বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক অন্ধ লোকের গল্প

"শিক্ষণীয় গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান MD EMRAN HOSSAIN (০ পয়েন্ট)

X এক অন্ধ মানুষের একটা বিশেষ গুণ ছিল। জন্তু-জানোয়ারের গায়ে হাত বুলিয়ে সে বলে দিত পারত কোন প্রাণী সেটা। একদিন একজন একটা নেকড়ের ছানা এনে তার হাতে দিল। অনুরোধ করল যদি সে প্রাণীটার গায়ে হাত বুলিয়ে বলে দিতে পারে ঠিক কোন জানোয়ার বাচ্চা সেটা। লোকটি প্রাণীটির গায়ে হাত বুলিয়ে বুলিয়ে পরীক্ষা করল। পুরোপুরি নিশ্চিত হতে না পেরে বলল সে, “বুঝতে পারছি না ঠিক কোন জন্তুর বাচ্চা এটা – শিয়ালের না নেকড়ের। কিন্তু এই ব্যাপারটায় আমার কোন সন্দেহ নেই যে, এটাকে ভেড়ার পালের মধ্যে ছেড়ে দিলে ভেড়াগুলোর বিপদ হয়ে যাবে। ” প্রাচীন বচনঃ শয়তানীর লক্ষণ ছোট থাকতেই নজরে পড়ে। আমি বলিঃ এখনো পুরো মুর্ত্তি ধরেনি তাই চিন্তার কিছু নেই, এই ভাবনায় বুঁদ হয়ে নেতৃত্ব যখন শয়তানকে তুচ্ছ বলে হিসাব করে , নেতৃত্বের উপর নির্ভর করা মানুষগুলির জন্য তখন সর্বনাশ ঘনিয়ে আসে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৫৬ জন


এ জাতীয় গল্প

→ এক অন্ধ লোকের গল্প

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now