বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ২

"উপন্যাস" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান একলা পৃথিবী (০ পয়েন্ট)

X এ ধরনের উচ্চশ্রেণীর চিন্তা আমি করছি ইস্টার্ণ প্লাজা নামক এক বিশাল শপিং মলের উল্টোদিকে দাড়িয়ে । শকিং মলে ঢুকব কিনা ভাবছি । চলন্ত সিড়ি আছে । বিনা পয়সায় রেলগাড়ি চড়ার মত সিড়িগাড়ি চড়া । আগে মানুষ হাটতো সিড়ি দাড়িয়ে থাকত । এখন সিড়ি হাটে মানুষ দাড়িয়ে থাকে । Excuse me- অল্পবয়েসী মেয়ের ঝনঝনে গলা । নিশ্চয়ই সে আমাকে কিছু করতে বলবে । আমি ঘাড় ফেরালাম । কে আমাকে ক্ষমা করতে বলছে তাকে দেখা দরকার । ক্ষমাপ্রার্থী এই তরুনীর বয়স বাইশ তেইশ । সাজগোজ একেবারেই নেই । সাজগোজ না করে ক্যাজুয়েল থাকাটা বর্তমানের ফ্যাশন । অনেককে দেখছি চুল ছেলেদের মতো ছোট ছোট করে কাটছে । কানে বিচিত্র ধরনের দুল পড়ছে । মাটির দুলঃ শান্তিনিকেতনী । শ্বাসত বাংলার মাটির গয়না উঠে এসেছে কানে । ও আমার দেশের মাটি ....... কাঠের দুলঃ জাপানী বাবাজীরা বাশ ,কাঠ কিছুই ফেলছে না । রং চং মাখিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে । প্লাস্টিকের দুলঃ ইউরোপীয় । প্রস্তর যুগ,লৌহ যুগ ,তাম্র যুগের পর প্লাস্টিক যুগ । লোহা লক্করের দুলঃ অবশ্যই আমেরিকান । আমেরিকানরা অন্য সবার মত করবে না । আলাদা কিছু করবে । কাজেই তারা বানাচ্ছে এক কানের দুল । একটা কান দুলের ভারে ছিড়ে পড়ে যাচ্ছে । অন্য কান খালি । কিছু কিছু দুল এমনই বিচিত্র যে মেয়ের মুখের দিকে তাকানো হয় না । দুলের দিকে তাকিয়ে থাকতে থাকতে সময় চলে যায় । আমার এক মামাতো বোন (রেশমি,ইউনিভার্সিটিতে পড়ে । সেকেন্ড ইয়ার ফলিত রসায়ন ।) কানে যে দুল পরে তা ফুলের টবের মতো । সেই টবে সবুজ পাতাওয়ালা গাছ আছে । একটা গাছে আবার পিচকি পিচকি নীল ফুল ফুটে আছে । আমি বললাম,রেশমী তোর এই টবে কি নিয়মিত পানি দিতে হয়? রেশমী বিরক্ত হয়ে বলল,পানি দিতে হবে কেন? এটা রিয়েল প্ল্যান্ট না,ইমিটেশন । যে মেয়েটি মধুক্ষরা কন্ঠে excuse me বলছে তার কানে কোনো দুল নেই । সুন্দর একটা শাড়ি পরেছে । শাড়ি পরা বোধ হয় অভ্যাস নেই । নানান জায়গায় সেফটিপিন দেখা যাচ্ছে । গোলগাল মুখ । চোখে চশমা । চশমার ফ্রেম রুপালি । আমার মনে হল-রুপালি না হয়ে সোনালী ফ্রেমের চশমা হলে খুব মানাত । এই মেয়ের মুখ তৈরিই হয়েছে সোনালি ফ্রেমের চশমার জন্যে । আমি কি আপনাকে কোন ভাবে সাহায্য করতে পারি? মেয়েটি বলল,আমি অনেকক্ষণ হল রাস্তা ক্রস করার চেষ্টা করছি,পারছিনা । অন্যদিন ট্রাফিক পুলিশ থাকে । আজ ট্রাফিক পুলিশও নেই । *আপনি কি রাস্তা ক্রস করার ব্যাপারে আমাকে একটু সাহায্য করবেন? *আমি 'দেখি কী করা যায়' বলেই ঝাপ দিয়ে দুহাত উচু করে রাস্তার মাঝখানে পড়ে গেলাম ।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৬ জন


এ জাতীয় গল্প

→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৬
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৫
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৪
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ৩
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা (হুমায়ুন আহমেদ) ২
→ একজন হিমু কয়েকটি ঝিঝিপোকা(হুমায়ুন আহমেদ)

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now