বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
প্রথমে Tahsan এর ভেরিফাইড পেইজে যান। যে কোন একটা ছবি ওপেন করে কমেন্টগুলো লক্ষ্য করুন। যে সব মেয়ে আইডি থেকে "I love u tahsan vaia" টাইপের কমেন্ট করা হয়েছে সেগুলোর নিচে অসংখ্য রিপ্লাই। রিপ্লাই গুলোতে কিছু ছেলে মিলে সেই মেয়েটাকে এমন কোন হ্যারাশমেন্ট নাই যে করে নাই। কুৎসিত ভাষায় তাকে আক্রমণ করা হচ্ছে। তার অপরাধ- কেন সে তাহসানের ছবিতে এসে ভালোবাসা জানিয়েছে। সেইসব রিপ্লাইয়ে "আমাদের কি চোখে পড়ে না?" থেকে শুরু করে "তোদের মত মেয়েদের টিএসসিতে উলংগ করা দরকার" টাইপের কমেন্টও পরে!!
এবার Safa Kabir এর ভেরিফাইড পেইজে যান। প্রচুর ছেলেরা সেখানে "I love u" লিখা চুম্মাচাট্টির ইমো দিয়ে লুল ফেলে একাকার। অথচ কমেন্টের রিপ্লাইয়ে কাউকে এই নিয়ে কিছু বলতে দেখিনাই। এখন পর্যন্ত ঐ ছেলে গুলোকে হ্যারাশ করে কোন কমেন্ট করতে দেখিনাই তাদের বাদ দিয়ে সাফা কবিরের পেইজে এসে লুল ফালানোর জন্য!!
আচ্ছা, কখনো Troll Cricket এর কমেন্ট গুলো দেখেছেন? সেখানে ইন্ডিয়া, পাকিস্তান আর বাংলাদেশের "ক্রিকেটপ্রেমি" শতশত জনতা কে কার চেয়ে শ্রেষ্ঠ সেইটা প্রমাণ করতে গিয়ে একে অন্যের মা-বোনকে কমেন্ট বক্সে রীতমত রেইপ করে করে ফালাফালা করে দেয়। বিলিভ মি, এত দিনেও সেই নোংরামির মধ্যে কোন মেয়ে আইডির কমেন্ট পাই নাই কারো বাপ-ভাই ধরে টানাটানি করতে!!
এগুলো যাস্ট খুব ক্ষুদ্র কিছু উদাহরণ দিলাম। সোশাল মিডিয়ায় একটু চোখ বুলালে বমি চলে আসে, পাঁচ বছরের মেয়ে টরচারড হয়ে মারা যাবার খবর ধামাচাপা দিতে ভ্রমর ও মধু সংক্রান্ত লিজেন্ডারি বানী শুনানো হয়!!
এভাবে চোখে আংগুল দিয়ে দেখানোর পরও নাকি কোন মেয়ে সেক্সুয়ালি হ্যারাস হলে সেইটা মেয়েটার দোষ, তাও নাকি দুধে ধোয়া লক্ষি ছেলে গুলাকে মেয়েরাই নষ্ট করে!! অথচ প্রতিটা জায়গায় ছেলে গুলাই ভয়ংকর পশুর মত ঝাঁপিয়ে পড়ছে- অনলাইনে-অফলাইনে!!
আমি বলি কি, ঐ সব ধর্ষক, বখাটে ছেলে গুলোকে কিচ্ছু না বলে তাদের বার বার পশ্রয় দিয়ে লাই দেওয়া বাপ-মাকে রিমান্ডে নিয়ে তিন বেলা পিটিয়ে লাল করে ফেলা, "মানুষ করতে পারবি না তোদের বাচ্চা নিতে কইসিলো কে?"
কেন? কারণ কোন শিশুই "ক্রিমিনাল" হয়ে জন্মায় না, দিনের পর দিন পরিবারের অশান্তি, মা বাবার অবহেলা, তাদের নৈতিক শিক্ষা দেয়ার অপরাগতার ফলাফলের প্রোডাকশনেই স্কুল-কলেজ পার হবার আগেই এরা ছোটখাটো পিশাচ হয়ে যাচ্ছে!!
[] মোঃ আসিফ উর রহমান []
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now