বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একরটি ব্যর্থ প্রেম

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Tanvir Asraf(guest) (০ পয়েন্ট)

X ডিপার্টমেন্টে যেদিন ভর্তি হতে এসেছিলাম ছেলেটার সাথে আমার সেদিনই প্রথম দেখা হয়।সেমিনার রুমে প্রথম যখন দরজা খুলে ঢুকছিলাম অদ্ভুতভাবেই সবার আগে আমার চোখ পড়েছিল তার চেহারার উপর ।কি কোমল চাহনি।দুইটা ডেস্ক পার হয়ে গিয়ে আমি বসেছিলাম তার পাশেই।আমাকে দেখে কতক্ষন তাকিয়ে ছিল আমার দিকে।এর বেশি একটা হু হা কিছুই করে নাই।???? ২-৪ দিন যাওয়ার পর আমি ধরেই নিয়েছিলাম ক্লাসের মধ্যে সবচেয়ে ভদ্র আর শান্তশিষ্ট ছেলেটিই ও।কিন্তু আমার এই ভুল ভাঙতে খুব বেশি একটা সময় লাগেনি। ১.একদিনের ঘটনা,রিয়াজ স্যারের ক্লাস চলছে।টরটরার বইয়ের চুলছেড়া বিশ্লেষণ করছিলেন স্যার।সবাই স্যারের মুখের দিকে হা করে তাকিয়ে আছে।এমন সময় নিজের অজান্তেই পাশের চেয়ারটার দিকে চোখ চলে গেল অামার।সেখানে বসে আছে ছেলেটা।দেখি ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসে আর কি যেন টাইপ করে।আমি আমার ফোনটা বের করে ছেলেটার ফোনে একটা কল দিলাম।একটু হাসিমুখে আমার দিকে তাকিয়ে আবার আগের মতোই মুচকি হাসি আর টাইপিং শুরু করে দেয়।আবার কল দিলাম।এবার কঠিন মুখ করে তাকাল সে আমার দিকে।আমি অনেকটা বাড়াবাড়ির ভয়েই আমার ফোনটা পকেটে ঢুকিয়ে ফেলি।???? ২.এর দুদিন পরে, টিএসসি যাচ্ছিলাম কলাভবনের কয়েকজন বন্ধুর সাথে অাড্ডা দিতে।টিএসসির গেইটটা পার হয়ে একটু সামনে যেতেই একটা জায়গায় চোখদুটো স্থির হয়ে গেল।দেখলাম,অামার ওই বন্ধু কোন এক সুনয়নার হাত ধরে টিএসসির অডিটরিয়ামের সামনে বসে খুশগল্পে মত্ত হয়ে অাছে।তাদের একদম পাশ দিয়ে যাওয়ার সময় বেচারা ভুল করেই যেন অামার দিকে তাকাল যেন অামাকে এই প্রথম সে দেখেছে।আমি কিছু বুঝে উঠার আগেই চোখটা সে আবার সরিয়ে নিল আমার দিক থেকে।সেদিন রাগে দুঃখে যন্ত্রণায় ঐ স্থান ত্যাগ করেছিলাম অামি।???? ৩.দুইমাস পরের কাহিনী, লাঞ্চের ব্রেকে কার্জনের সামনে দিয়ে হলে যাচ্ছিলাম।কার্জনের গেইট পার হয়ে একটু সামনে যেতেই দেখি কার্জনের মাঠে আমার সেই প্রেমিক বন্ধু একা একা বসে আছে।করুণ দৃষ্টিতে তার পাশে বসা কাপলটার দিকে তাকিয়ে অাছে।কোন কিছু না ভেবেই অামি গিয়ে বসে পড়লাম তার পাশে। "কি ব্যাপার, ক্লাসে যাওনি কেন অাজকে?" কোন উত্তর অাসলো না।অামি অপেক্ষায় থাকি। প্রায় ৫ মিনিট পর তার মুখ দিয়ে কথা বের হয়।রাগের সুরে বেচারা অামাকে বলেছিল"অাচ্ছা, ছেলে হিসেবে কোন দিক দিয়ে অামার ঘাটতি অাছে?গুণে,মানে,নামে,ধনে?কোনদিক দিয়ে?বল কোনদিক দিয়ে?" "অারে একদমই না।পৃথিবীতে যদি নিখুঁত কোন ছেলে থেকে থাকে তাহলে সেটা তুমি!" "অথচ সে আমাকে কি বলতেছে শুনবা?" "কি বলে?" সেদিন কাঁদোকাঁদো কন্ঠে ছেলেটা বলেছিল,"মেয়েটা বলে সে নাকি অামার চেয়ে ভাল কাউকে ডিজার্ভ করে।????" এতক্ষণে বুঝলাম,তার মনের অাকাশে ঘন কালো মেঘ জমে বরফ হয়ে অাছে।অামি কি বলব ভেবে পাচ্ছিলাম না।বেচারার দুখ দেখে অামারই কান্না চলে অাসার অবস্থা।চলে যাওয়ার সময় ছেলেটা একটা কথা বলে গেল,"অামি রিদওয়ান,কষ্ট পাওয়ার জন্য পৃথিবীতে অাসিনি অামি।অামাকে শক্ত হতে হবে।নয়তো অামার হৃদয়ভঙকারী আমার কষ্টে হাসবে।তা হতে অামি দেবোনা।কখনই দেবোনা।"???? কথাটা শুনে অামি ভ্যাবাছ্যাকা খেয়ে ওইখানেই বসে রইলাম।????


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২১ জন


এ জাতীয় গল্প

→ একরটি ব্যর্থ প্রেম

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now