বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন মহিলা খৃষ্টান মুসলমান হওয়ার কাহিনী

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Sayemus Suhan (০ পয়েন্ট)

X আমেরিকার একটি স্কুলে,ছোট্ট বাচ্চাদের ক্লাস নিচ্ছেন এক খৃস্টান ম্যাডাম । ক্লাসের এক ফাঁকে ম্যাডাম বাচ্চাদের জিজ্ঞাসা করলেন-তোমরা বড় হয়ে কে কি হতে চাও? সবাই এক এক করে বলতে লাগলো- আমরা পাইলট হবো,চাঁদের দেশে যাব। কেউ কেউ বললো-ডাক্তার,বি জ্ঞানি,ইঞ্জিনিয়ার হতে চাই। অতঃপর ম্যাডাম লক্ষ্য করলেন- ছোট্ট একটি ছেলে সে কিছুই বলছে না। ছেলেটিকে প্রশ্ন করলেন-তুমি বড় হয়ে কি হতে চাও? ছেলেটি বলল-আমি বড় হয়ে 'সাহাবী' হতে চাই। ম্যাডাম থমকে গেলেন! মনে মনে ভাবলেন 'সাহাবী'আবার কি? ম্যাডাম ক্লাস শেষ করেই-সেই ছেলেটির মায়ের কাছে ফোন দিলেন। ছেলেটির মাকে বললেন- আপনার ছেলে বড় হয়ে 'সাহাবী' হতে চায়, এখন আমি জানতে চাই 'সাহাবী' মানে কি? ছেলেটির মা বলল-ফোনে 'সাহাবী' চিনানো যাবে না । আপনি যদি বাসায় আসেন,আমি বুঝিয়ে দিব। অমূল্য হেদায়াত যেন সেই খৃস্টান ম্যাডামকে হাতছানি দিয়ে ডাকছে... পরদিন ম্যাডাম সেই ছেলেটির বাসায় গেলেন । ছেলেটির মা রাসূলুল্লাহ (সাঃ)এর আগমনের পূর্বে অন্ধকার যুগের চিত্র তুলে ধরলেন। নারীদের অবমাননা,দূর্বলদের প্রতি সবলদের অত্যাচার,মারামারি ঝগড়া- বিবাদ ইত্যাদির কথা বললেন । অতঃপর রাসূলুল্লাহ (সাgj এর ছোঁয়ায় পৃথিবী আলোকিত হল,নারীরা সম্মান পেল,ধনী গরীব সমান হলো ইত্যাদি স্বর্ণালি যুগের কথা বললেন । তুলে ধরলেন সাহাবীদের জীবন চলার পাথেয় ।বিশিষ্ট চার সাহাবীর জীবন কাহিনী বললেন । ইসলামের মাহাত্ম্য তুলে ধরলেন,আল- কুরআনের বাণী বললেন । ম্যাডাম সাহাবীর পরিচয় জানতে এসে, সত্য ধর্ম ইসলামের পরিচয় জানলেন । ছেলেটির মাকে বললেন- ইসলামি কিছু বই দেওয়ার জন্য । ছেলেটির মা ইংরেজি অনুবাদের একটি আল-কুরআন আর কিছু ইসলামি বই দিল। বই গুলো পড়ে সেই ম্যাডাম কিছু দিন পর ইসলামের ছায়াতলে আশ্রয় নিলেন । সুবহানাল্লাহ! একজন মুসলিম 'মা'তো এমনি হওয়া চাই। নিজ সন্তানকে রুপকথার রাজ্যের,পরীদের, কাল্পনিক কাহিনী না বলে ইসলামের কথা বললেন । যার ফলে এই ছোট্ট শিশুটির মাধ্যমে একজন খৃস্টান ম্যাডাম ইসলাম গ্রহণ করলেন । (যদি শিক্ষানীয় মনে করেন,অবশ্যই আপনার মা-বোনকে ঘটনাটি জানাবেন)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ একজন মহিলা খৃষ্টান মুসলমান হওয়ার কাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now