বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পর্ব ২
.
.
.
একটা বাজে স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়।অনেক্ষন এপাশ উপাশ করেও ঘুমাতে পারলোনা।উঠে বসে রইলো কিছুক্ষন পর মোয়াজ্জিনের মধুর সুরে ভেসে এলো ফজরের আজান,অজু করে নামাজ পড়তে চলে গেলো, নামাজ শেষ করে রান্না করতে বসলো। সবজি কাটা শেষ হলে দেখা গেলো হলুদ শেষ মাথা গরম হয়ে গেলো সারাদিন গ্যাস থাকেনা এখন রান্না না করতে পারলে আর খাওয়া যাবেনা।হলুদ ছাড়াই রান্না করে। আজকে প্রথম না এর আগেও অনেক বার পিয়াজ ছাড়া রান্না করছে।আর সেই সব রান্না নাকি অন্য দিনের চেয়ে মজা হয়।
৭টার দিকে বের হয়ে গেলো হাসপাতালে গিয়ে খোজ নিতে হবে।সাড়ে ৭টা নাগাত হাসপাতালে পৌছে। মেয়েটির কথা মনে হতেই কিছু চকোলেট কিনে নিলো আর কিছু খাবার কে জানে রাত্রে খেয়েছে কিনা।
বেডে আনিসুজ্জামান শুয়ে আছে পাশে মেয়েটি ঘুমুচ্ছে আর মহিলাটি বসে আছে।
রাসেল কে দেখেই দারিয়ে গেলো।
নার্স এসে দেখে গেলো একটা ইনজেকশন দিয়ে চলে গেলো।
রাসেলঃকিছু খেয়েছেন রাতে?
মহিলাটি ইতস্তত করে মাথা ঝাঁকাল,মুখ দেখে বুঝা যাচ্ছে রাত্রে ঘুমায় নি
রাসেলঃবাবু খেয়েছে?
হুম
আচ্ছা আপনাদের বাড়ির আর কেও আসেনি?
না আমার শ্বশুর শ্বাসুড়ী অনেক আগে মারা গেছে।যারা আছে তারা কেও আসবেনা তাই বলিনি।আর আমার বাবার সাথে কোন সম্পর্ক নেই।
রাসেলঃকেনো নেই হাজার হলেও আপনি তার মেয়ে।
হুম কিন্তু পালিয়ে এসে ছিলাম উনার হাত ধরে এরপর আর যোগাযোগ হয়নি।
অহ ঠিক আছে কোন সমস্যা হলে আমাকে বলবেন।আমাকে ছোট ভাই মনে করতে পারেন কি পারবেন না?
হুম পারবো
মহিলাটির চোখে পানি।হয়তো ভাবছে একটা অপরিচিত মানুষ একজন আপন মানুষ এর চেয়েও বেশী করছে।
মেয়েটি জেগে উঠেছে রাসেল কে দেখেই আংকেল আব্বুর কি হয়েছে?
কি বলবে ভেবে পাচ্ছেনা।এইতো আম্মু তুমার আব্বু ঘুমুচ্ছে নাও চকোলেট খাও।
মহিলাকে রুটি দিলাম সাথে ভাজি ওয়ান টাইম প্লেট। কিছুক্ষন তাকিয়ে থেকে খেতে আরম্ভ করছে।
একটা সত্যি উত্তর দিবেন?
মহিলাঃজ্বি বলেন
রাসেলঃরাত্রে আপনি কিছু খাননি এমন কি বাবুটাও খায়নি তাইনা?
মহিলার চোখ জ্বলে টলমল করছে।
হুম খায়নি
রাসেলঃআমার কাছে লুকালেন কেন?
থাক উত্তর দিতে হবেনা।খেয়ে নিন
আর হ্যা তেহারি দুপুরে খাবেন রাত্রে আমি আসবো অফিসে যেতে হবে ঠিক আছে?
সমস্যা হলে আমাকে জানাবেন।
হুম আচ্ছা।মেয়েটিকে নামাতে ইচ্ছে করছিলো না তবু মায়া কাটিয়ে চলে আসে।
সাড়ে ৮টা গতকালের সেই স্থানে দারিয়ে আছে।কারন অজ্ঞাত এক মেয়ে তার ব্যাগ ফিরিয়ে দিবে বলে আশ্বাস দিয়েছে।
১০মিনিট পর তার ব্যাগ হাতে একটা মেয়েকে দেখা যাচ্ছে।একটা শাড়ি পড়ছে আজকেই মনে হয় প্রথম পড়েছে।কিংবা ভালো করে পড়তে পারেনা।কুচি ঠিক মতো দিতে পারেনি।হাতে চুড়ি পড়েছে। বড় লোকের মেয়ে দেখেই বুঝা যাচ্ছে।
কেমন আছেন?
প্রশ্নটা শুনে ঘুর কাটে জ্বি ভালো আপনি?
হুম ভালো এই নিন আপনার ব্যাগ
ধন্যবাদ ধন্যবাদ
হিহিহি থাক আচ্ছা লোক টিকে দেখতে যাবেন না?
হ্যা গিয়েছিলাম মাত্রই আসলাম রাত্রে যাবো।
আমার নাম মিনারা অনেকেই মিম বলে ডাকে
আপনার নাম?
রাসেল রাসেল আহাম্মেদ
বাহ সুন্দর ত, একটা কথা রাখবেন?
জ্বি চেষ্টা করবো
রাত্রে আমাকে নিয়ে যাবেন?
আপনার ফ্যামেলি যেতে দিবে?
সেটা আপনাকে ভাবতে হবেনা
আচ্ছা ঠিক আছে।
কখন আসবো আমি?
আমি আপনাকে ফোন দিবো ৩০মিনিট আগে
অনুমান কটা বাজবে?
এই ধরেন বাসায় আসতে আসতে ৬টা রান্না করে ৭টা বাজবে আর কি,৭-৩০থাকলেই হবে।
মিমঃরান্না করতে হবেনা আজকে আমি খাওয়াবো আপনাকে প্লিজ না করবেন না।
কিন্তু আমি চেয়েছিলাম অই লোকের স্ত্রির জন্য খাবার নিয়ে যেতে।
মানে কি আপনি রান্না করেন বিশ্বাস হচ্ছেনা।
অবিশ্বাস এর কি আছে ছেলেরা কি রান্না করতে পারেনা নাকি?
মিমঃহুম পারে কিন্তু সারাদিন অফিস করার পর রান্না করার এনার্জি থাকে?
অভ্যাস হয়ে গেছে,সবই পরিস্থিতির উপর নির্ভর করে।অফিসে দেরি হয়ে যাবে কিছু মনে না করলে যেতে পারি?
মিমঃহুম কিন্তু সব দায়িত্ব আমার ঠিক আছে?
এখন অফিসে যান লেট হয়ে যাবে
হুম বায়।
বাসে বসে বসে মেয়েটার এলো মেলো চুলের মতো মেয়েকে নিয়ে এলো মেলো ভাবলো।
কি যে হচ্ছে বলে একটা মুচকি হাসি দিয়ে অফিসে ঢুকে গেলো.....
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now