বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

"এক নতুন আমি"

"জীবনের গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান arbi(guest) (০ পয়েন্ট)

X গল্পের শিরোনামটা একটু অন্যরকম তাই না ।আসলে জীবনের প্রতিটি মুহূর্তগুলোই ভিন্ন ভিন্নভাবে জীবনকে আমাদের সামনে উপস্থাপন করে ।কারণ যে আমি কিনা একদিন 'ভালোবাসা' নামের শব্দটা নিয়ে ফাজলামো করতাম ,আজ আমি নিজেই নিজের কাছে রহস্যময়ী।যাই হোক গল্পটা শুরু করা যাক। এটা কলেজ জীবনের শুরুর দিকের ঘটনা কারন মাধ্যমিকে আমার গন্ডিটা চারদেয়ালের মধ্যেই সীমাবদ্ধ ছিল ।তাই কলেজে ভর্তি হওয়ার পর একটু স্বাধীনতা পাওয়ার সুযোগ পেলাম।ব্যাচে পড়তে টড়তে যেতাম তো মোটামুটি বেশ কিছু বন্ধু হয়ে গেল আমার ।কয়েকটা ছেলে বন্ধু ও পেলাম, ওরা আসলেই অনেক ভালো ছিল ।কোন সমস্যা হলে আমাকে সাহায্য করতো।মোট কথা ওরা অনেক helpful ছিল ।আমরা বন্ধুরা মিলে একসাথে আড্ডা দিতাম ।কোন টপিক নিয়ে সমস্যা থাকলে তা নিয়ে আলোচনা করতাম ।আমাদের একটা ভালো বন্ধু সারকেল ছিল ।তো আমি সবার সাথেই কমবেশি পরিচিত ছিলাম কথাবার্তা বলতাম ।কিন্তু একটা ছেলে ছিল যাকে আমি চিনতাম না আর আমার সাথে কখনো কথাও হয়নি ।আমার কোথাও গেলে সেই ছেলেটাও আমাদের সাথে যেত ।তো আমি কিছুদিন নোটিস করলাম মাঝে মাঝে ছেলেটা আমার দিকে তাকায়। আমার মনে হলো,সে হয়তো আমার সাথে কথাটথা বলতে চায় ।কিন্তু কিভাবে বলবে বুঝতে পারছে না ।তো আমি একটু টেস্ট করলাম যে আমার ধারণা ঠিক কিনা ।আমি আমার নামে ফেসবুকে একটা আইডি খুললাম ।আর আমার কিছু বন্ধুদের রিকোয়েস্ট পাঠালাম ।কিন্তু ওই ছেলেটাকে পাঠাইনি ।পরদিন সকালে আইডি চেক করতে গিয়েই দেখি ওই ছেলের রিকোয়েস্ট ।আমি তো অবাক যে আমার ধারণাটা ঠিক ছিলো যে ছেলেটা সত্যিই আমার সাথে কথা বলতে চাইছিলো ।তাই ও অন্যদের থেকে খোঁজ নিয়ে আমাকে রিকু পাঠায়।তারপর আর কি সে নিজে থেকেই আমাকে হাই, হ্যালো দিতো।আমি তেমন কথাটথা রিপ্লাই দিতাম না ।কারণ কে না কে তেমন চিনি না ।আর কথাও বলি কখনো ।যা আস্ক করতো শুধু সেটুকু কথা হতো।আমার মনে হয় চব্বিশ ঘণ্টা দিন রাতের মধ্যে সে চব্বিশ ঘণ্টাই অ্যাকটিভ থাকতো ।আর আমাকে অ্যাকটিভ দেখা মাত্র text দিত।আমি তেমন পাত্তা দিতাম না ।এভাবে অনেকদিন চলল বেশিরভাগই ওর সাথেই কথা বলতাম ।আর আমি রিপ্লাই না দিলে বা অন্য ছেলেদের সাথে কথা বললে ও কেমন যেন রাগ করতো ।একদিন ও ফোন নম্বর চাইল।আমি দিতে চাই নি ।তারপর বলল আমার সাথে কথা বলবে সে জন্য না ফেবুতে আসলে আমাকে Knock দিবে তাই ।তারপর দিলাম ।কিন্তু একটা মজার ব্যাপার হলো ওর সাথে ফেসবুকেই অনেক কথা বলতাম কিন্তু ব্যাচে পড়তে গিয়ে দেখা হলে আমি পালাতাম বা ওকে না দেখার ভান করতাম কখনো কথাই বলি নি ।আর লাইফে একবারই কথা বলেছিলাম তাও ফোনে 1 min 2sec।আর কখনো কথা হয়নি ।তবুও কেন যেন একটা আকর্ষণ ছিল ।কিন্তু আমি নিজেই নিজেকে ignore করতাম ।কারন আমি জানতাম যে লাইফে আবেগ দিয়ে কিছু হয় না । লাইফে থাকে শত বাস্তবতা ।ও একদিন আমাকে বলল যে ও নাকি একজনকে অনেক লাইক করতো ।কিন্তু সেই মেয়েকে সে কখনো বলেই নি ।প্রথম কথাটা শুনে আমার একটু খারাপ লেগেছিলো ।তারপর আমি বললাম যে আমি ওকে হেল্প করবো ।ও বলল তা আর দরকার হবে না কারন সেই মেয়েটা ওকে না বলে দিয়েছে ।তারপর আমি ভাবলাম ও আমার সাথে যেসব কথা শেয়ার করতো ,ওর কষ্টগুলো ভাগ করে নিতো তাহলে সেগুলো কি ছিল ।আসলে আমিই একটু বেশিই ভেবে ফেলেছিলাম ।যাই হোক ও আমাকে একদিন বলল আমাকে ও অনেক ভালো বন্ধু মনে করে, এজন্য সব কথা সব হাসি আনন্দ আমার সাথে শেয়ার করে এর কারন ও আমাকে অনেক বিশ্বাস করে ।আমি নাকি ওর বেস্ট ফ্রেন্ড ।যাই হোক আমি কিছুই বললাম না শুধু ফোনের ডাটা অফ করে রেখে দিলাম । তারপর পরের দিন দেখি ও লিখছে সবাই আমাকে ভুল বুঝে শুধু দূরেই চলে যায় তুমি কখনো যেও না আমার বেস্ট ফ্রেন্ড হয়ে থাকো।আমি বললাম তেমন কিছুই না আসলে তুমি অনেক ভালো ।আমাকে তুমি কতদিনই বা চিনো ।কিন্তু আমার তোমার ভালো বন্ধু ভাব এটাই অনেক আমি আজ আছি কাল নেই ।তুমি অনেক ভালো বন্ধু পেয়ে যাবা ।শুধু শুধু মায়া বাড়িয়ে কি লাভ ।এই কথাগুলো লিখে আমি ফেসবুক চালানো বন্ধ করে দেই কেন বন্ধ করি কারণ আমার ফোনটাই নষ্ট হয়ে যায় তারপর আর ঠিক করা হয়নি ।আর পরবর্তীতে কোচিং এ ও যাওয়া হয়নি কারণ বোর্ড পরীক্ষার আর বেশিদিন বাকি নাই মাকে বললাম আমি আর বাইরে সময় নষ্ট করবো না বাসায় থাকবো ।কিন্তু কেন এমন লাগছিলো আমি নিজেই জানতাম না ওর সাথে তো আমার কিছুই হয়নি ।আর আমরা কোনো relationship ও ছিলাম না তাহলে আমি নিজেকে ওর থেকে কেন অনেক দূরে সরিয়ে নিলাম, এর উওরটা আমিও জানতাম না ।কিন্তু প্রতি দিন রাতে অনেক কান্নাকাটি করতাম, কেন করতাম তাও জানতাম না ।অনেক মন খারাপ হত ।ওর কি আমার জন্য কখনো খারাপ লাগত হয়তো লাগত হয়তো বা না ।কিন্তু এখনও আমি ওকে আমার বেস্ট ফ্রেন্ড ভাবি ।কারণ ভালোবাসা, আবেগ ফুরিয়ে যায় ।কিন্তু বন্ধুত্ব ফুরায় না ।ও ভালো থাকুক এটাই চাই ।।।।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৩ জন


এ জাতীয় গল্প

→ "এক নতুন আমি"

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now