বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক দুই তিন পব-1

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান siyam khan (০ পয়েন্ট)

X একদেশে ছিল এক বেজায় ধনী রাজা। যখন-তখন যাকে মন চায় তাকে দেয় সাজা। তিনি এমন রাজা। যা বলেন তাই হয়। যা চান তাই পান। যা বলেন তাই টিক। তার কথায় কেউ ধরে না লিক। এমন বেকায়দা ফায়দা হাসিলের রাজা আর কি। তো,একদিন রাজার মনে হলো:আমি যা বুঝি তা অপর কেউ বুঝে কিনা যাচাই করা দরকার। যেমন ভাবা তেমন কাজ। একদিন তার উজির-নাজির চাকর-বাকর সবাইকে এনে বললেন-কেউ কি আঁচ করতে পারে,রাজা কি ভাবছেন?তা তার বলবে কিভাবে?একজনের মনের কথা অপর কেউ বুঝবে কিভাবে?কাজেই সবাই বলল:আপনি যা মনে ভাবছেন আমরা তা কখনোই বলতে পারবো না,আমাদের বাপ,দাদা,তার দাদা,তার দাদা আসলেও তা বলতে পারবে না। রাজার মনের কথা কেউ বলতে পারলো না তখন বেশ হতাশ হলো,কিছু রাগও হলো। তখন রাজা কি করলেন!উজিরকে বললেন:আমার দেশে কি এমন লোক নেই যে আমার মনে কথা বলতে পারে!রাজা উজিরকে সাত দিন সময় দিল লোক খুজতে। আর সাত দিনে এমন লোক আনতে না পারলে বেতন দেয়া হবে না বলে হুমকি দিল।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৮৪ জন


এ জাতীয় গল্প

→ এক দুই তিন পব-1

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now