জামু আজ
- পলান ওস্তাদ, দৌর লাগান
তাদের দৌরাতে দেখে লোকটিও ভয়
পেয়ে যায়, এবং তাদের পিছু পিছু
দৌরাতে থাকে
হেল্পার পিছনে চেয়ে দেখে লোকটাও দৌড়াচ্ছে
-ওসসস্তাদ লাশ তো আমাগো ধরতে পিছু নিসে
আজ মনে হয় আর রক্ষা নাই
-কস কি মামা, আরো জোরে দৌরা
তাদের দৌরের স্পিড বাড়তে দেখে লোকটিও জোড়ে দৌড়ায়
-ওস্তাদ আল্লাহ আল্লাহ করেন, আর
ভাগেন
লাশ আরো জোরে দৌড়াইতাছে
-আল্লাহ বাচাও,.....
শুরু হয় জীবন বাচানোর জন্য দীর্ঘ ম্যারাথন দৌড়.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now