বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক দেশে ছিল এক প্রতাপশালী রাজা। রাজা যেমন ছিল প্রতাপশালী তেমনি ছিল নৈতিক চরিত্রবান। একদিন রাজা তার সভাসদদের ডেকে বললেন, আমি তো বৃদ্ধ হয়ে গেছি এখন আমার উত্তরসুরী হিসেবে নতুন রাজা নির্বাচন করা দরকার। এই কথা শুনে সভাসদ সবাই হতবাক। সভাসদ সবাই বলে উঠলো, রাজা মহাশয় আপনি তার নাম বলুন আমরা তার আজ্ঞাবহ হয়ে যাব। রাজা বললেন, সেটাই তো সমস্যা। কার নাম বলবো, কাউকে তো আমার মত দেখছি না। এই কথা শুনে সভাসদ সবাই আবারও অবাক। তারা ভাবছে রাজার এতগুলো সন্তান থাকতে রাজা তার মত কাউকে দেখছে না কেন? হঠাৎ রাজা সভাসদকে হুকুম দিলেন যে রাজ্যের যত কিশোর বালক আছে তাদেরকে দরবারে হাজির করতে। যথারিতি একদিন রাজ্যের সকল কিশোরদের হাজির করানো হলো। রাজা সকল কিশোরদের উদ্দেশ্য ঘোষনা করলেন, শোন বাছা আমি বৃদ্ধ হয়ে গেছি। আমি চাই তোমাদের মধ্য থেকে কেউ একজন রাজ্যের রাজা হিসেবে দায়িত্ব গ্রহন করো। কিন্তু তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখ তা আমি কিভাবে জানবো। সেটা বের করার জন্য তোমাদের এখানে ডেকেছি। এই ঘোষনা শুনে সব কিশোররা তো মহা খুশি সাথে তাদের বাবা/মারাও। সবাই স্বপ্ন দেখতে শুরু করে দিল যে সে এই রাজ্যের রাজা হতে চলেছে। এবার রাজা গম্ভীর কন্ঠে আবার ঘোষনা করলেন, আমি তোমাদের একটা পরীক্ষা করবো যাতে আমি বুঝতে পারি তোমাদের মধ্যে কে রাজা হবার যোগ্যতা রাখ। শিশুরা সবাই আনন্দিত হলো। এটা কোন সমস্যা না। এবার রাজা প্রত্যেক কিশোর বালকদের হাতে একটা করে গাছের বীজ দিলেন, আর ঘোষনা করলেন তোমরা এই বীজ নিয়ে বাড়ীতে টবে লাগাবে। সেটার যত্ন নেবে, তারপর এক বছর পর তোমরা এই বীজ থেকে যা পেলে তা সাথে করে এই দরবারে আবার আসবে। তখন আমি তোমাদের বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নেব। বীজ হাতে নিয়ে কিশোর বালক আর তাদের বাবা/মা বেজায় খুমি মনে বাড়ীতে ফিরে গেল। সভাসদের সকলেই বিষয়টা অনুধাবন করতে না পেরে হতাশায় পড়ে গেল। বিষয়টা কি?
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now