বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন যাত্রা পালাকরের জীবন-১

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান mim (০ পয়েন্ট)

X ★লেখকঃ মিম★ ওনার নাম গৌর ঘোষ।আমাদের পাশের গ্রাম নিমটা এর ঘোষপাড়া এলাকায় বাড়ি। বাড়িটা বেশ জীর্ণ সীর্ণ।ভাঙা কুটির। লোকটাও একেবারে ছিমছিমে গড়নের। বেশ লম্বা। তার চাল চলন একেবারে মেয়েদের মত। কন্ঠটাও তাই। এতদিন জানতাম না এর কারণ। সেদিন পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেছিলাম আমি, মিনা, মাহি, রাজু, সাজু ও রবি।সেখান থেকেই জানতে পারলাম। উনি খুব ভালো গান করেন। স্কুলের স্পোর্টস, স্বাধীনতা অনুষ্ঠান, বিজয় দিবসের অনুষ্ঠান, বিজয় চন্দ্র রায় এর মৃত্যুবার্ষিকী, বৈশাখী মেলা, সহ আমাদের আশে পাশের ৫ গ্রামে যেখানে যত অনুষ্ঠান হয় সব জায়গাতে দেখা যায় ওনাকে।সব জায়গাতেই গান করেন। উনার গানগুলোও খুব ভালো লাগে সবার। আমাদেরও লাগে। কিন্তু জানতাম না কেনো উনার এই মেয়েলি স্বভাব। তো সেদিন যখন উনি বৈশাখি মেলার স্টেজে গান করতে উঠবেন তার আগে অনুষ্ঠান যিনি পরিচালনা করছিলেন উনি তার সম্পর্কে এইটুকু বললেন যে উনি আগে যাত্রাপালা করতেন। আমরা উনাকে জেঠু বলে ডাকি। উনি খুব মিশুক মানুষও বটে। গান শেষ হলে উনি যখন স্টেজ থেকে নামলেন তখন আমরা ৬ জন উনাকে ঘিরে ধরে বললাম, জেঠু আজ আমরা আপনার জীবন সম্পর্কে জানতে চাই।জেঠু খুব খুশিই হলেন। বললেন, তাই ঠিক আছে আমি বলবো তোমাদেরকে আমার জীবন সম্পর্কে। এবার জেঠু বলতে শুরু করলেন,,,,,,,,


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১৬ জন


এ জাতীয় গল্প

→ একজন যাত্রা পালাকরের জীবন-১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now