বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার ভাষায় গোড়াতেই রোগটার নাম প্রচলিত হওয়া উচিৎ ছিল 'বিভীষিকা' । যারা এইডস বলে তাদের কাছে অনুরোধ আপনারা বিভীষিক বলতে না পারলে বলুন বাশ ,কারণ ,রোগটা মানব জাতিকে বাশ দিচ্ছে । এককালের আত্ম বন্ধুদের নিয়ে একাকি জরিপ করি,কোনপ্রকার পূর্বাভাস ছাড়াই সব বন্ধুরা দুরে সরে গিয়ে অঘোষিতভাবে একঘরে করে রেখেছে । মনটা ছ্যা ছ্যা করে বিদ্রোহী হয়ে উঠলো । চাকে মধু থাকলে বাওয়ালীরা ঘুর ঘুর করে,আবার বিপদের গন্ধ পেলে সব শালা সুবিধাবাদীরা দৌড়ে পালায় । সামনে দাড়িয়ে কষে একটা করে গালি দিতে পারতাম,তা আর হবার নয়,ভাবনাগুলো ভাবনাই থেকে যায় । মনের গহীনে গুমড়ে গুমড়ে কাদে । মাঝে মাঝে মনে হয় মরণব্যাধিটা কুষ্ঠ রোগের চেয়েও আতংক ছড়িয়ে দিতে পারে । জালাল কাজী প্রবাসী বন্ধু হাসেম ও হাফিজুর এই রোগটায় আক্রান্ত হয়ে দিনের পর দিন বিছানায় কাতরাচ্ছিল । খবরটা শুনে একটি বারও দেখতে যাইনি । সহানুভূতির সুরে একটু সান্তনা পর্যন্ত দেই নি । বন্ধুতো বন্ধু,ড্রাইভার রহমতকে পর্যন্ত কাছে রাখতে পারলাম না,ভয়ংকর অসুখের খবরটা শোনামাত্র রহমত নাসিকা কুন্ঞ্চিত করে গেলো ।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now