বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এই তো ভালোবাসা!

"সত্য ঘটনা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রিয়াদুল ইসলাম রূপচাঁন (০ পয়েন্ট)

X সব গল্পই গল্প নয়...কিছু গল্প সত্য..... কপিঃ- রিয়াদুল ইসলাম রূপচাঁন... @@@@@ #শুরুঃ- একই গ্রামে থাকতো একটি সাধারণ মেয়ে ও একটি ছেলে । তারা দুজন দুজনকে এত ভালোবাসতো যে, তা ভাবা যায় না । কিন্তু তারা দুজনেই ছিলো অতি দরিদ্র । যার ফলে বাংলা ফিল্মের মতো কোনো ভিলেন তাদের প্রেমে বাধা হয়নি । অবশেষে ছেলেটি একদিন মেয়েটিকে বিয়ে করে ফেলে । বিয়ের রাতে ছেলেটি মেয়েটিকে বলে যে, তার কোনো ইচ্ছা আছে কি না? মেয়েটি বলে যে, সে পড়তে চায় । এরপর ছেলেটি তার ইচ্ছার কথা শুনে বিয়ের রাতেই তাকে নিয়ে শহরে চলে যায়। শহরে গিয়ে মেয়েটিকে ভালো একটা কলেজে ভর্তি করে দেয় । ছেলেটি কঠোর পরিশ্রম করা শুরু করে । আর মেয়েটিও মনোযোগ দিয়ে পড়ালেখা করে । ছেলেটি কখনো কুলির কাজ করে আবার কখনো রিক্সা চালিয়ে উপার্জন করে । বিয়ে হওয়া সত্ত্বেও তারা কোনো দৈহিক মিলন করেনি । ছেলেটি ভালো পোষাকও পরে না । মেয়েটির কলেজের বন্ধুরা ছেলেটির কথা জিগ্গেস করলে .. .মেয়েটি বলে ওটা তার ভাই । মেয়েটি ডাক্তার হওয়ার পর বিশাল পার্টির আয়োজন করে । মেয়েটির সকল বন্ধুরা পার্টির কারণ জানতে চাইলে মেয়েটি তা গোপন রাখে । যে দিন পার্টি হয়. ....তখন মেয়েটি ছেলেটিকে ঘরের এক কোণা থেকে হাত ধরে সবার সামনে চিৎকার করে বলে..... এই আমার স্বামী যার কঠোর পরিশ্রমে আজ আমি ডাক্তার হতে পেরেছি...... মেয়েটির কথা শুনে ছেলেটির চোখে পানি এসে পরে.... +রূপচাঁন+


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২০৫ জন


এ জাতীয় গল্প

→ এই তো ভালোবাসা!
→ আঙুলের ডগায় ভালোবাসা!
→ আঙুলের ডগায় ভালোবাসা!
→ অনুভবে ভালোবাসা!
→ ভালোবাসা! তোমায় দিলাম ছুটি!

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now