বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক পথিক এক আঙ্গুরের বাগানের পাশ দিয়ে হেটে যাচ্ছিল।এমন সময় সে বাগানের রসালো আঙ্গুরের দিকে তাকানো পর সে ঐ আঙ্গুরগুলো খাওয়ার ইচ্ছা পোষণ করল। অতঃপর সে রসালো আঙ্গুরগুলো খাচ্ছিল আর বাকি আঙ্গুরগুলো তার ব্যাগে অর্থাৎ তলে তে রাখছিল। এভাবেই সে রসালো আঙ্গুরগুলো খাচ্ছিল আর বাকি আঙ্গুরগুলো ব্যাগে রাখছিল।এক সময় বাগানের মালিক তার নিজের বাগান দেখতে এলে সে দেখল যে, তার বাগানে কেউ একজন অচেনা লোক তার বাগালো রসালো আঙ্গুরগুলো বেচে বেচে খাচ্ছিল আর বাকি আঙ্গুরগুলো তার ব্যাগে ভরছিল। বাগানের মালিক তা দেখে সেই পথিককে বলল- এই পথিক তুমি বাগানের মালিককে না জানিয়ে তুমি এই বাগানের ফল খাচ্ছ কেন? বাগানের মালিক তাকে কয়েক বার এই প্রশ্ন করল কিন্তু কোনো উত্তর পেল না। আঙ্গুর খাওয়ার শেষে সে বলল-আমিও আল্লাহ, এই গাছও আল্লাহ, এই আঙ্গুরও আল্লাহ। আল্লাহ আমারে আঙ্গুর খাওয়াই চেন, তাতে তোমার কি হয়েছে বাপু? বাগানের মালিক বলল আমারে কি রকম কথার জালে পাসাইছে? দারাও বেটা তোমারে আমি তোমার কথার জালে পাসাই তাছি! তখন বাগান মালিক একটি লাঠি আনল আর তা দিয়ে ঐ পথিককে পেটাতে লাগল। আর লাঠির বারি খেয়ে পথিক বলল- আপনি লাঠি দিয়ে আমাকে মারছেন কেন? তখন বাগান মালিক বলল- আমিও আল্লাহ, এই লাঠিও আল্লাহ, এই লাঠির বারিও আল্লাহ। আল্লাহ এতক্ষন আঙ্গুর খাওয়াতাছিল এখন লাঠির বারি খাওয়াই তাছেন দেখ বেটা কেমন মজা? বল বেটা আর জীবনে এই আর এই রকম কাজ করবি? না না আার জিবনে এই রকম ভুল হইবে না। আমারে ছাড়াই দেন। যা বেটা আজকে তরে ছাড়াই দিলাম। আর জিবনে এই বাগানের আশেপাশে না দেখি আর যদি দেখেি তাহলে খবর আছে।যা বেটা আর যাতে না দেখি। তখন পথিক এক দৌড় দিল আর জীবনে এই বাগানের ধারে কাছে আসেনি। [সমাপ্ত ]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now