বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে কি না
প্রায়ই বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো,
তাকেই আজ দেখা যায় পাজেরোতে চেপে
অফিস যেতে ।
হ্যাঁ, সে আজ দেশের বিখ্যাত একজন কম্পিউটার
ইঞ্জিনিয়ার ।
.
যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই মাথা
ঘুরে পড়ে যেত, সেই আজ অপারেশন
থিয়েটারে রক্ত নিয়ে হাত মাখামাখি করে ফেলে ।
হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন ডাক্তার ।
.
পাড়ার সবচেয়ে কালো ছিল যে ভাইয়াটি, যে কি না
মাঝে মাঝেই নিজের ঘরে মুখ লুকিয়ে কাঁদতো,
সেই ভাইয়াটিকেই আজ একটি সুন্দর ফুটফুটে আপুর
পাশে দেখা যায় ।
তারা বিয়ে করেছেন ।
.
রাগের কারণে যে ছেলেটি ছিল সবচেয়ে
বিখ্যাত, পাড়ার যেকোন গন্ডগোলে যেই
ছেলেটিকে ছুঁড়ি হাতে দৌঁড়াদৌঁড়ি করতে দেখা
যেত, সেই আজ মাথা ঠান্ডা রেখে পরিচালনা করে
পুরো একটি ব্রিগেড ফোর্স । কাঁধভর্তি চকচকে
স্টার আর জাতীয় প্রতীক শাপলা । সে আজ
সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন কর্মকর্তা ।
.
..........সবকিছুই বদলে যায় । বদলে যায় সমাজ, মানুষ
আর মানুষের জীবন ।
.
শুধু দরকার একটু ধৈর্যের ।
.
ক্লাসের সবচেয়ে সুন্দরী মেয়েটার কাছে
ছ্যাঁকা খেয়ে আজ আপনি আত্মহত্যা করতে
দৌঁড়াচ্ছেন, অথচ আপনি জানেনই না সৃষ্টিকর্তা আপনার
জন্য ক্লাসের নয়, পুরো স্কুলের সবচেয়ে
সুন্দরী মেয়েটাকে সৃষ্টি করে রেখেছেন ।
.
ক্লাস টেস্টে ফেল করে আপনি পড়ালেখাই বাদ
দিতে চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের
গেটটি আপনার পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা
করছে ।
.
ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই থাকে,
থাকবে ।
.
এই ব্যর্থতায় হতাশ হলে চলবে না । তাহলে দুঃখী
মুখটাতে কখনোই হাসির ঝিলিক দেখা যাবে না ।
.
সবকিছুই একসময় বদলে যাবে । আপনার হতাশাও
একসময় রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে ।
.
কিন্তু দরকার একটু ধৈর্য । হতাশার সময়টিতে শুধু এই
একটি জিনিসই বদলে দিতে পারে আপনার পুরো
জীবনকে ।
.
.........তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে একটু ধৈর্য
ধরুন ।
.
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন, বিশ্বাস রাখুন নিজের
উপর । বিশ্বাস রাখুন এই কথাটির উপর— "হ্যাঁ, আমি
পারবই।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now