বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন মুসলিম মা'তো এইরকমই হওয়া চাই

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান S M Fahim Ahmed (আম্মুর রাজপুত্র) (০ পয়েন্ট)

X আমেরিকার একটি স্কুলে,ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খৃস্টান ম্যাডাম । ক্লাসের এক ফাঁকে ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞাসা করলেন- তোমরা বড় হয়ে কে কি হতে চাও? · সবাই এক এক করে বলতে লাগলো- আমি পাইলট হবো, চাঁদের দেশে যাব। কেউ কেউ বললো-ডাক্তার,বি জ্ঞানি, ইঞ্জিনিয়ার… হতে চাই। · ম্যাডাম লক্ষ্য করলেন-ছোট্ট একটি ছেলে সে কিছুই বলছে না। ছেলেটিকে প্রশ্ন করলেন-তুমি বড় হয়ে কি হতে চাও? · ছেলেটি বলল-আমি বড় হয়ে 'সাহাবী' হতে চাই। · ম্যাডাম থমকে গেলেন! মনে মনে ভাবলেন 'সাহাবী'আবার কি? · ম্যাডাম ক্লাস শেষ করে সেই ছেলেটির মায়ের কাছে ফোন দিলেন। ছেলেটির মাকে বললেন- আপনার ছেলে বড় হয়ে 'সাহাবী' হতে চায়, এখন আমি জানতে চাই 'সাহাবী' মানে কি? · ছেলেটির মা বলল-ফোনে 'সাহাবী' চিনানো যাবে না । আপনি যদি বাসায় আসেন,আমি বুঝিয়ে দিব। ,, অমূল্য হেদায়াত যেন সেই খৃস্টান ম্যাডামকে হাতছানি দিয়ে ডাকছে... · পরদিন ম্যাডাম সেই ছেলেটির বাসায় গেলেন । ছেলেটির মা রাসূলুল্লাহ (সাঃ)এর আগমনেরপূর্বে অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন। নারীদের অবমাননা,দূর্বলদের প্রতি সবলদের অত্যাচার, মারামারি ঝগড়া-বিবাদ ইত্যাদির কথা বললেন । অতঃপর রাসূলুল্লাহ (সাgj এর ছোঁয়ায় পৃথিবী আলোকিত হওয়া, নারীরা সম্মান পাওয়া,ধনী গরীব সমান হওয়া ইত্যাদি স্বর্ণালি যুগের কথা বললেন । তুলে ধরলেন সাহাবীদের জীবন চলার পাথেয় । বিশিষ্ট চার সাহাবীর জীবন কাহিনী বললেন ৷ · ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে এসে, ইসলাম ধর্মের পরিচয় জানলেন । ছেলেটির মাকে বললেন- ইসলামি কিছু বই দেওয়ার জন্য । ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি আল-কুরআন আর কিছু ইসলামি বই দিল। · বই গুলো পড়ে সেই ম্যাডাম কিছু দিন পর ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন ।… ※ সুবহানাল্লাহ! একজন মুসলিম 'মা'তো এমনি হওয়া চাই। নিজ সন্তানকে রুপকথার রাজ্যের কাল্পনিক কাহিনী না বলে ইসলামের কথা বললেন ৷ ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমে একজন খৃস্টান ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন ৷ এটাতে শিক্ষনীয় বিষয় হলো, পিতামাতার উচিত এরকম ধার্মিক সন্তান গরে তোলা*না হলে কিয়ামতে আপনার শাস্তি সন্তানের চাইতেও দিগুন হবে"


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৫১ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now