বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক বৃদ্ধা

"ইসলামিক" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Md Raz Khan (০ পয়েন্ট)

X একদিন চলার পথে হযরত উমরের (রাঃ) সাথে এক বৃদ্ধার দেখা হল। কথা প্রসঙ্গে উমর (রাঃ) জিজ্ঞেস করলেন, 'আমীরুল মুমিনীন সম্পর্কে তোমার ধারণা কি?' বৃদ্ধা উমর (রাঃ) কে চিনতেন না। সে নির্বিঘ্নে বলল, 'সে মোটেও ভাল মানুষ নয়। আমি অতি কষ্টে আছি, খলীফা আমার কোন খবর নেয়নি।' উমর (রাঃ) বললেন, 'তুমি খলীফাকে তোমার অবস্থার কথা কেন বলোনি? তাঁকে না জানালে তিনি কি করে জানবেন?' বৃদ্ধা মহিলাটি বলল, 'খলীফার দায়িত্ব প্রজাদের খোঁজ খবর রাখা।' উমর (রাঃ) বললেন, 'হে মা! কি পরিমাণ অর্থ পেলে তোমার দুঃখ ঘুচবে আর তুমি খলীফাকে ক্ষমা করে দিবে?' সে সময় হযরত আলী (রাঃ) ও আবদুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) সে পথ দিয়ে যেতে খলীফাকে 'আমীরুল মুমিনীন' বলে সম্বোধন করে সালাম দিলেন। বৃদ্ধা মহিলাটি ভয়ে কেঁপে উঠলো। উমর (রাঃ) তাকে সান্ত্বনা দিয়ে ৫০০ স্বর্ণমুদ্রা তার হাতে তুলে দিয়ে বললেন, 'খলীফার বিরুদ্ধে তোমার আর কোন অভিযোগ আছে কিনা?' তিনি বললেন, 'না'। হযরত উমর (রাঃ) এক খন্ড চামড়ার উপর কথাটি লিখিয়ে নিলেন, 'কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে আমীরুল মুমিনীন হযরত উমরের বিরুদ্ধে আমার আর কোন অভিযোগ নেই।' হযরত আলী তাতে সাক্ষিরূপে সাক্ষর করলেন। এ ঘটনা সকল মানুষের জন্য বিশেষ করে দায়িত্বশীল লোকেদের জন্য দায়িত্বানুভূতির এক চিরন্তন আদর্শ। আল্লাহ আমাদের সকলকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করার তৌফীক দান করুন। আমীন।। সাহাবায়ে কিরাম আমাদের প্রেরনা


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৭ জন


এ জাতীয় গল্প

→ বৃদ্ধাশ্রম
→ ইঞ্জিনিয়ারের বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই [দি অ্যাডভেঞ্চার অফ দ্য ইঞ্জিনিয়ার্স থাম্ব]
→ বুদ্ধিমতী বৃদ্ধা
→ বৃদ্ধাশ্রমের চিঠি
→ "বৃদ্ধাশ্রম"
→ বৃদ্ধাশ্রম
→ ৯৩ বছর বয়সী বৃদ্ধার শখ বিমান চালানো!
→ ইঞ্জিনিয়ারের বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই
→ শার্লক হোমস:ইঞ্জিনিয়ারের বৃদ্ধাঙ্গুষ্ঠ নেই
→ বৃদ্ধার বুদ্ধি
→ বৃদ্ধার বুদ্ধিমত্তা
→ একজন বৃদ্ধা ও শয়তান!
→ রাজকন্যা ও বৃদ্ধা রাখাল
→ বৃদ্ধার বুদ্ধিমত্তা
→ বৃদ্ধাঙ্গলের রহস্য

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now