বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

একাকীত্ব এবং আমি

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X একাকীত্ব এবং আমি লেখাঃ শাহরিয়ার রিও কখনো কি ভেবে দেখেছো এমন একটা পৃথিবী যে পৃথিবীটাতে সবাই তোমাকে অপছন্দ করে? এতোটাই অপছন্দ যে, পুরো পৃথিবীটাতে না আছে তোমার কোনো বন্ধু আর না আছে শত্রু! এমনকি,কথা বলারও কোনো মানুষ নেই। যে কয়েকজন আছে তারাও তোমার থেকে অনেক অনেএএএএএক দূরে আর, কথা বলার সুযোগও নেই! আমার পৃথিবীটা না, এখন ঠিক তেমনই। কোনো বন্ধুও নেই যার সাথে সুখ দুঃখের আলাপ করবো আর নাহয় কিছুটা সময় কাটাবো একসাথে। কোনো শত্রুও নেই যার সাথে শত্রুতা করেও কাটানো যাবে সময়! বুঝিনা কেন! জানিওনা কেন! কেন আমার এই একাকীত্ব? কেন আমাকে সবাই অপছন্দ করে? কাউকে অপছন্দ করার অনেকগুলো কারণ থাকতে পারে! যেমন, দেখতে খারাপ হওয়া।মাঝেমাঝে মনে হয়,হয়তো আমি দেখতে খারাপ সেজন্যই অপছন্দ করে সবাই আমাকে। কিন্তু যখন আমার চাইতে খারাপ দেখতে কারোরও ফ্রেন্ড সার্কেল দেখি তখন মনে হয়,তাহলে আমার কেন নেই! আমিতো অহংকারীও নই যে সবাই আমাকে এড়িয়ে চলবে! তাহলে কেন এই একাকীত্ব! এমনও না যে কারো সাথে বন্ধুত্ব করতে যাইনি! কেন জানিনা সবাই আমাকে দূরদূর করে তাড়িয়ে দেয়। আমাকে তাদের বান্ধবী হিসেবে পরিচয় দিতেও বোধহয় তাদের লজ্জাবোধ হয়! জানিনা কেন এসব! আমার মধ্যকার সবচেয়ে নেগেটিভ দিকটা হলো, আমার বাচ্চামিতে ভরপুর স্বভাব। বেশিরভাগ সময় চুপচাপ থাকি।যেটুকুও কথা বলি দুষ্টুমি কিংবা এই টাইপ ব্যবহার! তবে,সবার ব্যবহারে দমে যাই।আবার একা হয়ে পড়ি! সবারই কোনো না কোনো একটা ফ্রেন্ড সার্কেল রয়েছে। আমাকে সেখানে কেউই গ্রহণ করেনা তাদের ফ্রেন্ড হিসেবে।কেন যে করেনা তাও জানিনা! ভদ্রতার খাতিরে হয়তোবা দেখা হলে কুশল বিনিময় করে! কিন্তু অপছন্দ করে সবাই।আমি জানি,জিজের সবাইও আমাকে অপছন্দ করে কারণ,অতিরিক্ত আবেগপ্রবণ আর কোনো একটা বিষয়ে প্রচুর উল্টাপাল্টা বলতাম। যেমন আজকের কথাটাই বলিনা কেন! প্রাইভেটে আমাকে চুপচাপ থাকতে আর মনখারাপ করে রাখতে দেখে স্যার একটা মেয়েকে(যার সাথে রোজ কলেজে যাওয়া-আসা করি) জিজ্ঞাসা করলো, তোমার বান্ধবীর মনখারাপ কেন? মেয়েটা সুস্পষ্টভাবে উত্তর দিয়ে দিলো,‘ এটা আপনি কী বললেন স্যার! ও আমার ফ্রেন্ড! ওকে আমার ফ্রেন্ড বানাবো!’ কথাটা শুনে সত্যিই খুব হাসি পাচ্ছিলো। শুধু ও না, সবাই এমনটা বলে। আমি এতোটাই বাজে! কেন আমার এই একাকীত্ব! কেন কেউ আমার সাথে বন্ধুত্ব করতে চায় না! কী এমন পাপ করেছিলাম জীবনে যার প্রায়শ্চিত্ত হচ্ছে এই একাকীত্ব দিয়ে! তবে হ্যাঁ, আজকের পর এই একাকীত্বকেই সঙ্গী করে নিয়ে বাঁচতে শিখবো।কে বলেছে আমি একা! আমার আমি আছি,আমার একাকীত্ব আছে,এই বিশাল পৃথিবী আছে, আর সাথে সবচেয়ে ভালো সঙ্গী বই।আর কী চাই জীবনে! একটা কথা মনে পড়ে যাচ্ছে! কবিতা নাকি গানের লাইন মনে নেই। তবে,সবার পরিচিত.... “যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে....” হ্যাঁ,একলাই চলবো। থাকবে আমি আর আমার একাকীত্ব। শুরু হচ্ছে নতুন জীবন।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৩ জন


এ জাতীয় গল্প

→ একাকীত্ব এবং আমি

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now