বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটা গিফট (3)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X ও কপালে বিরক্তির ভাজ টেনে অন্য দিকে তাকিয়ে রইলো।ওর কাছ থেকে মেসেজ আসলো,- জানো তো ঐ ছেলে টা আমার দিকে কেমন করে জানি তাকাচ্ছে।আমার খুব বিরক্তি লাগছে।বাজে ছেলে একটা। সহ্য হচ্ছেনা আমার একদম।বাস থেকে নামতে পারলে যেন বাঁচি।এবার আমি হাসি আর আটকাতে পারলাম না।একাএকাই হেসে ফেললাম।ও আমার দিকে বিস্ময়ের চোখে বার বার তাকাচ্ছে।হয়তো আমাকে পাগল ভাবছে। কিন্তু আমি হেসেই যাচ্ছি। বাসটাও চলে এসেছে প্রায় আমাদের দেখা করার গন্তব্যের কাছাকাছি,তাই নামার সময় হয়ে এসেছে।ওকে আর একবার মেসেজ দিলাম,- আচ্ছা ধরো আজ গিয়ে দেখলে বাসে তোমার পাসে বসা ওই বাজে ছেলেটাই আমি,তাহলে কি করবে? -তুমি কেন আমার মাথাটা গরম করছো,তুমি কি চাও আমি তোমার সাথে দেখা না করে চলে যাই?আমি আর কোন কথা না বারিয়ে ওকে শেষ রিপ্লাই করলাম।-ওকে রাগ করো না,এবার অফ করো আর সাবধানে নেমও। এই বলে আমি অফ হয়ে একটু আগেই বাস থেকে নেমে গেলাম,রাস্তায় বেশ জ্যাম তাই ভাবলাম পায়ে হেটেই ওর আগে ওখানে পৌছে যাব।রিতি মত আমি ওই স্থানে গিয়ে দাঁড়িয়েআছি,কিছুক্ষনের মধ্যেই বাস টাও এসে থামলো। তানিয়াও বাস থেকে নামলো। আমিনিজেকে কিছুটা প্রস্তুত করে নিলাম। তানিয়া রাস্তা পেরিয়ে যথা স্থানে এসে দাড়ালো।আমিও গিয়ে ওর পাশেই দাঁড়ালাম। ও আমার দিকে ঘুরে তাকিয়ে অসস্থিকর চাউনি দিয়ে কিছু বলতে যাবার আগেই আমি ওর হাতে গিফট টা ধরিয়ে দিয়ে ওকে বললাম-I LOVE U তানিয়া। ও কৌতুহল বিস্ময় ভয় লজ্জা সব কিছুকেই এক সাথে করে গোল গোল চোখে আমায় জিজ্ঞাস করলো,-আপনি আমার নাম জানলেন কিভাবে?আমিও গোলগোল চোখে বললাম,তুমি ফেসবুকের যে পাগল,শয়তান,আর বাজে ছেলেটার সাথে এখানে দেখা করতে এসেছো,আমি সেই ছেলেটা। এই বলে আমি আমার ফোন এ আমার ফেসবুক আই ডি টা খুলে ওর হাতে প্রমান স্বরুপ ধরিয়ে দিলাম।ও মোবাইল টা নিয়ে মাথা নিছু করে আমার সামনে দাঁড়িয়ে রইলো,ঠিক বুঝতে পারলাম না এটা ওর রাগ না অনুরাগ না লজ্জা? আর আমি আনন্দ ভরা চোখে পৃথিবীর শ্রেষ্ট সুখি মানুষের মতো ওর দিকে তাকিয়ে রইলাম। জানিনা কতক্ষন এই ভাবে দুজনে দাঁড়িয়ে ছিলাম। বাজে লেখাগুলো পরার জন্য ধন্যবাদ। কেমন হলো জানাবেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ একটা গিফট (3)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now