বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একেই বলে দ্বীনদারী--------------

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X -মাওলানা থানবী রহঃ বলেন, আমার এক বন্ধুর ঘটনা।একবার তিনি ট্রেনে ভ্রমন করছিলেন। তার সঙ্গে পনেরসেরের বেশী ওজনের কিছু মালপত্র ছিল। বাড়ি থেকেবের হয়ে ষ্টেশনে পৌছতে তাঁর বিলম্ব হয়ে যায়। ফলেসময়ের অভাবে তার মালপত্র আর মাপতে পারেন নি।তাড়াতাড়ি গাড়িতে উঠে যান। কিন্তু গন্তব্যস্থলেপৌছে তিনি ষ্টেশনের কর্মকর্তার কাছে গিয়ে বললেন,ভাই তাড়াহুড়ার ফলে আমি এ মালপত্র গুলো ওজন করতেপারিনি। আপনি একটু ওজন করে এর ভাড়াটা রেখে দিন।কর্মকর্তা বলল, আমার সময় হবে না, তুমি চলে যাও। ভাড়াদিতে হবে না। তিনি বললেন, জনাব! আপনার তো ভাড়ামাফ করে দেয়ার অধিকার নেই। কারণ আপনি রেলওয়েরমালিক নন; বেতনভোগী কর্মচারী। আমার কাছ থেকেভাড়াটা নিতে অস্বীকার করছেন কেন? অগত্যা তিনিষ্টেশন মাস্টারের কাছে যান। সেও বলল, আপনিনিশ্চিন্তে চলে যান, ভাড়া দিতে হবে না। তিনি তাকেওবললেন, ভাই! আপনার তো ভাড়া মাফ করে দেয়ারঅধিকার নেই, আপনি তো মালিক নন। একথা শুনে ষ্টেশনমাষ্টার আর পূর্বের কর্মকর্তা ইংরেজীতে বলাবলিকরতে লাগল, লোকটি মনে হয় মদ পান করে মাতাল হয়েএসেছে। অন্যথায় আমরা ভাড়া মাফ করে দেয়ার পরওভাড়া দেয়ার জন্য এত পীড়াপীড়ি করছে কেন? আমারবন্ধু বিএ পাস ইংরেজী শিক্ষিত। ওদের কথা শুনে উত্তরেতিনি বললেন, ভাই! আমি মদ পান করিনি বরং এটা আমারধর্মের বিধান যে, অন্যের পাওনা নিজের গাড়ে চেপেরেখ না। একথা শুনে ওরা দুজন বলল, জনাব! যাই বলুন, এ সময়আমরা আপনার মাল ওজন করতে পারবো না। অগত্যাতিনি মাল গুলো নিয়ে প্লাটফর্মের বাইরে এসে ভাবতেলাগলেন, হে আল্লাহ্! এখন আমি রেলওয়ের এই হক থেকেনিষ্কৃতি লাভ করি কিভাবে? অবশেষে আল্লাহর সাহায্যনেমে আসে। বুদ্ধি করে করে তিনি হিসাবে মালের যেকটাকা ভাড়া আসে, সে টাকার টিকেট ক্রয় করে ছিড়েফেলে দেন। এভাবে তিনি রেলওয়ের পাওনা যথাস্থানেপৌছে দেন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১০৩ জন


এ জাতীয় গল্প

→ একেই বলে দ্বীনদারী--------------

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now