বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আজ থেকে ঠিক পাঁচ বছর আগের কথা। আমি তখন ক্লাস সেভেনে। আমি নিজের পড়াশুনা ছাড়া আর কিছুই বুঝতাম না। তখন আমার বয়সটাও অল্প। এই বয়সে মানুষের মনে সুন্দর চিন্তা ভাবনাই থাকে!তখন আমি বুঝতাম না ভালোলাগা কি!এটাও বুঝতাম না ভালোবাসা কি!তাই আমি নিজেকে এসব থেকে বিরতই রেখেছিলাম। তবে আমার অনেক frnd এই topics গুলোতে জড়িত ছিলো সেই বয়সেই....Anyway, আমি যদিও এই বিষয়গুলো নিয়ে ভাবতাম না তবুও অনেকে আমাকে পছন্দ করত,আমাকে অনেকের ভালো লাগতো। ঠিক এমনটাই হতো, আমি যখন স্কুলে পড়াশোনা করি তখন অনেক ছেলেই আমাকে like করত....just like....তারা কখনোই সরাসরি বলত না তাদের পছন্দের কথা। তবে আমি তাদের মনোভাব দেখে বুঝতে পারতাম। অবশ্য তারাও জানতো আমি মেয়েটা ঠিক কিরকম!তারা ভালোভাবেই জানতো আমি ছেলেদের সাথে কথা বলি না। তাই তারা আমার সাথে সরাসরি কথা বলার সাহস পেত না। তবে ওদের অভিব্যক্তি:আমাকে যদি ওদের ভালো লেগে যায় তাহলে ওদেরই বা কি করার আছে?এটা তো পুরোটা মনের বিষয়!আমি কোথাও গেলেই,বাড়ি থেকে বের হলেই ওদের মধ্যে কাউকে না কাউকে দেখতে পেতাম। তারা অবশ্য আমার পরিচিত, তাদের মধ্যে কেউ আমার আত্মীয়ও হয়...। আমি market....এ আমার বাবা মা এর সাথে shopping করতে গেলেও তাদের দেখতে পেতাম। তারা অবশ্য কিছু না বলে শুধু আমাকে দেখে মুচকি হেসে চলে যেত। এরকম অনেকেই আমাকে দেখে হাসতো,যারা আমার পরিচিত,তারা আমার সাথে আধ একটু কথাও বলতো। কিন্তু তারা ভালোভাবেই জানতো আমি এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না.....তাছাড়া আমারবয়সটাও অল্প। আমি এসবের এতগভীরতাও বুঝি না। সব কিছু বুঝতে পেরে ওই ভদ্র ছেলেগণ একটু একটু করে দূরে সরে যায়। যাকগে তাতে আমারও কিছু এসে যায় না। .......কিন্তু তার পরে যেটা হল......!!!!.....বেশ কয়েকমাস পর.....$$$$$...... আমি আমার বাবার সাথে রোজ বিকেলে বাইরে ঘুরতে যেতাম। একটি ফাঁকা মাঠে আমি,আমার বাবা আর আমার পিচ্চি ভাই হাঁটতে যেতাম। বাবা আমার ভাইকে নিয়ে হাঁটতে বেরোতেন,তখন আমিও যেতাম। আমি দাঁড়িয়ে আছি, এমন সময় বাইকে করে দুই তিনটা ছেলে আমার পাশ দিয়ে চলে গেলো.......যেতে যেতে একজন বলল:"রোজ ভালো আছ?"আমি তো just শুনেই অবাক! কে ওরা? ওরা আমাকে চিনলো কেমন করে?!আমার নাম যে রোজ,ওই ছেলেটি জানল কেমন করে!আমি তো ওদের কখনোই দেখিনি?আমি বাবাকে বললাম,"বাবা,তুমি ভাইকে নিয়ে থাকো আমি বাসায় যাই। ঠিক এমন সময় ঐ ছেলেটা...."রোজ দেখছ,আমার মনে হয় তোমার বাবা তোমার থেকে তোমার ভাইকেই বেশি ভালোবাসে! তাই তোমাকে চলে যেতে বলল!আমি ওকে কিছু বলার আগেই ও মুচকি হেসে চলে গেল। ভারি অদ্ভুত তো ছেলেটা!তবে আমি বুঝলাম,ও আমার সাথে মজা করছিল। একদিন আমি ঈদের বাজার করতে আমার বড় আপুর সাথে market এ আসলাম। শুনতে পাই পেছন থেকে কে যেন রোজ রোজ বলে ডাকছে..... আমার পেছন ফিরে তাকাতে বেশ সংকোচ বোধ হল। তবুও তাকালাম। দেখলাম আবার সেই ছেলে! মনে হলো ওকে গিয়ে সব কিছু জিজ্ঞেস করি....কিন্তু সাহস হলো না। বাড়িতে যখন আমি অবসর সময় কাটাতাম তখন ভাবতাম, ছেলেটা আমাকে চিনলো কেমন করে! ওকে তো আগে কখনো দেখিনি। ও শুধু দূর থেকেই আমাকে দেখে মুচকি হাসে!আমার প্রতি যদি ওর কোনো feelings থেকেই থাকে তাহলে তো ও আমাকে সরাসরি বলত। কিন্তু কখনোই বলে নি। ছেলেটি আমার থেকে বেশ কয়েকবছরের বড়। ওর তুলনায় আমি অত্যন্ত ছোট একটি মেয়ে। ছেলেটি দেখতে বেশ smart!ভদ্র মত চেহারা,দেখে ভদ্র পরিবারের মনে হয়। আমার মনে হত আমি তো ওই ভাইয়াটার থেকে অনেক ছোট...আমাকে দেখতে হয়ত cute cute তাই ঔই ভইয়াটা আমাকে দেখে এত মজা পায়, আমাকে দেখে ওর হয়ত এমনি ভালো লাগে। Actually আমি বুঝতেই পারতাম না যে ও আমাকে সত্যি পছন্দ করে নাকি এমনি?তবে আর কিছু না বুঝলেও একটা জিনিস আমি বুঝতে পারলাম ও আর সব ছেলেদের মত নয়। ও সত্যি সবার থেকে আলাদা! খুব ভালো একটা ছেলে সে। বেশ কয়েকমাস দেখা হয়নি তার সাথে। ................................................. আমার কেমন যেন মন খারাপ হয়ে গেল। ওই মুখ ওই চোখ ওরকম চোখের চাহনি ছেলেটা কোথায় গেল? ওকে আর দেখা যাচ্ছে না কেন? ওর প্রতি কেমন যেন একটা মায়া তৈরি হল। জানিনা একেই কি বলে ভালোলাগা? কিন্তু আমার বয়স অল্প বলে আমি এগুলো realized করতে পারতাম না। ........................... একদিন আমি নানু বাড়ী থেকে বাসে করে আসছিলাম.........জীবনের শেষ দেখাটা ওর সাথে আমার সেদিনই হয়েছে। বাস থেকে নেমে আমি রাস্তায় দাঁড়িয়ে..... ওই সময় আমি পেছন ফিরে তাকিয়ে দেখি সেই ছেলেটি!এত দিন পর! আমি তবুও কিছু বলতে পারলাম না। নীরব দর্শক হয়ে গেলাম। দেখলাম ওর কাঁধে student bag,বুঝলাম ও একই বাস থেকে নেমেছে। কিন্তু খেয়াল করি নি। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমাকে দেখে,"রোজ তুমি এখানে..... বলে কি যেন বলতে চাইছিল, ঠিক ঐ মূহুর্তে আমার আম্মু আমাকে ডাকল," রোজ এসো সোনা,অটো চলে এসেছে। ওর কথা না শুনে আমি চলে আসলাম। সেইদিনই ওকে আমি শেষ দেখেছিলাম। তারপর এত বছর হয়ে গেল ওকে আর কোনদিনই দেখিনি। তারপর মনে হয়েছে ও তো একজন student, নিজের career গড়ে তোলার জন্য হয়ত অন্য দেশে গমন করেছে। কিন্তু আমার একটাই আফসোস,ওর নাম থেকে শুরু করে ওর বিষয়ে আমি কিছুই জানতে পারলাম না...... তবে হ্যাঁ, এটা সত্যি যে, আকাশের সূর্য,চাঁদ, তারা এগুলো যেমন মূল্যবান তেমনি ধরা ছোঁয়ার বাইরে.....ঠিক তেমনি মানুষের মধ্যে এমন মূল্যবান মানুষ আছে যারাও ধরা ছোঁয়ার বাইরে। যাদেরকে চাইলেও পাওয়া যায় না। আজও আমার মনে হয়,সেই পুরনো দিনের কথা। এখনো সেই দিনগুলো মনে পড়ে.......
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now