বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এবং দরজা.....

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান রামীম (০ পয়েন্ট)

X দরজা খুলে দিলে উড়ে আসে ধুলোমাখা মেঘ, পাখিদের পালক; কার্ণিশে বসে থাকা ঘুম, দুদ্দাড় ছুটে যায় আকাশের দিকে, ভুলে যাওয়া কবিতারা ভীড় জমায় কিবোর্ড ঘিরে.. সাদা-কালো স্মৃতিগুলো জড়িয়ে থাকে দরজার চৌকাঠে, বেরোতে কিংবা ঢুকতে, স্বর্ণলতা হয়ে ওঠে। আদতে, স্মৃতিরা ফেরেনা ঘরে হারায়ও না অচেনা রাস্তার ভীড়ে। চৌকাঠে, দরজায়, যাপিত দিনের তলানি জমতে থাকে নিরন্তর.. মেঘের দরজা খুলে দেখি বৃষ্টির পদধ্বনি, ভেজা রোদের গান; সারিবদ্ধ চোখে পলক পড়ে মিলিটারি শৃংখলায় কাজের ফিরিস্তি লিখে আগামীর খাতায়। ভয় ঘিরে থাকা আংগুল গুলো গিলে ফেলে নিজেদের অনুভূতি, ভেসে যাই গতানুগতিক স্রোতে... দরজার এদিকে পরিচিত দীর্ঘশ্বাস, ওদিকে অপরিচিত... ব্যাক্তিগত দরজাগুলো যতটাই এঁটে রাখা যাক না কেন, হাট হয়ে খুলে যায় বাতাসের মৃদু স্পর্শেই... গল্পপাখিটা মনমরা, উড়ে চলে গেলে শব্দরা ধীরে ধীরে ফিরে আসে চেনা বারান্দায়। কেউ কেউ দরজা পার হয়ে ঢুকেও পড়ে অগোছালো বেডরুমে যেখানে স্মৃতিবুড়োর কাঁপা হাতে ব্যাস্ততা, হারানো শব্দ খোঁজার... দরজা বন্ধ করে দিলে আড়মোড়া ভাঙ্গে ঘুম অধরা স্বপ্নেরা ফিরে আসে ঘোর এবং অঘোরের সীমান্তে...


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১২২ জন


এ জাতীয় গল্প

→ এবং দরজা.....

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now