বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক প্রতিবন্ধি ব্যাঙ(পর্ব-2)

"ছোটদের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Reduanhussen (০ পয়েন্ট)

X সেই দুঃখী ব্যাঙটির মতোই একটি দুঃখী ছোট্ট মেয়ে বাস করত সেই ঝর্ণার কাছেই। সে ছোট্ট মেয়েটির নাম ছিল কলিউর। কলিউর নামের অর্থ ‘সকালের তারা’। সে ছিল তারার মতোই সুন্দর এবং ফুটফুটে। কলিউরের বাড়ি ছিল পাহাড়ি উপত্যকার একটি ছোট গ্রামে। তাদের গ্রামটিও ছিল ছবির মতো সুন্দর। তরুলতায় ঘেরা নীল পাহাড়ি গ্রাম পাখিদের কলতানে সারাক্ষণ মুখর থাকত। কলিউর ছিল এক মেষ পালকের মেয়ে, সে নিজেও মেষ চরাত। একদিন মেষ চরানোর সময় এক প্রকাণ্ড দুষ্ট শকুন তাকে ছোঁ মেরে নখে আটকে তুলে নিয়ে আসে। সেদিন থেকে কলিউরের বন্দি জীবন কাটে শকুনের প্রকাণ্ড বাসায়। শকুনটি ছিল যেমন কুৎসিত তেমনি ছিল অত্যাচারী। কলিউরকে দিয়ে বাসার সব কাজ করাত। তার বিছানা বুনন, কার্পেট বুনন, জামা সেলাই, কাপড় কাচা এবং রান্না-বান্নাসহ সব কাজ। কাজে একটু ভুল হলেই তার ধারালো নখ দিয়ে খুঁচিয়ে কলিউরকে রক্তাক্ত করত। কলিউর ভাবত এ জীবনে তার এ বন্দি দশা থেকে কখনো মুক্তি মিলবে না। তার দীর্ঘশ্বাস ভারি করে তুলত পুরো পাহাড়ের বাতাস।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১১৪ জন


এ জাতীয় গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now