বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
এক ধনীর দুলাল
সকল প্রশংসা আল্লাহ'র। আজ থেকে প্রায় ১৪০০ বছর পূর্বে মক্কার অভিজাত পরিবারের তেমনি একজন অত্যন্ত সুদর্শন যুবক ছিলেন মুস'আব ইবন উমাইর(রাঃ)। সম্পদশালী মাতার অতি আদরের সন্তানের গায়ে চড়ত চমৎকার সব পোশাক, সেসময়ের উৎকৃষ্ট সুগন্ধি ব্যবহার ছিল তার নিত্যদিনের অভ্যাস। মক্কার নারীদের চোখে তিনি ছিলেন স্বপ্ন পুরুষ। মুহাম্মাদ(সাঃ) বলেন, "মক্কায় মুস'আবের চেয়ে সুদর্শন ও উৎকৃষ্টপোশাকধারী আর কেউ ছিল না।" ইতিহাসবিদরা বলেন, "তিনি ছিলেন মক্কার সর্বোৎকৃষ্ট সুগন্ধী ব্যবহারকারী"সেই মানুষটি আল্লাহ'র রহমতে ইসলাম গ্রহণ করেন। যখন উনার মা উনার ইসলাম গ্রহণের খবরটি শুনলেন তখন তিনি উনাকে ঘরে আবদ্ধ করে রাখলেন। এরপর তিনি সুযোগ বুঝে আবিসিনিয়াতে পালিয়ে যান। এরপর তিনি যখন মক্কায় ফিরে আসেন তখন উনার মা উনাকে ২য় বার অবরুদ্ধ করার চেষ্টা করেন কিন্তু ব্যর্থ হন। তখন তিনি বলেন, "তোমার যেখানে খুশি সেখানে যাও, তুমি আমার সন্তান না। তুমি এই কাপড়-চোপড় ছেড়ে চলে যাও।" মুস'আব ইবন উমাইর(রাঃ) যখন উনার চাচার কাপড় পরে বেরিয়ে যেতে চাইলেন তখন উনার মা বললেন,"এগুলো তোমার চাচার কাপড় এবং এখন তোমার এসবের কোন অধিকার নেই" একথা শুনে মুস'আব ইবন উমাইর(রাঃ) সব কাপড় ছেড়ে উনার হাত দিয়ে লজ্জাস্থান ঢেকে সেখান থেকে প্রস্থান করেন!
একদিন কয়েকজন সাহাবা মুহাম্মাদ (সাঃ) এর পাশে বসে ছিলেন। এমন সময় শত তালি দেয়া জীর্ণ-শীর্ণ কাপড় পরিহিত অবস্থায় সেখানে মুস'আব ইবন উমাইর(রাঃ) উপস্থিত হলেন। তাকে এবস্থায় দেখে সাহাবীগণের দৃষ্টিনত হয়ে এলো, তাদের চোখ দিয়ে অশ্রুধারা বইতে শুরু করল। উনারা সেই বিত্তশালী স্টাইলিশ মুস'আব এর সাথে হতদরিদ্র মুস'আব(রাঃ)কে মেলাতে পারছিলেন না। উনাদের চোখ এটা সহ্য করতে পারছিল না। মুহাম্মাদ(সাঃ) তখন বলেন, "মক্কায় আমি মুস'আব কে দেখেছি। মক্কায় তার চেয়ে পিতা-মাতার বেশি আদরের যুবক আর কেউ ছিল না। আল্লাহ ও তাঁর রাসূলের ভালোবাসায় সে সব ত্যাগ করেছে।" না, বর্ণনা এখানেই শেষ নয়। সেই অভিজাত মুস'আব ইবন উমাইর(রাঃ) উহুদ যুদ্ধে যখন শাহাদাত বরণ করেন তখন উনাকে দাফন করার জন্য যথেষ্ট কাপড় পাওয়া যায় নি। যে চাদরটি ছিল তা দিয়ে উনার মাথা ঢাকা হলে পা বের হয়ে যায়। পা ঢাকা হলে মাথা বের হয়ে যায়। তখন মুহাম্মাদ(সাঃ) নির্দেশ দেন উনার মাথার দিকে ঢেকে যতটুকু বাকী থাকে তা ঘাস দিয়ে আবৃত করে দিতে!
আল্লাহু আকবার! চিন্তা করতে পারছেন এমন পরিস্থিতিটা। যাকে ২০-২২টা বছর সাহাবীগণ সবচেয়ে উত্তম কাপড় পরিধান করতে দেখেছেন, চাকচিক্য আর আভিজাত্যের মাঝে বেড়ে উঠতে দেখেছেন সেই মুস'আব(রাঃ) এর দাফনের জন্য প্রয়োজনীয় কাপড় তখন ছিল না। মুহাম্মাদ(সাঃ) এজন্য বলেছিলেন, "আমি তোমাকে মক্কায় দেখেছি। সেখানে তোমার চেয়ে কোমল চাদড় ও কোমল যুলফী আর কারোও ছিল না। আর আজ তুমি এখানে এই চাদরে ধুলি মলিন অবস্থায় পড়ে আছ।" তিনি আরোও বললেন,"আল্লাহ'র রাসূল সাক্ষ্য দিচ্ছে ,কিয়ামতের দিন তোমরা সবাই আল্লাহ'র সাক্ষ্যদানকারী হবে।"
তারপর তিনি সাহাবীদের দিকে ফিরে বলেন, "ওহে, জনমন্ডলী! তোমরা যিয়ারত কর, তাদের কাছে এসো, তাদের উপর সালাম পেশ কর। যার হাতে আমার জীবন সেই সত্তার কসম, কিয়ামত পর্যন্ত যে কেউ তাঁদের উপর সালাম পেশ করবে তারা সেই সালামের জবাব দেবে। তোমার উপর শান্তি বর্ষিত হোক, হে মুস'আব। তোমাদের উপর শান্তি বর্ষিত হোক, হে শহীদগণ। তোমাদের সকলের উপর আল্লাহ'র শান্তি ও রহমত বর্ষিত হোক।"
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now