বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
সেই সঙ্গে বিকট চিৎকার -ট্রাফিক বন্ধ,ট্রাফিক বন্ধ । চাক্কা ঘুরবে না ।
নিমিষের মধ্যে ব্রেক কষে সব গাড়ি থেমে গেল । রিকশাওয়ালা দাড়িয়ে পড়ল । গাড়ির ড্রাইভাররা মুখ বের করে আতঙ্কিত ভঙ্গিতে দেখতে চেষ্টা করল কী হচ্ছে । এ ধরনের পরিস্থিতিতে টোকাইরা খুব মজা পায় । তারাও লাফ দিয়ে রাস্তায় নামল । এবং আমার মতোই হাত উচু করে গাড়ি আটকাতে লাগল । একজন অতি উৎসাহী ছুটে গিয়ে পর পর দুটা রিকশার পাম ছেড়ে দিল । আমি মেয়েটির দিকে তাকি চোখে ইশারা করলাম রাস্তা পার হতে । সে রাস্তা পার হল ।
ইতিমধ্যে রাস্তায় জট পাকিয়ে গেছে ।
একটা গাড়ির ড্রাইভার ভয় পেয়ে গাড়ি উল্টো দিকে নেবার চেষ্টা করতে গিয়ে পুরোপুরি গিট্টু পাকিয়ে ফেলেছে । এই গিট্টু আপনা আপনি খুলবে না । গিট্টু খুলতে এক্সপার্ট ট্রাফিক আর্জেন্ট লাগবে । সে এসে বেশ কিছু রিকশাওয়ালাকে মারধোর করবে । মেয়েটি বলল, থাক দয়া করে আমার পেছন পেছন এলেই হবে ।
*আমি নিতান্ত অনুগতের মতো তার পেছনে যাচ্ছি । মেয়েটি হঠাৎ দাড়িয়ে গিয়ে বলল,ভালো কথা আপনি আমাকে চিনতে পারছেন না কেন?
*আমি হকচকিয়ে গিয়ে বললাম,চিনতে পারার কথা?
*অবশ্যই । আমি সীমার বান্ধবী ।
*সীমাটা কে?**
**সীমাটা কে মানে?
সীমা আপনার মামাতো বোন । গত মাসে বিয়ে করেছে । কোর্টে গিয়ে গোপন বিয়ে । আপনি সেই বিয়েতে সাক্ষী ছিলেন ।
*ও হ্যা । মনে পড়েছে । তুমিও ছিলে সেই বিয়েতে ?
হ্যা ছিলাম । এবং আপনি সেদিন আমার সঙ্গে অনেক গল্প করেছিলেন ।
*ও আচ্ছা ।
*সেদিন আমি সোনালি ফ্রেমের চশমা পরছিলাম । আপনি বলেছিলেন,রুপালি ফ্রেমের চশমা হলে আমাকে খুব মানাত । আমার মুখটা না কি তৈরিই হয়েছে রুপালি ফ্রেমের জন্যে । আমি আপনার কথামতো রুপালি ফ্রেম কিনেছি ।
*ও আচ্ছা ।
*আপনি আমাকে না চিনেই লাফালাফি করে গাড়ি থামালেন । আশ্চর্য তো । অন্য কোনো মেয়ে যদি আপনাকে রাস্তা পার করাতে বলত আপনি কি এরকম লাফালাফি করতেন?
*বুঝতে পারছি না ।
*আমার মনে হয় করতেন । আমার নাম কি আপনার মনে আছে?
*অবশ্যই মনে আছে । তবে মনে থাকলেও মন থেকে টেনে মুখে আনতে একটু সমস্যা হচ্ছে । ফুলের নামে নাম । হয়েছে ?
*বলুন কি ফুল?
*প্রচুর গন্ধ আছে এমন একটা ফুল । রাতে ফোটে । মনে পড়েছে তোমার নাম জুঁই ।
*কিছুই হয়নি । আমার নাম আখি ।
*ও আচ্ছা ,আখি ।
মেয়েটি তার গাড়ি খুজে পেয়েছে । কালো রঙের বিশাল এক গাড়ি । গাড়ির মতো গাড়ির ড্রাইভারও বিশাল । ড্রাইভার সন্দেহের দৃষ্টিতে এমন অভ্যস্ত হয়ে পড়েছি যে কেউ স্বাভাবিক দৃষ্টিতে তাকালে ধাক্কার মতো লাগে । সন্দেহের দৃষ্টিতে তাকালে মনে হয় সব ঠিক আছে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now