বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একটা গিফট (2)

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান নাসরুল্লাহ (০ পয়েন্ট)

X ।মেয়েটাকেযতই দেখছি ততবারই প্রেমে পরে যাচ্ছি।যা ভেবেছি তাই ।এবার ঠিকই রিপ্লাই আসল,-তুমি কি ঐ মেয়েটার সাথে কথা বলছো।এখনো বলছি অন্য দিকে তাকাও। আমার মাথাটা গরম করো না আর।-না এখনো বলি নি কথা।তবে আপনার রাগ না কমলে ভাবছি কথা বলবো।-নিজে অন্যায় করে এখন আমাকেই ব্ল্যাক মেইল করা হচ্ছে শয়তান,বাজে ছেলে একটা। হঠাত ১০০০ ভোল্টের রাগটাও আস্তে আস্তে কমে 0 ভোল্টে চলে এলো।এইসকল কারনেই মায়েটাকে আমি ভালবেসে ফেলেছি।হঠাত কি মনে করে পাশে বসা মেয়েটির দিকে একবার তাকালাম। মেয়েটিরশ্যামলা মুখখানা যেন মেঘলা হয়ে আছে,খারাপ লাগছে না। নিজের মনে অনুমান করলাম হয়তো কাছের কেউ কিছু বলেছে তাই এই অবস্হা। তানিয়াকেএবার মেসেজ দিলাম,-কি করছো? কতদূর আছো এখন?আমাকে যদি অনেক্ষন দাঁড়িয়ে থাকতে হয় তাহলে পানিসমেন্ট আছে তোমার।-এইতো এসে গিয়েছি।বাসে আছি এখন।আর এত তাড়াহুড়ো করোনাতো।- ওকে বাবা তাড়াহুড়ো করতে হবেনা।আর বসার সিট পেয়েছোতো?-হমমম পেয়েছি,তবে আমার পাশে একটা গোবর গনেশ বসে আছে। খুব ভাব নিচ্ছে,আমার দিকে ভালো করে তাকিয়েও দেখছে না। এটা শোনা মাত্র আমার কান খাড়া হয়ে গেল।বুকএর ভিতরে কে যেন হাতুড়ি পেটাতে শুরু করল।পাশে বসা মেয়েটার দিকে একটু এগিয়ে ওর মোবাইলটা দেখার চেষ্টা করলাম। আর যা দেখলাম তা দেখে আমি কিছুক্ষনের জন্য আমার থেকে হারিয়ে গেলাম।ওর ইনবক্সে আমার আইডি নেম।আমি বিশ্বাস ই করতে পারছি না এইমেয়েটা তানিয়া।কিছুক্ষণপর যখন নিজের মধ্যে ফিরলাম তখন ওকে রিপ্লাই দিলাম।- ছেলেটা দেখতে কেমন? তোমার পছন্দ হয়ে গিয়েছে নাকি?-দেখ আমার মাথাটা গরম করো না।তবে দেখতে মন্দ না।-সাদা চেক শার্ট এ খুব মানিয়েছে। নিজের শার্টের দিকে তাকিয়ে দেখলাম হমম আমার টাও তো একই।এবার আমি পাশে বসা ওর দিকে চোখ বড়ো বড়ো করে ভয়ার্ত দৃষ্টিতে তাকালাম।ও বোধ হয় ভয় পাচ্ছে। চোখে মুখে স্পষ্ট ভয়ের ছাপ।আমার খুব আনন্দ হচ্ছে।অদৃশ্য মানুষ হয়ে কাছের মানুষ গুলো কে ভয় দেখানোর মাঝে যে এতো মজা তা এই প্রথম তা টের পেলাম। এবার কিছুটা মজা করেই ওর দিকে তাকিয়ে একটা শয়তানের হাসি দিলাম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ একটা গিফট (2)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now