বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একাকিত্বের অনুযোগ

"রোম্যান্টিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান ইমতিয়াজ আহমাদ (০ পয়েন্ট)

X আমার প্রিয় স্পন্দনের শক্তি হরনী! জীবনে তোমায় নিয়ে স্বপ্ন বুনেছিলাম হাজারো কিছিমের, হাজারো রকমের,সব সময় এই চিন্তাতেই বিভোর থাকতাম যে কিভাবে তোমায় ভালোবাসবো? কিভাবে তোমায় টেক কেয়ার করবো?আর কিভাবে রাখবো তোমায় অনাবিল শান্তির মোহ মায়ায়?মূলত একটা সাধারণ সুইট সিম্পল মেয়ে তার জীবনে হয়তোবা এমন কারোরি আশায় থাকে,যে তার টেক কেয়ার করবে,মন খারাপ থাকলে তার প্রেয়সীর মন ভালো করার হাজারো চেষ্টা করবে,সব সময় সেই প্রেয়সীরর সঙ্গ পাবার জন্য থাকবে বেকুল-বেকারার,তেমনি ভাবে একটি ছেলেও চায় তার প্রেয়সী তার মনের ভাষা বুঝুক, তার মন খারাপ থাকলে তার মন ভালো রাখার সব রকম আয়োজন করুক,তাকে সঙ্গ দিবে, তাকে ভালোবাসবে মন থেকে,প্রাণ উজার করে,তার সবসময় টেক কেয়ার করবে,আমিও হয়তো একটু বেশিই আশা করে ফেলেছিলাম তোমায় ভালোবেসে, হয়তো আমি চেয়েছিলাম তোমার টেক কেয়ার পেতে,হয়তো আমি চেয়েছিলাম তোমার আদর,তোমার ফিলিংস এর পরিপূর্ণ সমাদর করতে।অন্যান্য সাধারণ ছেলে একটা মেয়ের কাছে যা আশা করে আমি হয়তো সেই ভূক্ত ভোগীদেরই একজন ছিলাম।যেদিন তুমি আমার ভালোবাসা গ্রহণ করেছিলে সেইদিন ছিলো আমার জীবনের সব চাইতে খুশির দিনের একটি অন্যতম দিন,সময় যতো বয়ে গেলো তার নিজ মহিমায় ততোই ধিরে ধিরে বুঝতে সক্ষম হলাম যে আমার প্রতি তোমার যা ভালোলাগা-ভালোবাসা তা এক তরফাই হচ্ছে, যাতে আছে শুধু একজনেরই চাওয়া একজনেরই সমস্ত আকাঙ্ক্ষার একচ্ছত্র অংশ, হে আমার রত্নময়ী! আজীবন একটা কথা সবসময় স্মরণ রেখো যে এক তরফা ভালোবাসা কখনোই পূরণ হয়না, তা যদি পরিপুরক করতে হয়ে তাহলে তার প্রয়োজন হয় ২তরফা ভালোবাসার, যা আমি কখনোই তোমার থেকে ফিল করতে পারিনি,যেদিন তোমার মন খারাপ ছিলো সেইদিন আমি তোমার চিন্তায় সারা রাত রাত ঘুমোতে পারিনি,সারা রাত নির্ঘুম নয়নে চিন্তা করেছি যে আমার দিলের একমাত্র স্পন্দন এর মুখে কি ভাবে ফুটিয়ে তুলবো ভুবনজয়ী অনাবিল হাঁসির একটুকরো প্রতিচ্ছবি?একজন আশিকের অন্তরে সব সময় নিভু নিভু দ্বিপশিখার ন্যায় একটি প্রত্যাশাই থাকে যে তার প্রেয়সী তার কাছে প্রকাশ করবে অন্তরে লুকিয়ে থাকা হাজারো বেদনার বালুঝড়,কিন্তু সেদিন তুমি তোমার ফিলিংস এবং তোমার না চাওয়া অজানা বেদনা প্রকাশ করলে তোমার নাম না জানা অজানা সাথিদের সাথে,হ্যা আমি মানছি জীবনে চলতে গেলে বন্ধুদের গুরুত্ব অপরিসীম, কিন্তু মাঝে মাঝে এমন কিছু কথা থাকে যা শুধু শোনার অধিকার তার শুধুমাত্র আশিকেরই থাকে। তুমি জানো?কাল আমার মন অনেক খারাপ ছিলো, চেয়েছিলাম মনের কথাগুলো নিজের সব চাইতে কাছের, সবচাইতে আপন মানুষের কাছে শেয়ার করতে,কিন্তু যার কাছে নিজের ফিলিংস ছাড়া অন্য মানুষের ফিলিংসের কোন মূল্যই থাকেনা,তাকে মন থেকে চাওয়াটাও মনে হয় একটা বোকামি ছাড়া কিছু না,তবুও তুমি ধন্যবাদের হকদার যে তোমার কারনে নিজেকে চেনার নিজেকে জানার সুযোগ পেয়েছি,শুধু মাত্র তোমায় পাবার জন্য আমি রাত দিন পরিশ্রম করে গিয়েছি এবং এখনো করে যাচ্ছি,কথায় আছে মন নাকি আবেগের অনুভুতি পরিমাপ করতে পারে যে কে তোমায় বেশি অনুভব করতে পারে আর কে কম?!কথার সত্যতা যদিও আমার অজানা তবুও মনে হয় এটাই বাস্তব যে আমি আগের মতো তোমার ফিলিংস অনুভব করতে পারিনা,আগের মতো আর আমার প্রতি তোমার কোন টান অনুভব করতে পারিনা,মাঝে মাঝে একটাই চিন্তার সাইমুম ঝড় বয়ে যায় যে আমার প্রতি তোমার এতো টান কমে গেলো কি করে?পরে অনুভব করতে পারলাম যে সবাই তোমার অনেক টেক কেয়ার করে, আর তোমার টেক কেয়ার করার হয়তো মানবের অভাব দিন দিন কমছে বৈ বাড়ছেনা! আর সেই জন্যই মনে হয় আমার প্রতি তোমার টান,আমার প্রতি তোমার আকর্ষণ কমে গেছে অনেকক্ষানি।তুমি জানো? কাল আমি সারাটা রাত কেঁদেছি ,মনে মনে শান্তনা পাবার মতো অনেক কে খুজেছি কিন্তু তেমন কাউকে আর খুজে পাইনি যে আমার মন খারাপের বিষয়টা মনোযোগ দিয়ে শুনবে, আমার দুঃখে দুঃখি হবে,বুলাবে শান্তনার আনাবিল পরশ,আসলে বাস্তবতা হলো আমার জীবনটা অধিকাংশ সময় কেটেছে একা এবং একাকিত্বের মাঝে। কোন এমন একজনকে খুজে পাইনি যে দুঃখের সময় আমার অন্তরে শান্তনার পরশ বুলিয়ে দেবে,কিন্তু তোমার বেলায় তা হয়েছে ভিন্ন! তোমার দুঃখে হাজারো মানুষ দুঃখি হবার আছে তাই হয়তো আমার প্রতি আর তোমার সেই অনুভতিটা নেই।আসলে আজকালকার জামানায় আমার মতো যারা ঘরকুনো টাইপের ছেলে হয় তাদের শান্তনা দেবার এবং তাদের দুঃখে দুঃখী হবার হয়তো কেউ থাকেনা!শেষে এসে একটা কথাই বলবো কেউ একজন হয়তো বলেছিল ভালোবাসার ক্ষেত্রে যদি ১পার্সেন্ট ও ফিলিংস থাকে তাহলে তা টেনে টেনে ১০০%এ নেয়া সম্ভব আর যদি কোন ফিলিংস ই না থাকে তাহলে সেই সম্পর্ক সেখানেই শেষ করে দেয়াই ভালো,আমি হয়তো তোমার যোগ্য নই হয়তো অন্য কেউ তোমার প্রতিক্ষায় পথ চেয়ে আছে,সেই ভালোবাসা - ভালোলাগা ব্যাক্তির জন্য শুভ কামনায়.... ইতি তোমার ভালোবাসার প্রত্যাশী


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৭ জন


এ জাতীয় গল্প

→ একাকিত্বের অনুযোগ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now