বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
তোর কি মনে আছে, আগে প্রতি সপ্তাহে তুই
নুডলস রান্না করে আমাকে খাওয়াতি। আমরা
একসঙ্গে তা খেতাম। কত মজা করে যে
খেয়েছি। তোর হাতের নুডলস না খেলে আমি
তৃপ্তিই পেতাম না। জানিস তো নুডলস আমার অনেক
প্রিয়। এটা বোধ করি তোর চেয়ে ভালো
কেউ জানার কথা নয়। অথচ আজ সেই প্রিয় খাবারটি
আমার জন্য নয়। তোর সঙ্গে আমার অনেক
ঝগড়া হয়েছিল, অভিমানে অনেক কেঁদেছিও।
মনে আছে, শেষ তুই আমাকে নুডলস রান্না
করে খাওয়াবি বলে আর খাওয়াসনি।
তারপর অনেক ঝড় বয়ে গেল, অভিমান, অধিকারটাও
কেমন যেন নষ্ট হয়ে গেল। নুডলস রান্না করার
ও আমাকে খাওয়ানোর যবনিকাও হলো।
আমি সেই অবধি আজ পর্যন্ত নুডলস মুখে দিইনি।
তা-ও প্রায় এক বছর হলো। আমি তোর হাতের
রান্না করা নুডলস অনেক মিস করি। জেনে রাখিস,
তুই নিজে নুডলস রান্না করে আমাকে নিজ হাতে
তুলে না খাওয়ানো পর্যন্ত কোনো দিন নুডলস
খাব না।
মো. আবু তাহের মিয়া
কারমাইকেল কলেজ, রংপুর।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now