বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান জাহিদ হোসাইন (জয়) (০ পয়েন্ট)

X হযরত আবু বকর রাদিয়াল্লাহু তা’আলা আনহুর স্ত্রীর একটু মিষ্টি খেতে অনেক দিনের অভিলাষ। পয়সা তো নেই! তাই খলিফা যা আনেন তা থেকে একটু একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে কষ্ট করে করে কিছু পয়সা যুগিয়ে একদিন মিষ্টি আনবেন… খলিফাকে বললেন, ‘একটু মিষ্টি আন।’ আল্লাহর নীতিতে বিশ্বাসী খলিফা আবু বকর (রাঃ) স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, ‘এ বাড়তি পয়সাটুকু তুমি কোথায় পেয়েছো?’ স্ত্রী বললেন, ‘প্রতিদিনে তুমি যা আন তা থেকে একটু করে বাঁচিয়ে বাঁচিয়ে এইটুকু রাখলাম।’ আবু বকর (রাঃ) বললেন, ‘সর্বনাশ! তাহলে তো বুঝা গেলো রাষ্ট্রকর্ম থেকে আমার এতটুকু না হলেও চলে…আজ থেকে আমি এটুকু নেবো না।’ আর ওই বাড়তি টাকা গুলো তিনি রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়ে দিলেন। রাজনীতি আল্লাহর হলে রাজনীতিকরা কেমন হয়, রাষ্ট্রপতিরা ­কেমন হয়- এই ঘটনা হল সেটার একটা নমুনা… [মুফতি কাজী মোঃ ইব্রাহিমের অসাধারণ খুতবা ‘ধর্ম যার যার, রাজনীতি আল্লাহর’ থেকে] collected so friends (no news is absolutely good news)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৫ জন


এ জাতীয় গল্প

→ এক প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ
→ প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ
→ এক প্রকৃত রাষ্ট্রপ্রধানের স্বরূপ

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now