বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বুযুর্গ ও তার ছাত্র

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Raju Ahmed (০ পয়েন্ট)

X এক বুযুর্গ ক্লাশে হাদীস পড়াচ্ছিলেন। খাদ্যের অভাবে তিনি কয়েক দিনে উপবাস ছিলেন। তবুও ক্ষুধার্থ হবার কথা কাউকে প্রকাশ করেন নি। ছাত্ররা চেহারা দেখে বুঝে নিলো হুযুর ক্ষুধায় কষ্ট পাচ্ছেন। তাড়াতাড়ি একজন ছাত্র ক্লাশ থেকে বাহিরে চলে গেল। কিছুক্ষন পর ডালা বোঝাই করে উন্নত মানের খাবার নিয়ে হাজির হলো। বললো, "হুযুর এগুলি গ্রহন করুন।" : পোলাউয়ের সুগন্ধ তখন সারা কক্ষে ছড়িয়ে পড়েছে। বুযুর্গ বললেনঃ "ফিরিয়ে নাও। এগুলি এখন আমি গ্রহন করবো না।" : ছাত্ররা অবাক! কেন এই হাদীয়া গ্রহন করা হচ্ছেনা তারা কোন কারণ খুঁজে পেল না। উস্তাদের হুকুম অমান্য করা বেয়াদবি। তাই ছাত্রটি খাবার ফিরিয়ে নিয়ে গেল। কিছুক্ষন পর ছাত্রটি ঐ একই খাবার আবার নিয়ে হাজির হলো। বললো, "হুযুর এগুলো নিন।" : বুযুর্গ এবার খাবার দেখে আনন্দিত হলেন। তিনি খাদ্য গ্রহন করলেন এবং আহারের পর আল্লাহ পাকের শুকুর করলেন। ছাত্ররা এবার আরজ করলো, "হুযুর, যে-খাবার প্রত্যাখ্যান করেছিলেন সেই একই খাবার দ্বিতীয়বার হাজির করায় গ্রহন করলেন -- এর কারণ বুঝতে পারলাম না।" : বুযুর্গ বললেনঃ "হাদীস শরীফে আছেঃ "জিনিষ পাওয়ার জন্য মনে মনে অপেক্ষা থাকেনা সেইরূপ হাদীয়া গ্রহন কর।" : তাই তোমরা যখন আমার ক্ষুধার্থ হওয়ার কথা বুঝতে পেরে ক্লাশ থেকে বাহিরে গেলে তখন আমি ভাবলাম হয়তো খাবার আনতে গিয়েছ। আমার মন তখন খাবারের অপেক্ষা করছিল। তাই খাবার পৌঁছার পর তা' প্রত্যাখ্যান করলাম। : প্রত্যাখ্যান করা খাদ্য আবার ফিরে আসবে একথা আমি কখনও ভাবিনি। তার জন্য মনে মনে অপেক্ষাও ছিলো না। কাজেই তখন সেই হাদীয়া গ্রহন করলাম।" .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৯ জন


এ জাতীয় গল্প

→ এক বুযুর্গ ও তার ছাত্র

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now