বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৪

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান একলা পৃথিবী (০ পয়েন্ট)

X আখি বরফ শীতল গলায় বলল,গাড়িতে উঠুন । *আমি বিস্মিত হয়ে বললাম,আমাকে গাড়িতে উঠতে বলছ! *হ্যা । *কেন বলো তো?* *আগে গাড়িতে উঠুন । তারপর বলছি । *আমি গাড়িতে উঠে পড়লাম । আখি বলল,সহজে আমার মন খারাপ হয়না । আপনি আমাকে চিনতে পারেননি এই জন্যে মন খারাপ লাগছে । যে মেয়ে আপনার সামান্য কথায় চশমার ফ্রেম বদলে ফেলে আপনি তাকে চিনবেন না,এটা কেমন কথা? বিশালদেহী ড্রাইভার গাড়ির ব্যাক ভিউ মিরার নাড়াল । আমি এখন সেই আয়নায় ড্রাইভারের মুক দেখতে পাচ্ছি । কাজেই সেও নিশ্চয়ই আমাকে দেখছে । ড্রাইভার কাজটা করেছে আমাকে চোখে চোখে রাখার জন্যে । গাড়ি চলতে শুরু করল । আখি বলল,দয়া করে পেছনে ফিরে দেখুন তো লাল রঙের কোনো গাড়ি আমাদের ফলো করছে কি না । *আমি বললাম,না । এখন ন করলেও কিছুক্ষণের মধ্যেই দেখবেন ঐ গাড়ি আমাদের পেছনে চলে এসেছে । জানা কথা আসবে । *আমি পেছন দিকে তাকিয়ে আছি । আখি বলল,এই ভাবে পেছন দিকে তাকিয়ে বসে থাকতে হবে না । গাড়ি আসুক পেছনে পেছনে । আপনি সোজা হয়ে বসুন । *আমি সোজা হয়ে বসলাম । *আমার সঙ্গে গাড়িতে যেতে আপনার কি অস্বস্তি লাগছে? *না । *তাহলে চুপ করে আছেন কেন,গল্প করুন । *গল্প তো জানি না । *কথা বলুন । *কথাও জানি না । *আমার বান্ধবীর বিয়ের দিন মজার মজার কথা বলেছিলেন । আমি এমন সমস্যায় পড়েছিলাম,হাসতে পারছিলাম না ।আবার না হেসেও থাকতে পারছিলাম না । হাসতে পারছিলে না কেন? *শীতের সময় তো,এই জন্যে হাসতে পারিনি । *আমি বিস্মিত হয়ে বললাম, শীতের সময় হাসা যায় না? *আখি বলল,অন্য সবাই হাসতে পারে । আমি পারি না । আমার গায়ের চামড়া খুব খারাপ । শীতের সময় ঠোট ফাটে । ঠোট ফাটা অবস্থায় হাসার চেষ্টা করে দেখবেন তাহলে আমার সমস্যাটা বুঝবেন । *তোমার উচিত এমন কোনো ছেলেকে বিয়ে করা যে কখনো তোমাকে হাসাবার চেষ্টা করবে না । রামগরুর ছানা টাইপ । *আখি হেসে ফেলল । *আমি মাথা ঘুরিয়ে আখির দিকে তাকালাম । মেয়েটার হাসি ভালো করে লক্ষ করতে হবে । হাসি নিয়ে আমার বাবার উপদেশ বানী আছে । "হাস্যমুখি মানুষের দিকে ভালোমতো তাকাইও । অনেক কিছু শিখিতে পারিবে । মানুষের মনের ভাব কখনই মুখে প্রতিফলিত হয় না । মুখের উপর সর্বদা পর্দা থাকে । শুধু মানুষ যখন হাসে তখন পর্দা দূরিভূত হয় । হাস্যরত একজন মানুষের মুখে তার মনের ছায়া দেখা যায়"। আখি ভূরু কূচকে বলল,আপনি এ ভাবে তাকিয়ে আছেন কেন? *তোমার হাসি দেখছি । *আমি তো ভালোমতো হাসিনি । হাসি দেখবেন কী? ঐ দিনের মত মজার মজার কথা বলুন । আমি খিলখিল করে হাসব । আপনি ভালোমতো হাসি দেখতে পাবেন । ইচ্ছা করলে আমার হাসি ক্যাসেটে রেকর্ড করেও নিয়ে যেতে পারেন । আচ্ছা শুনুন আপনার একটা হাসির গল্প আমি অনেকের সঙ্গে করেছি । কাউকে হাসাতে পারিনি ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৬
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৫
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৪
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৩
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ২
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা(হুমায়ুন আহমেদ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now