বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
এফএফসি
"ভিন্ন খবর" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান sifat (০ পয়েন্ট)
X
এক সময় ঢাকায় সুস্বাদু এবং ভাল মানের ফ্রাইড চিকেন মানেই মানুষ বুঝতেন ফরচুনা ফ্রাইড চিকেন বা এফএফসির নাম। এক সময়ের “থার্সডে নাইট কালচার”এর কেন্দ্র বিন্দু এফএফসি এখনও সগর্বে টিকে আছে তাদের চমৎকার খাবার এবং সার্ভিসের জন্য।
ভাবছেন শুধু মুরগি ভাজাই এখানে পাওয়া যায়? এমন ভেবে থাকলে আপনার ধারণা একেবারেই ভুল। ফ্রাইড চিকেন, চিকেন বার্গার, এবং ফ্রাইড রাইস বা ফ্রেঞ্চ ফ্রাই এর সাথে চিকেন দিয়ে পরিপূর্ণ মিল পাবেন এখানে। ভিতরের সাজসজ্জা বেশ ছিমছাম; এবং খাবারের দাম সাধ্যের মধ্যেই, তাই অনেকক্ষণ ধরে আড্ডা দিতে চাইলে বন্ধুদের নিয়ে চলে যেতে পারেন ফরচুনার নিকটতম শাখায়। উল্লেখ্য, গাজীপুরসহ ঢাকার বিভিন্ন স্থানে এফএফসির শাখা আছে।
আমার সবচেয়ে ভাল লেগেছে যেই ব্যাপারটি, তা হলঃ সাধারণত মুরগি ভাজা হলে বুকের মাংস হয় কাঁচা রয়ে যায়, নতুবা বেশি সিদ্ধ হয়ে শুকনা হয়ে যায়। তবে এখানে যতবারই আমি গিয়েছি, প্রতিবারে রসালো মুরগির মাংস পেয়েছি। অল্প ক্ষুধা লেগেছে? এক প্যাকেট চিকেন নাগেটই যথেষ্ট আপনার পেটের ও মনের ক্ষুধা মেটাতে। ফ্রেঞ্চ ফ্রাই বেশ মচমচে, তাই গরম খেলে মজা পাবেন এটা আমার বিশ্বাস। খাবারের মানের নিশ্চয়তা পাচ্ছেন আপনি, কারণ নিজস্ব খামারে প্রাকৃতিক উপায় লালন করা মুরগি বিক্রি করা হয় এখানে।
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now