বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক নজরে ইসলামের গৌরবময় শাসনআমলগুলো....

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মফিজুল (০ পয়েন্ট)

X এক নজরে ইসলামের গৌরবময় শাসন আমলগুলো নিচে দেওয়া হলোঃ- [১] খেলাফতে রাশেদা———————-৩০ বছর [২] উমাইয়া সাম্রাজ্য————————৯৯ বছর [৩] আব্বাসি সাম্রাজ্য———————৫২৪ বছর [৪] সালজুক সাম্রাজ্য———————-২৭৫ বছর [৫] গজনবি সাম্রাজ্য———————-২২৩ বছর [৬] ঘুরি সাম্রাজ্য——————————৬৯ বছর [৭] আন্দালুসে উমাইয়া সাম্রাজ্য——-২৮৪ বছর [৮] আগালিবা সাম্রাজ্য——————-১০৯ বছর [৯] মুরাবিতিন সাম্রাজ্য———————৯৩ বছর [১০] মুওয়াহ্হিদিন সাম্রাজ্য————-১৪৮ বছর [১১] ওসমানি সাম্রাজ্য——————-৬২৪ বছর ♦উমাইয়া শাসনামল: উমাইয়া শাসনামলেই মুসলমানদের সামরিক এবং সভ্যতা ও সাংস্কৃতিক উন্নয়ন ও অগ্রগতির ধারা সুচিত হয়। সবচেয়ে বেশী বিজয় অর্জিত হয় এই আমলে। আয়তনের দিক থেকেও এই সাম্রাজ্য ছিল সবচাইতে বড়। এতসব কীর্তি অর্জিত হয়েছে সেই আমলে জীবিত থাকা অবশিষ্ট সাহাবা ও তাবেয়িদের অবদানেই। ♦আব্বাসীয় শাসনামল: আব্বাসীয় শাসনামলে সভ্যতা ও সংস্কৃতির উন্নতি সবচাইতে বেশি হয়েছে। এই আমলে আলেম-ওলামা, কবি ও সাহিত্যিকদের এত অধিক পরিমানে কদর করা হত যা আর অন্যান্য আমলে দেখা যায় নি। দীনি শিক্ষাকেন্দ্র ও হাসপাতাল প্রতিষ্ঠার ক্ষেত্র এই সাম্রাজ্যের জুড়ি নাই। ♦আন্দালুসে উমাইয়া সাম্রাজ্য: আন্দালুসে গড়ে উঠা উমাইয়া সাম্রাজ্য ছিল সেখানকার সর্বাধীক শ্রেষ্ঠ ইসলামি সাম্রাজ্য। সেখানকার রাজনীতি, সভ্যতা, স্থাপত্য শিল্প ও সামরিক দিক দিয়ে এই সাম্রাজ্যটি ছিল গর্বের ধন। যা দেখে সত্যিই যারপর নাই অবাক হতে হয়। ♦গজনবি সাম্রাজ্য: এই শাসনামলে উত্তর ভারত ও কাশ্মীরের অর্ধেক সহ বিরাট এলাকা বিজিত হয়। এই সাম্রাজ্যের অধিপতি ছিলেন মাহমুদ বিন সবুকতেগীন। তিনি ছিলেন ইসলামী ইতিহাসের মহান বিজেতাদের অন্যতম। কোন কোন ঐতিহাসিক তো এ-দাবিও করেছেন যে, তাঁর বিজীত অঞ্চলের আয়তন ওমর রা. কর্তৃক বিজীত অঞ্চলের সমপরিমান হবে। ♦সালজুক সাম্রাজ্য: রোমানদের নেতা রোমানুস দুই লক্ষ সৈন্যের এক বিশাল বহর নিয়ে মুসলমানদের ভুমির দিকে রওনা হলে সালজুক সাম্রাজ্যই তাদের এই বাহিনীকে একদম চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে। এই যুদ্ধে রোমান নেতা রুমানুস বন্দী হয়েছে। মুসলমানগণ বিজয় লাভ করেছে। এশিয়া মাইনরে তাদের সর্ববৃহৎ রাষ্ট্রটি মুসলমানরা তাদের থেকে ছিনিয়ে আনতে সক্ষম হয়েছে। আনাতোলিয়া বিজয়ের গৌরব এই সালজুকরাই অর্জন করেছেন। এবং আব্বাসীয় খেলাফতের প্রভাব প্রতিপত্তি তাদের হাত ধরেই পুনঃরায় ফিরে এসেছে। ♦আইয়ুবি সাম্রাজ্য: তারা আল-কুদস মুক্ত করেছে। এবং ক্রুসেডারদেরকে লাঞ্চনা ও পরাজয়ের মজা চাখিয়ে দিয়েছ। ♦দাওলাতুল আদারিসা: এই সাম্রাজ্যটি পশ্চিম আফ্রিকা মহাদেশে ইসলামকে ছড়িয়ে দিয়েছে। ♦আগালিবা সাম্রাজ্য: আগালিবা সাম্রাজ্যই সেই সাম্রাজ্য যাদের হাতে সিসিলি দ্বীপ বিজিত হয়। ♦মামলুক সাম্রাজ্য: তাদের পরিচয় দিতে গিয়ে এতটুকু বলাই যথেষ্ঠ হবে যে, তাঁরা হিংস্র ও বর্বর তাতারি বাহিনীর উপর বিজয় অর্জনের মধ্য দিয়ে ইসলামি বিশ্বকে মুক্ত করেছে। অথচ এই মোঙ্গলরাই ইতিপূর্বে ইসলামি বিশ্বের শহরগুলো গুড়িয়ে দিয়েছে। প্রথমে খাওয়ারিজম সাম্রাজ্য তাদের হাতে পতন হয়েছে। এরপর বাগদাদ পদানত করে পুরো শহরটিকে তাদের জন্য বৈধ ঘোষণা করা হয়েছে। তারা আব্বাসি খলিফা মুতাসিম বিল্লাহকেও হত্যা করেছে। এভাবেই তারা আব্বাসি খেলাফত ধ্বংস করে দিয়েছে। এরপর শাম ও ফিলিস্তিনের সকল শহর শেষ করে দিয়েছে। ♦মুরাবিতিন ও মুওয়াহ্হিদিন সাম্রাজ্য: এই সাম্রাজ্যটি আন্দালুসে ক্রুসেড হামলার মুখোমুখি অবস্থান করে কয়েক শতাব্দি পর্যন্ত তাদের সাহায্য সহযোগিতা করেছে। তারা বিশাল বিশাল দশটি নৌবহরের সমন্বয়ে একটি নৌবাহিনী গঠন করে। ঈসায়ি বারো শতাব্দীতে এই নৌবাহিনী মধ্য ও পশ্চিম ভূমধ্যসাগরের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। ♦উসমানি সাম্রাজ্য: নবযৌবনা এই সাম্রাজ্যটি কনস্টান্টিনোপলের উপর এমনভাবে ঝাপিয়ে পড়েছে যে, সেখানকার দুর্গগুলো রোমানদের মাথার উপর চূর্ণ-বিচূর্ণ করে ইসলামি সালতানাতের রাজধানি বানানোর মহাগৌরব অর্জন করেছে। এখান থেকে তারা ইউরোপের এত গভীরে প্রবেশ করেছে যে, ভিয়েনা পর্যন্ত পৌঁছে গেছে। কয়েক শতাব্দী পর্যন্ত এই সালতানাতটি মুসলিম ভূমিগুলোকে ক্রুসেড যুদ্ধ থেকে রক্ষা করেছে। এভাবেই ১৪৩৮ বছর গত হয়েছে। এই দীর্ঘ সময়ে কিছু রাষ্ট্রের উত্থান হয়েছে। আর কিছু রাষ্ট্রের পতন। কোন জাতি হয়েছে সম্মানিত ও বরিত। আবার কোন জাতি হয়েছে অপমানিত ও লাঞ্চিত। কিছু দুর্গের বিজয় হয়েছে। আর কিছু দুর্গের পরাজয়। মহান আল্লাহ সত্যই বলেছেন, তাদের ঘটনায় নিশ্চয় উপদেশ রয়েছে জ্ঞানীদের জন্যে। (সংগ্রহীত)


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৭ জন


এ জাতীয় গল্প

→ এক নজরে ইসলামের গৌরবময় শাসনআমলগুলো....

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now