বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
মনে হয় আপনি যেভাবে গল্পটা করেছেন আমি সেভাবে করতে পারিনি । কাইন্ডলি গল্পটা আরেকবার বলুন তো ।
*কোন গল্পটা?
*ঐ যে একজনকে জিজ্ঞেস করল তুমি কোন ক্লাসে পড়ো ? সে বলল ক্লাস এইট,সেকেন্ড ইয়ার । তখন প্রশ্নকর্তা বলল,ক্লাস এইট,সেকেন্ড ইয়ার মানে কী? সে বলল,ক্লাস এইটে এক বছর ফেল করেছি । এইজন্যে সেকেন্ড ইয়ার ।
*আখি গল্প শেষ করে মহানন্দে হাসতে লাগল । হাস্যমুখী মানুষের মুখ থেকে পর্দা সরে যাবার কথা । মেয়েটির মুখ থেকে পর্দা সরছে না । আমি তার মুখে মনের কোনো ছায়া দেখতে পারছি না । বরং মনে হচ্ছে নিজেকে সে খুব ভালভাবে আড়াল করে রেখেছে ।
গাড়ি আলিয়াস ফ্রাসিসে থামল । আখি বলল,আমি এইখানে নামব । ফটোগ্রাফির উপর একটা কোর্স নিচ্ছি । আপনি কোথায় যেতে চান ড্রাইভারকে বললেই সে নিয়ে যাবে । আর যদি আমার সঙ্গে কফি খেতে চান তাহলে ঘন্টাখনিক গাড়িতে বসে থাকতে হবে । ক্লাস শেষ করে এক ঘন্টার মধ্যে ফিরব । আমার বান্ধবীর বিয়ের দিন আপনাকে আমার সঙ্গে কবি খেতে বলেছিলাম । আপনি বলেছিলেন কোনো একদিন খাবেন ।
*আমি বলেছিলাম,কোনো একদিনটা কবে? আপনি বলেছিলেন আবার যেদিন তোমার সঙ্গে দেখা হবে সেদিনই হবে কোনো একদিন ।
*তুমি ফটোগ্রাফি শিখে এসো । আমি অপেক্ষা করি ।
*আপনি গাড়িতে বসে গান শুনতে পারেন । গাড়ির গ্লোভ কম্পার্টমেন্টে ভিডিও গেম আছে । ইচ্ছা করলে ভিডিও গেম খেলতে পারেন ।
দেখি কি করা যায় ।
আমি গাড়ি থেকে নেমে কিছুক্ষণ এদিক ওদিক হাটলাম । গাড়ির ড্রাইভার তাকিয়ে আছে আমার দিকে । আমার প্রতি তার সন্দেহ সময়ের সঙ্গে সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়ছে । আমি রাস্তা পার হলাম । চায়ের দোকান দেখা যাচ্ছে । চা খেতে খেতে চাওয়ালার সঙ্গে গল্প করলেও কিছু সময় কাটবে । আরেকটা বড় সুবিধা হচ্ছে চায়ের দোকানটা এমন জায়গায় যে আখির ড্রাইভার গাড়িতে বসে আমাকে দেখতে পাবে না । চায়ের কাপে প্রথম চুমুকটি দিয়েছি ,দ্বিতীয় চুমুক দিতে যাচ্ছি এমন সময় আমার কাধে কে যেন হাত রাখল । আমি ঘাড় ফিরিয়ে দেখি হলুদ মাফলার গলায় এক লোক ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now