বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক জান্নাতি সাহাবীর কাহিনী

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাম্মদ আজিজুর রহমান (০ পয়েন্ট)

X একদিন মহানবী (সাঃ) সাহাবীদের নিয়ে মসজিদে নববীতে বসেছিলেন। এক সময় তিনি বললেন যে এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতের ব্যাক্তি হবে। অতঃপর উপস্তিত সমস্ত সাহাবিরা একে অপরকে বলাবলি করতে লাগলেন যে মনে হয় আবু বকর (রা), হয়তো বা ওমর (রা) প্রবেশ করবেন। কিছুক্ষণ পর সবাইকে অবাক করে দিয়ে একজন অচেনা সাহাবী মসজিদে প্রবেশ করেন। সবাই তার প্রতি অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরের দিন মহানবী (সাঃ) বললেন, আবার একই কথা বললেন যে, এখন যে ব্যক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে একজন জান্নাতের ব্যাক্তি হবে। পরদিন সবাইকে অবাক করে দিয়ে আবার ঐ সাহাবী মসজিদে নববীতে প্রবেশ করেন। একজন সাহাবী কৌতুহলী হয়ে ঐ সাহাবীর জন্নাতি হওয়ার কারণ জানতে তাকে বললেন যে, আজ আমার বাবার সাথে মনোমালিন্য হয়েছে, যদি তুমি কিছুটা দিন আমাকে তোমার বাড়িতে থাকতে দাও আমি কিছুটা উপকৃত হই। তখন ঐ সাহাবী এই সাহাবীকে থাকতে দিলেন। তখন ঐ আশ্রিত সাহাবী ঐ জান্নাতি সাহাবীর আমলগুলো পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন যে, তিনি বিশেষ কিছু আমল করেন না, তারা যেভাবে ইবাদাত পালন করেন তিনি সেভাবেই ইবাদত পালন করে। আশ্রিত সাহাবী বিদায়ের সময় ঐ জান্নাতি সাহাবীকে বললেন, আামার বাবার সাথে কোন মনোমালিন্য হয়নি। কারন তুমি পরপর যে দু'দিন মসজিদে নববীতে প্রবেশ করার আগে মহানবী (সাঃ) সে দু'দিন আমাদেরকে বলেছিলেন যে এখন যে ব্যাক্তি মসজিদে নববীতে প্রবেশ করবে সে জান্নাতের ব্যাক্তি হবে। তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো- তমি কি কোন বিশেষ কিছু আমল কর যার জন্য তুমি জান্নাতে প্রবেশ করবে। তিনি বললেন যে আমি বিশেষ কিছু আমল করি না। এই কথা শুনে ঐ আশ্রতি সাহাবী চলে গেলেন। কিছু দূর যাওয়ার পর ঐ আশ্রতি সাহাবীকে ঐ জান্নাতি সাহাবী তাকে ডেকে এনে বললেন যে,আমার একটা অভ্যাসের কথা তোমাকে বলা হয়নি। আমি প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে আমি আমার শত্রুদের আর আমাকে কষ্টদান কারীদের মাফ করে দিয়। (বুখারী শরীফ) [বিঃদ্রঃ- ঐ সাহাবী একমাত্র তার শত্রু ও কষ্টদান কারীদের মাফ করে দেওয়ার কারণে জান্নাতি হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে একে অপরকে মাফ করার তৌফিক দান করুন। (আমিন)]


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২৭ জন


এ জাতীয় গল্প

→ এক জান্নাতি সাহাবীর কাহিনী

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now