বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একদিন লিফটে

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়েন সরকার (০ পয়েন্ট)

X একদিন লিফটে বারডেমের ইয়া বড় লিফটের ভেতরে একদম পেছের দিকে দাঁড়িয়ে আছি। পাশে এক সাফারি পরা ভদ্রলোক হাতে গ্লুুকোজের প্যাকেট নিয়ে দাঁড়িয়ে আছে। লিফটের অনেক মানুষের ধাক্কাধাক্কির কারণে তাঁর কনুই আমার গায়ে লেগে যাওয়ায় তিনি আমার দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিলেন। কিছু একটা বলা লাগে দেখে বললাম, ‘কয় তলায় নামবেন আপনি? এক তলা?’ ‘কেমনে বুঝলেন?’ আমি মনোবিজ্ঞানী টাইপ একটা মুচকি হাসি দিলাম। তিনি সরু চোখ করে সবাইকে ধাক্কা দিতে দিতে প্রথম তলায় নামলেন। নামার আগেও উঁকি দিয়ে দেখলেন একবার আমাকে। হিসাব মেলাতে পারছেন না তিনি। ... ফ্ল্যাশ ব্যাক : আমি এই লিফটে প্রায় ৪৫ মিনিট ধরে আছি। একটা কাজে এসেছিলাম হাসপাতালে, বাট কাজ শেষ হয়ে যাওয়ায় আপাতত লিফটের ভেতরে দাঁড়িয়ে আছি। মজা লাগছে অদ্ভুত এই সাইকোলজির ক্লাসে থাকতে পেরে। যে আগে নামবে, সে তাড়াহুড়ো করে লিফটে ঢুকে একদম পেছনে গিয়ে খুশি খুশি দাঁড়িয়ে থাকছে। আর একটু পর, ‘ভাই আমি প্রথম তলায় নাম্মু, সাইড দেন সাইড দেন’ বলতে বলতে ১৩-১৪ জনকে বিরক্তির সঙ্গে ঠেলে লিফট থেকে নামছে। দোতলায় লিফট থামল, পেছন থেকে আরেকজন হুংকার দিলেন, ‘আশ্চর্য, সাইড দেন না কেন? আশ্চর্য!’ তিনি আশ্চর্য হতে হতে এর/তার পায়ের চিপা দিয়ে বেলুনের বাতাস ছেড়ে দিলে যেমন বেলুন প্রথম কিছুক্ষণ ‘এদিক যাব নাকি ওদিক যাব’ করতে করতে একসময় থেমে যায়, তিনিও তেমনি লিফট থেকে ভদর ভদর করতে করতে বের হয়ে দম ছাড়া বেলুনের মতো ল্যান্ডিং করলেন লিফটের বাইরে। আমি প্রায় ৩০ মিনিট থেকে লিফটে...একবার উঠছি আর নামছি। এখন মোটামুটি ক্লিয়ারলি বুঝতে পারছি কে কোন তলায় নামবে। ওই যে লিফটের গেট ঘেঁষে দাঁড়িয়ে থাকা সবাইকে বিরক্ত হয়ে সাইড দিচ্ছে যে তিন-চারজন, তারা শিওর টপ ফ্লোরে নামবে। ভবিষ্যদ্বাণী মিলে যাচ্ছে দেখে মজা লাগছে। ভাবলাম আরো কিছুক্ষণ থাকি। মনে মনে একটা লেকচারও রেডি করে ফেললাম। ‘প্রিয় লিফটবাসী লিফটের যেহেতু দুই দরজা থাকে না, তাই এখানে যে আগে ঢুকবে, সে লজিক্যালি পরে বের হবে। আর যে পরে ঢুকবে, সে বের হবে আগে। এটাকে ম্যানেজমেন্টের ভাষায় বলে ফার্স্ট-ইন-লাস্ট-আউট (FILO)। কিন্তু আপনারা তো লিফটের ভেতরে ঢুকে পারদের মতো ছেদ্রায়ে যাচ্ছেন। আমরা কে কোন তলায় যাব, এই হিসাব করেই লিফটে ঢুকে নিজ নিজ অবস্থানে দাঁড়ানো উচিত। কিছুটা টেম্পোর মতো...সেই গেটের কাছে বসবে, যে আগে নামবে। লেকচার মনে মনে গোছাতে গোছাতে লিফট আবার নিচে নেমে এলো, সবাই বের হলো। ভাবলাম আরো দুই-তিন রাউড দিই ওপর নিচে...বুঝি ব্যাপারটা। নিউ রাউন্ড অফ সাইকোলজিক্যাল টেস্ট শুরু হোক। ভাবতে ভাবতেই চেয়ে দেখি সেই গ্লুকোজ হাতে সাফারি পরা ভাই আবার উঠেছেন নিচতলা থেকে। তিনি এবারও একদম পিছে গিয়ে দাঁড়ালেন। আমাকে পাশে দেখেই হাসি দিলেন। লিফটের দরজা বন্ধ হতেই উনি আমাকে ফিসফিস করে বললেন, ‘এবার বলেন তো ১-৯-এর মধ্যে আমি কুন তলায় যামু?’ আমি বললাম, ‘বড়জোর ১ বা ২ তলা...এর বেশি না...যদি আপনি হারেন আমি কিন্তু আপনার গ্লুকোজের প্যাকেট রেখে দেব... ওকে?’ তিনি ভ্রু কুঁচকে দুই হাতে গ্লুকোজের বক্সটা ধরে ‘গেটটা ধরেন গেটটা ধরেন’ বলতে বলতে সবাইকে ধাক্কা দিতে দিতে লিফটের ২-এ নেমে গেলেন। সিরিয়াস ভয় পেয়েছে বান্দা। পাওয়ারই কথা। আরিফ আর হোসাইন


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮০ জন


এ জাতীয় গল্প

→ একদিন লিফটে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now