বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
পাড়ার সবচেয়ে কালো ছিল যে
ভাইয়াটি, যে কি না
মাঝে মাঝেই নিজের ঘরে মুখ লুকিয়ে
কাঁদতো, সেই
ভাইয়াটিকেই আজ একটি সুন্দর ফুটফুটে
আপুর পাশে দেখা
যায় ।
তারা আজ বিয়ে করেছেন ।
.
ক্লাসের শেষ রোলের ছেলেটি— যে
কি না প্রায়ই
বিরক্ত হয়ে বই ছিঁড়ে পুড়িয়ে ফেলতো,
তাকেই আজ
দেখা যায় পাজেরোতে চেপে অফিস
যেতে।
হ্যাঁ, সে আজ দেশের বিখ্যাত একজন
কম্পিউটার
ইঞ্জিনিয়ার ।
.
রাগের কারণে যে ছেলেটি ছিল
সবচেয়ে বিখ্যাত,
পাড়ার যেকোন গন্ডগোলে যেই
ছেলেটিকে ছুঁড়ি হাতে
দৌঁড়াদৌঁড়ি করতে দেখা যেত, সেই
আজ মাথা ঠান্ডা
রেখে পরিচালনা করে পুরো একটি
ব্রিগেড ফোর্স ।
কাঁধভর্তি চকচকে স্টার আর জাতীয়
প্রতীক শাপলা ।
সে আজ সেনাবাহিনীর উচ্চপদস্থ একজন
কর্মকর্তা ।
.
যে ছেলেটি এক ফোঁটা রক্ত দেখলেই
মাথা ঘুরে পড়ে
যেত, সেই আজ অপারেশন থিয়েটারে
রক্ত নিয়ে হাত
মাখামাখি করে ফেলে ।
হ্যাঁ, সে আজ দেশের নামকরা একজন
ডাক্তার ।
.
..........সবকিছুই বদলে যায় । বদলে যায়
সমাজ, মানুষ আর
মানুষের জীবন । শুধু দরকার একটু ধৈর্যের
। .
স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটার
কাছে ছ্যাঁকা খেয়ে
আজ আপনি আত্মহত্যা করতে
দৌঁড়াচ্ছেন, অথচ আপনি জানেনই না
সৃষ্টিকর্তা আপনার জন্য ক্লাসের নয়,
পুরো
স্কুলের সবচেয়ে সুন্দরী মেয়েটাকে
সৃষ্টি করে
রেখেছেন ।
.
ক্লাস টেস্টে ফেল করে আপনি
পড়ালেখাই বাদ দিতে
চাইলেন, অথচ ভবিষ্যতে মেডিকেলের
গেটটি আপনার
পদধূলির জন্য উন্মুখ হয়ে অপেক্ষা করছে । .
ছোটখাটো ব্যর্থতা সবার জীবনেই
থাকে, থাকবে । এই ব্যর্থতায় হতাশ হলে
চলবে না । তাহলে দুঃখী মুখটাতে
কখনোই হাসির ঝিলিক দেখা যাবে
না ।
.
সবকিছুই একসময় বদলে যাবে । আপনার
হতাশাও একসময়
রুপ নেবে প্রাণোচ্ছ্বল হাসিতে । .
কিন্তু দরকার একটু ধৈর্য । হতাশার
সময়টিতে শুধু এই একটি জিনিসই বদলে
দিতে পারে আপনার পুরো জীবনকে ।
তাই মানসিকভাবে ভেঙ্গে না পড়ে
একটু ধৈর্য ধরুন ।
.
সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখুন,
বিশ্বাস রাখুন নিজের
উপর । বিশ্বাস রাখুন এই কথাটির উপর—
"হ্যাঁ, আমি পারবই
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now