বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
আমার এইচ.এস.সি পরীক্ষা রেজাল্ট এর সময় ভালো প্যাঁচে পড়ছিলাম। রেজাল্ট দেয়ার পর হঠাৎ করে দেখলাম আমাদের ব্যাচের সবচেয়ে বাজে ছাত্র রাফি দৌড় দিয়ে পুকুরে লাফ মারলো। সবাই ভাবছে, সে ফেল মারছে, এই জন্য আত্মহত্যা করার জন্য লাফ দিছে, সবাই "ধর ধর" করে উঠল। একটু পরেই সে পানির নিচ থেকে মাথা বের করলো,মুখ থেকে ফিচ করে পানি বের করে বললো,"এ মাইনাস পাইয়া গেছিরে মামুরা"
আমার রেজাল্ট তখনও দেখি নাই ,এর মধ্যে একজন এসে আমারে বলল,"দোস্ত, তুই ফেইল মারছস"। রেজাল্ট শুনে আমারও পুকুরে লাফ মারতে মন চাইতেছিল কিন্তু সাঁতার না জানার কারনে ওই রিস্ক আর নেই নাই। ভাগ্যিস লাফ দেই নাই , কারন পরে দেখলাম বেশ সম্মানের সাথেই পাশ করছি!
--
গতবার এইচ.এস.সি রেজাল্ট বের হওয়ার পরে তিনজনরে জিগ্যেস করছিলাম রেজাল্ট কি হইছে, একজন মুখ গোমড়া কইরা বলছে গোল্ডেন পাইছি কিন্তু এখন কি হবে বুঝতেছি না , আরেকজন কাইন্দা কাইন্দা বলছে,"সামান্যর জন্য গোল্ডেন মিস হইছে, আমি শেষ , লাইফে আর কিছু হইবো না"।
আরেক ছোট ভাইরে জিগ্যেস করলাম ,"কিরে তোর কি অবস্থা?"
সে দাঁত কেলায়ে উত্তর দিল,"কোনও রকমে পাশ কইরা ফেলছি , বি পাইছি"
আমিঃ মানুষ এ প্লাস পাইয়া কান্দে, তোর বি পাইয়া এত খুশী লাগতেছে কেন বুঝলাম না ?
ছোট ভাইঃ আমাদের গ্রুপে সবাই এ প্লাস , একমাত্র আমি বি পাইছি , আমি ওয়ান পিস মাল, বাসায় যাইয়েন ভাই , মিষ্টি খাওয়ামু।
এটাই মনেহয় জীবন , কেউ সেরাটা হাতে পেয়েও হতাশ হয়ে থাকে , অথচ কেউ সামান্য কিছু হাতে নিয়ে জীবনের সাথে যুদ্ধ করে সেরাদের সেরা হয়।
...কোথায় যেন শুনছিলাম, কেউ একজন বলছিল; "প্রতিটা পরাজয়ের পর একটা জয় আসে, আমি সেই জয়ের জন্য অপেক্ষা করবো, যদি আসতে দেরী হয় , তাও অপেক্ষা করবো কারন আমি জানি জয় আসবেই"
[] Moyla Baba[]
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now