বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এক ভুতুড়ে কান্ড -১

"ভৌতিক গল্প " বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Shahid(guest) (০ পয়েন্ট)

X ভুত বলে কিছু আছে? যদি থাকে তো তিনি আমাকে কখনো দেখা দেননি। তার দয়া,এবং আমার ধন্যবাদ। কৃপা করে দর্শন দিলে আমি দাড়িয়ে তাকে দেখতে পারতাম কিনা সন্দেহ। ভুতদের রূপগুণে আমার কোনো মোহ নেই। তা ছাড়া আমার হার্ট খুব উইক! আর শুনছিযে ওরা ভারী উইকেড। তবে ভুত কিনা ঠিক জানিনা, কিন্তুু অদ্ভুত একটা কিছু একবার আমি দেখেছলাম! দেখেছলাম রাচিতে! না,পাগলাগারদে নয় তার বাইরে সরকারি রাস্তায়! রাচির রাজপথ না হলেও সেটা বেশ দরাজ পথ। কি করে দেখলাম বলি! একটা সাইকেল হাতে পেয়ে হানড্রুর দিকে পাড়ি জমিয়ে ছিলাম,মাইল সতেক না যেতেই তার একটা টায়ার ফেসেঁ গেল। যেখানে বাগের ভয় সেই খানেই সন্ধে হয়। জনমানবহীন পথ! জায়গাটাও জংলি। আরও মাইল পাচেক যেতে পারলে গাঁয়ের মতো একটা পাওয়া যেত। কিন্তু সাইকেল ঘাড়ে করে যেতে হলেই হয়েছে। এমনকি সাইকেল ফেলে শুধু পায়ে হেটে যেতে পারব কিনা আমার সন্দেহ ছিল। হাঁটতে হবে জানলে হাতে পেয়েপ সাইকেলে পা দিতাম না। তখনো সন্ধে হয়নি। এই হব-হব। সামনে গেলে পাচঁ মাইল ফিরতে গেলে সাত- দুদিকেই সমান পাল্লা। কোন দিকে হাটা দেব হাঁ করে ভাবছি। শেষ পর্যন্ত কী হাটতেই হবে? এই একই প্রশ্ন প্রায় আধ ঘন্টা ধরে পুনঃ পুনঃ আমার মানসপটে উদিত হয়েছে আর এর একমাত্র উওর দিয়েছি- না বাবা, প্রাণ থাকতে নয়। অবিশ্যি, এরকম জায়গায় আর এহেন অবস্তায় প্রাণ বেশিক্ষন থাকবে কিনা সেটাও প্রশ্নের বিষয়। সন্দে উৎরে গিয়ে বাকা চাদেঁর ফিকে আলো দেখা দিয়েছে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১০৭৮ জন


এ জাতীয় গল্প

→ এক ভুতুড়ে কান্ড -১

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now