বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার মন খারাপের ঘরে আমি শব্দ বুনতে জানি..এক একটা শব্দ গল্পের বিনুনী গাঁথতে গিয়ে এক সমুদ্র বানিয়ে ফেলে । আর আমি হয়ত খাঁচা ছাড়া পাখি হয়ে সেই সমুদ্রে ডুব দেই । সমুদ্রের হাহাকার খুঁজতে গিয়ে না জলপরীদের চক্ষুশূল না হয়ে যাই....!!!
.
.এক বিষন্ন বিকেলে যখন প্রকৃতি লাল চাদরে সব কিছুকে গ্রাস করে রাখে ,হাঁটতে গিয়ে পায়ের সাথে বিঁধে যাওয়া শামুকের খোলসটাকে আস্তে করে খুলে কানের কাছে নিয়ে আসি....কোন গান কি শুনতে পাই ??সমুদ্রতটে ঢেউএর শব্দ ছাড়া নিস্তব্ধ প্রকৃতি কোন গান জানে না....
.
.বালুতীরে বসে তার ওপর আঁকিবুকি করে যখন ঢেউ গুলো পাখা মেলে সব ভাসিয়ে নিয়ে যায়...তখন সমুদ্রের কাছে দুহাত মেলে ভেসে যাওয়া শব্দগুলোকে কামনা করি...
.
.
.
.কিন্তু প্রকৃতি যে অনেক কৃপণা....রং ছড়ানো বইটা সাথে নিয়ে গেল অথচ এক মুঠো বিকেল দান করলনা...এই কি আমার প্রাপ্য ???
হয়ত স্রোতস্বিনীর তট ছেড়ে জোছনার পিচ ঢালা রাস্তায় পথ পাড়ি দেয়াই আমার কাম্য ॥
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now