বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক টুকরো হাঁসি

"ফ্যান্টাসি" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়ামণি (রোবো গার্ল) (০ পয়েন্ট)

X এক টুকরো হাঁসি (গল্পটা বাস্তব,কল্পনা আবেগের সংমিশ্রণে লিখা।) প্রথম দৃশ্য তোমার শেষ মেসেজটা দেখে ভেঙে পড়েছি একদম।নিরাশ হয়ে বসে ভাবছি,'তোমাকে ভালবাসাটা কি তাহলে আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল! ' সত্যিটা এই,'যেটা তোমার কাছে ছিল টাইমপাস সেটা আমার কাছে জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।' একটা সময় ছিল যখন তুমি আমার পিছু ছুটতে আমার একটু ভালবাসা পাবার জন্য।কিন্তু যখন তোমার স্বার্থহীন ভালবাসার মোহে পড়ে তোমাকে ভালবাসতে শুরু করলাম তখন আমার থেকে তোমার মোহ চলে গেল ধীরেধীরে।আমাকে, আমার কথাগুলো বিরক্তিকর লাগতে শুরু করলো অথচ একটা সময় ছিল যখন আমার সাথে একটু কথা বলার জন্য কত মিনতিই না করতে।কিন্তু আজ বলে দিলে, 'আমি ছিলাম শুধুই তোমার টাইমপাসের উপকরণ। হাহ্ঃভাগ্যের কি নির্মম পরিহাস। ' এসব ভাবতে ভাবতে কখন ছাদে চলে এসেছি খেয়াল নেই।বাড়ির মধ্যে ছাদটাই আমার সবচেয়ে পছন্দের।খোলা আকাশ দেখা যায় এখান থেকে।মন খারাপ থাকলে ছাদে এসে আকাশের বিশালতার কাছে নিজের কষ্টের তুচ্ছতা যাচাই করে নিজেকে শান্তনা দেবার প্রয়াস। কিন্তু আজ! আজ বলছি, 'আকাশ,তোমার বিশালতার চেয়েও আমার কষ্টটা আজ অনেক বেশি।কেন এতো কষ্ট আমার! এতো কষ্ট কেন!কেন!কেন!' আকাশে মেঘ জমেছে।ঠিক যেমনটা আমার মনের আধার। আধার একটা সময় কেটে গিয়েছিল তোমার আলোতে।কিন্তু তুমি চলে গিয়ে আমার মনের আকাশটা আবার আধারে ভরিয়ে দিলে। যখন আমার মনে ছিল কালো মেঘের আধার,তখন তুমি এসেছিলে এক চিলতে আলো হয়ে। ধীরেধীরে সূর্যের মতো আলো দিয়ে ভরিয়েছিলে এ মন।কেন আবার আধারে ভরিয়ে দিলে! আধারটাই কি ভাল ছিলোনা? তখন আলোর সুখ বুঝতামনা বলে আধারটা সয়ে নিয়েছিলাম।কিন্তু তুমি আলোর সুখটা দেখিয়ে দিলে আমায়...... মনে হচ্ছে বৃষ্টি হবে।কিন্তু আকাশ,তোমার বৃষ্টি ঝরবার আগেইযে আমার চোখের বৃষ্টি নেমে এলো।ফোনটা হাতে নিয়ে শেষ মেসেজটা করলাম তোমায়।'লাভ ইউ মেঘ।আমি আমার কথা রেখেছি।জীবনের শেষ মুহুর্ত অবধি ভালবেসে গেলাম তোমায়।' জানিনা মেসেজটার অর্থ বুঝতে কিনা।হয়তো ভাববে পাগলের পাগলামি। ঝমঝম করে বৃষ্টি নেমে এলো।একটা গান খুব মনে পড়ছে, "ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছোঁয় না, আমার এতো সাধের কান্নার দাগ ধুইয়ো না।" হাহাহা, হাসি পাচ্ছে খুব।এ কান্নার দাগ দেখে মর্মাহত হবার মতোওযে কেউ নেই আজ।মূল্যহীন হয়ে গেছি।বিদায় পৃথিবী...... দ্বিতীয় দৃশ্যঃ নাহ্ঃঅনেকদিন রিয়ার কোনো খোঁজ নেই।মেয়েটা আমাকে এতো ভালবাসতো অথচ আজ একমাস হয়ে গেলো কোনো খোঁজ নেই ওর। হ্যাঁ,আমি মেঘ।রিয়ার বয়ফ্রেন্ড ছিলাম। অনলাইনে পরিচয় আমাদের।একসময় অনেক ভালবাসতাম ওকে।নিজের চেয়েও বেশি।তবে আমার মতে ভালবাসা হলো আবেগ।আবেগ শেষ, ভালবাসাও শেষ।ও আমাকে ভালবাসতো খুব তবে ওর প্রতি আবেগটা কেটে গেছে।যার ফলে ওর কষ্টগুলোও আমাকে আর স্পর্শ করতে পারেনা।মুক্তি চেয়েছিলাম ওর থেকে।ওর ভালবাসাটা অসহ্য লাগছিলো।ন্যাকামি মনে হচ্ছিলো সব।খারাপ যে লাগছিলোনা তা নয়।তবে সেটা সাময়িক। একবার ভাবতাম স্যরি বলে ফিরে যাই।আবার মনে হতো, কি লাভ ফিরে গিয়ে? আবার সেই ন্যাকামি আর সময় নষ্ট।তার চেয়ে লেখাপড়ায়য় মন দেই। লেখাপড়ায় ডুবে ছিলাম।কিন্তু আজ হঠাৎ মনে হলো ওর কথা।গতকাল ওর বার্থডে ছিল।রাত বারোটাতেই উইশ করেছি।(ভাবলাম ফ্রেন্ডলিভাবে উইশ করি।তাছাড়া জেগেইতো আছি।)ভেবেছিলাম খুশি হয়ে রিপ্লাই করবে।তবে রিপ্লাই আসেনি।বিকেলে কলও করেছি।তবে নাম্বার অফ। একটু টেনশন হচ্ছে।ওর এক বান্ধবীকে কল করে যা শুনলাম কল কেটে দিয়ে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে ছিলাম।ও সুইসাইড করেছে যেদিন ওর সাথে ব্রেকআপ করেছি সেদিনই।কষ্টের পাশাপাশি আনন্দও হচ্ছে। উফফফঃ যাক বাবা, বাঁচা গেলো।আপদটা তাহলে একেবারে বিদায় হয়েছে।ঘ্যানঘ্যান করবেনা আর কেউ। ফোনটা হাতে নিয়ে ওর একটা পিক খুঁজে বের করলাম।ওর পিকের দিকে তাকিয়ে বললাম, "স্যরি রিয়া।আমার জন্য তোমাকে মরতে হলো।ভালবাসার জন্য নিজেকে বিসর্জন দিয়ে এটা প্রমাণ করলে যে আমাকে সত্যিই ভালবাসতে।কি করবো বলো,আমারো কষ্ট হয় তোমার জন্য।কিন্ত কি করবো বলো? তোমার ভালবাসাটাই আমার কাছে অসহ্য লাগছিলো।" ফোনটা অফ করে জানালা দিয়ে বাইরে তাকালাম।পড়ন্ত বিকেল।কফি হাতে বারান্দায় দাঁড়ালাম।পাশের আমগাছটা থেকে কোকিলের ডাক শুনতে পেলাম।কি সুন্দর ডাকটা।সত্যিই আমার সাথে আমার নামটা মিলে গেলো আজ।অন্য কারো জীবন মেঘে ঢেকে দিলাম। তৃতীয় দৃশ্যঃ কি নিষ্ঠুর তুমি মেঘ।তবুও তোমার নিষ্ঠুরতা আমাকে স্পর্শ করবেনা।ভালবাসার চাদরে যে ঢাঁকা পড়ে গেছে।তুমি যেমনি হওনা কেন,তোমাকেই ভালবাসি।সেটা মৃত্যুর আগে কিংবা মৃত্যুর পরে।আমার কষ্ট কিংবা মৃত্যু যেটা দিয়েই হোকনা কেন,ভালো লাগে তোমার মুখের ওই এক টুকরো হাঁসি....


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২৭৩ জন


এ জাতীয় গল্প

→ এক টুকরো হাঁসি

গল্পটির রেটিং দিনঃ-
☆ ☆ ☆ ☆ ☆

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now