বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এইসব বিষাদের শহরে

"ছোট গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান মুহাম্মাদ মাসুদ (০ পয়েন্ট)

X শহরের দরগাহ শরীফের মোড়ে বহু মানুষের ভিড়। কেউ কেউ বলছে মনে হয় বাঁচানো গেলোনা। আত্মাটা যায় যায় অবস্থা। কেউ যদি হাসপাতালে নিয়ে তাহলে হয়তো লোকটা…। বৃদ্ধ বয়সী একজন মানুষ। বেহুশ, অনাহারী বাতাসে ঘুরপাক খেয়ে মাটিতে পড়ে আছে। অথচ মাথায় এক ফোঁটা পানি ঢালবার মতো কেউ নেই। আফসোস! বাঙালীরা শুধু চিল্লাচিল্লি করে লোকজন জড়সড় করতে পারে কিন্তু…। পাশেই ২৬ শে মার্চের ভাষণ দেওয়ার জন্য মঞ্চ তৈরি করা হচ্ছে। স্বাধীনতার গান, বিজয়ের শুভেচ্ছা বাণী পাঠকরার জন্য কোটি কোটি টাকা খরচ করা হচ্ছে। অথচ, জীবিত মানুষটি স্বাধীনতা থেকে বঞ্চিত। বৃদ্ধ বয়সী মানুষটিকে রিকশায় উঠাতে গিয়ে একটা পলিথিন ব্যাগের সন্ধান মেলে। হাসপাতালে ভর্তি করার পর ব্যাগটি খুলে দেখি সেখানে মুক্তিযুদ্ধের সার্টিফিকেট, পরিচয় পত্র, মুক্তিযুদ্ধ ভাতার বই আর বেশকিছু অগোছালো টাকা।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ এইসব বিষাদের শহরে

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now