বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার মনে হলো তন্বিকে সামনে পেয়ে ভেংচি কাটার মত বলে গেলো-যাদের হায়া শরম নেই । যেখানে সেখানে যার তার সাথে লোচ্চামী করে তাদেরই এইডস হয় । হতাশার অর্থে সরোবরে আকন্ঠ নিমজ্জিত হয়েও মাঝে মাঝে বুক ভরে দম নিচ্ছি । চামেলী ও তন্বী ইশারাতেই আহলাদে আমার গায়ের উপর গড়িয়ে পড়ে । ওদের মন মানসিকতা এমন যে,আমার নানাবিধ সেবা পরিচর্যা করতে পারলে ধন্য হয় । কোন প্রকার স্বচিন্তা প্রসূত আত্মকেন্দ্রিক স্বার্থ সংশ্লিষ্ট প্রলোভনে প্রলুব্ধ হয়ে এমনটি করছে কিনা তা খতিয়ে দেখিনি । তবে বিপত্মীক হিসেবে সীমাহীন সম্পদ ও প্রাচুর্য্যের খাতিরে ওদের কাছ থেকে এতটুকু সহমর্মিতা পেতেই পারি । হায়রে এইডস! হায়রে মরনব্যাধি!! আমরা বিশ্বসভ্যতার ছদ্মবরণে ভয়াবহ এক চোরাবালিতে দাড়িয়ে আছি । উদাহরণটা এমন গগনচুম্বি অট্টালিকায় ঠাসা অতি আধুনিক নগর সভ্যতার পাশ দিয়ে বয়ে যাওয়া স্রোতস্বিনী নদীর উত্তাল তরঙ্গ শহরের নিচের সমস্ত মাটি ভোগলা করে বহু দূরে নিয়ে গেলে সকলের অজান্তে সভ্য শহরটা এক সময় টুপ করে গভীর পানির অতলে হারিয়ে যায় । আমরা ঠিক এমন একটা পতনোন্মুখ অবস্থানে দাড়িয়ে আছি । অথচ শেষ পরিণতির কিছুই আন্দাজ করতে পারছিনে ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now