বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ
X
"এবার আমার পালা"
নাজিম-উদ-দৌলা
-------------------
(শেষ পর্ব)
আজ জেনির সাথে ডেট ছিল। অফিস শেষে সরাসরি জেনির সাথে গিয়ে মিট করলাম। তারপর গেলাম বেইলি রোডে। থার্টি থ্রি তে বসে দুজনে খেলাম। জেনির পছন্দের একটা শাড়ি কিনে দিলাম। ঘুরাঘুরি করতে করতে ৮টা বেজে গেল। জেনিকে বাসায় পৌঁছে দেয়ার পথে নির্জন রাস্তা দেখে দুজনে একটা লং কিস করলাম । মেজাজটা তাই খুব ফুরফুরে লাগছে।
বাড়ির কাছের ডিভিডির দোকানটা ছাড়িয়ে এলাম। আজ থেকে আর কোন হরর মুভি দেখব না। যদিও নিষাদ দুই তিন বার অনুরোধ করেছে আনডিভাইডেড মুভিটার ডিভিডি আনার জন্য। তার কোন এক ক্লাসমেট মুভিটা দেখে ভাল বলেছে। ২০০৯ সালে মুক্তি পাওয়া হরর মুভি। কিন্তু আমি আর হরর মুভি দেখব না বলে ঠিক করেছি। এই হরর মুভি আমার জীবনের প্রতিটি মুহূর্তকে এক একটা দুঃস্বপ্নে পরিনত করেছে। আমি আর নিষাদের এই খেলার গুঁটি হবনা।
নিষাদ চুপচাপ ড্রয়িং রুমের এক কোনায় বসে ছিল। আমাকে দেখে নির্লিপ্ত ভঙ্গিতে একবার তাকিয়ে আবার মুখ ঘুরিয়ে নিল। সম্ভবত বুঝতে পেরেছে আমি মুভিটা আনিনি। আমি চেহারায় কাঠিন্য ধরে রেখে নিজের রুমে গিয়ে ঢুকলাম। কাপড় পালটাচ্ছি, দেখলাম নিষাদ নিঃশব্দে দরজার বাইরে এসে দাঁড়িয়েছে।
"কিছু বলবে?'
নিষাদ নিচু কণ্ঠে বলল, "একটা জিনিস দেখাব তোমাকে'।
মুভি এনেছি কিনা জিজ্ঞেস না করায় আমি হাফ ছেড়ে বাঁচলাম। নিষাদের সামনে মিথ্যে বলা কঠিন। আমি বললাম, "কি দেখাবে?'
"আগে ডিনার সেরে নাও। তারপর দেখাচ্ছি'।
আমি রাতের খাবার খেতে খেতেই আর একবার জিজ্ঞেস করলাম, "কি দেখাতে চাও নিষাদ?'
নিষাদ বলল, "বললাম তো খাওয়ার পর দেখাব'।
"খাওয়ার পরই দেখব। আপাতত কি দেখাতে চাও, সেটা তো বলতে পার!'
"তুমি গতকাল রাতে একটা কবিতা লিখেছ' নিষাদ স্বাভাবিক কণ্ঠেই বলল।
আমি মুখের ভেতরে ভাত চিবান বন্ধ করে তাকিয়ে থাকলাম।
নিষাদ আবার বলল, "ইংরেজি কবিতা'।
"আমি কবিতা লিখেছি! অসম্ভব! কখন লিখলাম?' মুখের ভেতরে ভাত থাকায় কথাগুলো অস্পষ্ট শোনাল।
নিষাদ বলল, "খেয়ে নাও ড্যাড, তারপর দেখাচ্ছি'।
আমি আর খেতে পারলাম না। মুখের ভেতরে খাবার স্বাদহীন মনে হচ্ছে। অনেকগুলো প্রশ্ন মাথায় ঘুরছে। আমি কবিতা লিখলাম কখন? ঘুমের ঘোরে? কিন্তু কেন লিখব? কি নিয়ে লিখব?
এঁটো ভাত ফেলে রেখে উঠে পড়লাম। বেসিনে হাত ধুয়ে আমি নিষাদের পেছন পেছন তার রুমে ঢুকলাম। নিষাদ তার পড়ার টেবিলের ড্রয়ার থেকে একটা হাতে লেখা কাগজ বের করে দিল। ইংরেজিতে লেখা কবিতা। ঠিক যেমনটি নিষাদ এর আগে দুবার দেখিয়েছে আমাকে।
Alone with the raging in my soul,
I know not where to turn.
I have opened up to some,
But this raging makes me burn.
My heart and soul are screaming,
But I try to hold it in,
For, they make me feel I'm wrong,
That my hurt is like a sin.
I am fighting for a way,
To be not weak and small.
But my pain is not subsiding,
Please someone hear my call!
I've done what they have asked,
Tried going down their path.
But they know not why I'm hurting,
They haven't felt the wrath.
I look to them sincerely,
I TRY to help them SEE,
But, they just don't understand it,
So they choose to leave me be.
I long to just be normal,
Then maybe they'll accept,
The reasons why I need them,
The reason why I've wept.
The demons they hold strong,
As, they've broken my life down.
Are they afraid of these monsters?
Is that why they seem to frown?
I'm afraid to admit,
The help that I need.
I don't want them to know,
That in my pai I BLEED.
Because he was unkind,
So many years before,
I think her death, they want me,
To move on and IGNORE.
Nilufar, can you hear me?
Can you please let them know,
That special part of you
That I just can't let go?
Is anybody listening?
Does anybody SEE?
Help me to set myself in rest
Please help to set me free!
আমি অবাক হয়ে তাকিয়ে থাকলাম কাগজের দিকে। এই কবিতা আমি লিখেছি! নিষাদের দিকে তাকিয়ে বললাম, "তুমি মিথ্যে বলছ নিষাদ! এটা আমি লিখিনি'।
নিষাদ বলল, হাতের লেখাটা দেখ ড্যাড। কি মনে হয়? ওটা কার লেখা।
মনে হওয়ার কিছু নেই। নিজের হাতের লেখা চিনতে আমার কোন অসুবিধা হচ্ছেনা। আমি এক দৃষ্টিতে লেখাগুলোর দিকে তাকিয়ে থাকলাম। হঠাৎ করে মাথাটা কেমন যেন ভার ভার লাগছে।
"ড্যাড, মুভি এনেছ?'
"না'
"আমি জানতাম তুমি মুভিটা আনবেনা'।
আমি কিছু বললাম না। আমার হাটুর নিচ থেকে শরীরটা কেমন অবশ লাগছে।
"ড্যাড, এখন থেকে তোমাকে আর মুভি আনতে হবেনা'।
"আচ্ছা' আমি বুঝতে পারছি আমার এখনি শুয়ে পরা দরকার। শরীর খারাপ করবে বুঝা যাচ্ছে। আমি পা বাড়ালাম নিজের রুমে দিকে।
"কেন আনতে হবেনা সেটা জিজ্ঞেস করলেনা?'
আমি নিষাদের রুম থেকে বেরতে বেরতে বললাম, "তুমি আর মুভি দেখবেনা'।
"না ড্যাড। এখন আরও বেশি করে দেখতে পারব'।
আমার আর কথা বলতে ইচ্ছে করছে না। তারপরও অতি কষ্টে জিজ্ঞেস করলাম, "কীভাবে?'
"আমার কম্পিউটারে ইন্টারনেটের সংযোগ নিয়েছি, ড্যাড। এখন থেকে ভাল ভাল মুভি ডাউনলোড করে নেব যাবে খুব সহজেই'।
আমি তিক্ত ভঙ্গিতে একটু হাসলাম।
রুমে এসে বিছানায় গা এলিয়ে দিয়েছি। মাথা ঝিম ঝিম করছে, হাত পা অবশ হয়ে আসছে। কিন্তু কোন শারীরিক সমস্যা নিয়ে আমি চিন্তিত নই। মানসিক সমস্যাটাই বেশি ভোগাচ্ছে। ঘুমের ঘোরে নিজের অজান্তে কবিতা লিখা শুরু করেছি। আমার জীবনে গোপন করার মত অনেক কিছুই আছে। এভাবে ঘোরের মধ্যে থাকা অবস্থায়, কখন কোন বেফাঁস বিষয় বেরিয়ে আসে তার ঠিক নেই। সাইক্রিয়াটিস্টের শরণাপন্ন হওয়া কম্পালসরি হয়ে দাঁড়িয়েছে।
পাশের রুম থেকে স্পিকারের আওয়াজ আসছে। নিষাদ সিনেমা ছেড়েছে। এত জোরে আওয়াজ দিয়েছ কেন? সিনেমায় বোধহয় ভায়োলেন্স অনেক বেশি। খুব বেশি চিৎকার চেঁচামেচি শুনা যাচ্ছে। আমি বার কয়েক এপাশ ওপাশ করে উঠে বসলাম। নিষাদকে ভলিউম কমাতে বলে আসা দরকার।
নিষাদের রুমের সামনে গিয়ে দাড়াতেই চমকে উঠলাম। "ভেতরে এস বাবা। মুভি মাত্র শুরু হয়েছে'।
আমি মুভি দেখতে আসিনি। এসেছি ভলিউম কমাতে বলার জন্য। কিন্তু কিছু একটা আমাকে তা বলা থেকে বিরত রাখল। মুভিটা আমাকে চুম্বকের মত টানছে, নিষাদের পাশে গিয়ে বসে পরলাম।
মুভির প্রধান চরিত্র একটি অল্প বয়সী মেয়ে- অ্যানা। অগ্নিকান্ডে মায়ের মৃত্যু দেখার পর থেকে ক্রমাগত আত্মহত্যার চেষ্টা করার কারনে তাকে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছিল। প্রায় ১০ মাসে পর সে বাড়িতে ফিরে এসেছে। অ্যানার বাবা ডেভিড একজন প্রতিষ্ঠিত লেখক। সাইক্রিয়াটিস্টের পরামর্শ অনুযায়ী ডেভিড তাকে সমুদ্রতীরের একটা নির্জন কটেজে নিয়ে আসল। বাড়িতে ফিরেই আনা দেখল তার মায়ের সেবাদান কারী নার্স এলিজাবেথ এখন তার সৎ মা। মুভি কিছুদূর এগোতেই দেখা গেল অ্যানা মাঝে মাঝে তার মৃত মায়ের আত্মাকে দেখতে পাচ্ছে! ছোটবোন এলেক্স আর সে মিলে আলোচনা করে নিশ্চিত হল র্যাচেলই তার মায়ের মৃত্যুর জন্য দায়ী। র্যাচেল আর ডেভিড মিলে তাদের মাকে মেরে ফেলেছে নিজেদের পথের কাটা দূর করার জন্য। অ্যানা উঠে পরে লাগল তার মায়ের মৃত্যুর ঘটনা নিয়ে নিশ্চিত হওয়ার জন্য। প্রয়োজনে সে তার বাবাকে টর্চার করার সিদ্ধান্ত নিল।
একদিন নির্জন রুমে অ্যানা তার বাবাকে একলা পেল। ডেভিড কিছু একটা লিখছিল। দরজা আটকানোর শব্দ হতেই মুখ তুলে দেখল অ্যানার হাতে একটা ছুরি। সে একপা দুই পা করে এগিয়ে আসছে।
নাহ! অ্যানা নয়, নিষাদ! নিষাদ আমার দিকে একটা ছুরি হাতে এগিয়ে আসছে! মুহূর্তে আমার মাঝে একটা আতংক ভর করল। নিষাদ আমার পেছনে কিছু একটা দেখে হাসল। আমি ঘাড় ঘুরিয়ে তাকিয়ে দেখি নিলুফার দাড়িয়ে আছে। নিলুফার আমার দিকে ফিরে মিষ্টি করে হাসল। আমার শরীর ঘামছে, একটু পানির অভাবে গলাটা শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। নিলুফার আমার পাশে এসে বসল। আমার কাঁধে হাত রাখল। নিষাদ নিশ্চয়ই নিকুফারকে দেখতে পায়নি। কেন পাচ্ছেনা? নিলুকে শুধু আমিই কেন দেখি, আর কেউ কেন দেখেনা?
আমি অতি কষ্টে উচ্চারন করলাম, "নিষাদকে থামতে বল নিলু'!
নিলুফার এখনও হাসছে।
নিষাদ ছোরা হাতে আরও কাছে চলে এসেছে। আমি প্রানপনে চিৎকার করে বললাম, "নিষাদকে থামতে বল নিলু, দোহাই লাগে তোমার!'
নিলুফার হাসি ধরে রেখেই বলল, "নিষাদ যা জানতে চাইছে, তা ওকে জানিয়ে দাও'।
আমি প্রবল বেগে মাথা নাড়লাম। নিলুফারের মুখের হাসি মুছে গেল।
হঠাৎ করে দম বন্ধ হয়ে আসার একটা অনুভূতি হল আমার। আমি মুখ হা করে দম নেয়ার চেষ্টা করলাম। চোখদুটো যেন কোটর ছেড়ে বেরিয়ে আসতে চাইছে। আমি অতি কষ্টে বললাম, "বলছি আমি নিষাদ। সব খুলে বলছি'।
সশব্দে দম টানলাম আমি। নিষাদ দাড়িয়ে আছে এক হাত দূরত্বে। ওর চোখদুটো যেন দুটো জলন্ত অগ্নিকুন্ড। তাকিয়ে আত্মা হিম হয়ে গেলে আমার।
হঠাৎ মোবাইল ফোনটা বেজে উঠল। আমি মোবাইলের খোঁজে হাত বাড়ালাম। জেনির ফোন! হারামজাদী আর ফোন করার সময় পেলনা! নিলুফার আর নিষাদ আমার দিকে আগুন দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি কলটা রিসিভ করলাম।
"হ্যালো'।
জেনি আহ্লাদী কণ্ঠে বলল, বলতো, এখন আমি কোথায়?
আমি উত্তর দিলাম না।
"আমি এখন ঠিক তোমার বাসার সামনে। বলতো আমি তোমার জন্য কি এনেছি'?
"জাহান্নামে যা, মাগী...' আরও কয়েকটা কুৎসিত গালি দিলাম আমি। ফোন রেখে দিলাম।
নিষাদের ঠোঁটের কোনায় হাসির আভাস। সম্ভবত আমার জেনিকে গালি দেয়ার ব্যাপারটি সে উপভোগ করেছে। নিলুফারের মুখে অবশ্য হাসি নেই। তার চোখদুটো জুড়ে কেবল প্রতিহিংসা। "বল হাসান, সব বল নিষাদকে'।
"নিষাদ! তোমার ধারনা ভুল। আমি তোমার মাকে খুন করিনি। হ্যা, আমি পরিকল্পনা করেছিলাম তাকে খুন করার। আমি আর জেনি মিলে প্ল্যান করেছিলাম ছাঁদে কাপড় শুকাতে দেয়ার সময় তাকে ধাক্কা দিয়ে ফেলে দেব। কিন্তু আমি কখনো ভাবিনি আমি ঠিক যে প্লান করেছি, তোমার মাও ঠিক সেভাবেই মারা যাবে! ঘটনার দিন আমি অফিসেই ছিলাম নিষাদ, আমি মারিনি তোমার মাকে, এটা দুর্ঘটনা'।
আমার উত্তর সম্ভবত নিষাদের পছন্দ হয়নি। সে ছোরা হাতে ধীর পায়ে এগিয়ে আসছে। এদিকে ফ্ল্যাটের দরজায় কেউ ভীষণভাবে ধাক্কাচ্ছে। সম্ভবত জেনি এসেছে। গালি দিয়ে এত সহজে পার পেয়ে যাব জেনি তেমন মেয়ে না। সে পুলিশ কমিশনারের মেয়ে আমাকে জেলের ভাত খাইয়ে ছাড়বে!
এগিয়ে আসছে নিষাদ,
নিলুফারের চেহারায় অপার্থিব হাসি,
জেনি মনে হচ্ছে দরজা ভেঙে ফেলার চেষ্টা করছে...
আমার হঠাৎ বুকে ব্যথা শুরু হল। চোখ মুখ উলটে যাচ্ছে, সম্ভবত জ্ঞান হারাতে চলেছি। "পানি... একটু পানি..'
"এইযে ড্যাড, পানি...' নিষাদ পানির গ্লাস বাড়িয়ে ধরল।
আমি হাত বাড়িয়ে গ্লাসটা প্রায় কেড়ে নিয়ে ঠোঁটের কাছে ধরলাম। ঢক ঢক করে গেলার সময় বেশ কিছুটা পানি ছলকে পরে আমার শার্ট ভিজিয়ে দিল।
একটু ধাতস্ত হতেই বুঝলাম আমার নার্ভাস ব্রেক ডাউন হয়েছিল। নিষাদের হাতে ছুরি নেই। আমার পাশে নিলুফার বসে নেই। দরজায়ও কোন আওয়াজ হচ্ছেনা। পুরোটাই আমার মনের ভুল।
"কি হয়েছিল আমার?'
"মুভি দেখে খুব বেশি ভয় পেয়ে উলটা পালটা বকছিলে'।
আমি উঠে দাঁড়ালাম। "শরীরটা দুর্বল লাগছে। আমি ঘুমাতে গেলাম'।
"ঠিক আছে ড্যাড। কাল থেকে আমরা আর হরর মুভি দেখব না ড্যাড। এখন থেকে আমরা ক্রাইম ড্রামা দেখব'।
আমি কোন কথা বললাম না। নিজের রুমে এসে মোবাইল হাতড়ে রিসিভ কলে গিয়ে দেখলাম, আসলেই জেনির কল এসেছিল! আমি রিসিভ করে ৩০ সেকেন্ড কথাও বলেছি। কি বলেছি তার সাথে? তাহলে দুঃস্বপ্নটার কি আংশিক সত্য ছিল, নাকি পুরোপুরিই সত্য ছিল? নাকি দুঃস্বপ্নটাই আসল- এখন যেটা দেখসি সেটাই স্বপ্ন? নিষাদ হরর মুভির বদলে এখন ক্রাইম ড্রামা দেখতে চাইছে কেন? সে যা জানতে চেয়েছিল, তা জানা হয়ে গেছে বলে?
মাথাটা টলে উঠল আমার। হঠাৎ বেডরুমের দরজায় নিষাদকে দেখলাম। তার হাতে একটা কাগজ ধরা। সম্ববত নতুন একটা কবিতা লিখে এনেছে! অথবা অন্যের কবিতা নকল!
আমি বললাম, "একটা প্রশ্নের সত্য উত্তর দেবে নিষাদ?'
নিষাদ নিশ্চুপ।
আমি তবু প্রশ্নটা করলাম। "ঐ কবিতাটা আমার লেখা ছিলনা, তাইনা?'
নিষাদ কোন জবাব দিলনা। শুধু ঠোঁটের কোনে ক্ষীণ একটা হাসি দেখা গেল, হ্যা! ঠিক এই হাসিটাই আমি নিষাদের মুখে দেখতে পেয়েছিলাম নার্ভাস ব্রেকডাউন হওয়ার পর!
(সমাপ্ত)
-----------------
গল্পটির বিষয়ে মন্তব্য করুন
গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now