বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

Eaxm

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান kamran hasan jamil (০ পয়েন্ট)

X এক্সামের খাতায় আমরা অনেক সময় অনেক কিছু লিখেছি যা পরবর্তীতে মনে হওয়ার সাথে সাথে হাসতে হাসতে পেটে ব্যাথা ধরেছে,তেমনি কয়েকটি ঘটনা বলছি, . ★ক্লাস ফাইভে PSC এক্সাম তো এক্সাম দেয়ার জন্য আলাদা স্কুলে গেছি,প্রথম এক্সাম মনের ভিতর ভয় কাজ করছে স্যার পেপার দিয়ে গেছেন আমি সেই পেপারে প্রথম পৃষ্টায় লেখলাম "বিসমিল্লাহির রাহমানির রাহিম"এর নিচে লেখলাম "রাব্বি যিদনী ইলমা" এই বাক্যটা আমাদের স্যার শিখিয়েছিলেন,এটা পাঠ করলে নাকি জ্ঞান বৃদ্ধি পায় তখন তো আমার জ্ঞান এর ওই প্রয়োজন তাই খাতায় লিখছি।এর পর লেখলাম "আল্লাহর নামে শুরু করলাম" এর নিচে লেখছি "আল্লাহ ভরসা"।সব শেষে লেখলাম "ইয়া আল্লাহ আমার পরীক্ষা যেন ভাল হয়।" প্রথম পৃষ্টা সম্পর্ণ এসব লিখেছি পরের পৃষ্টা থেকে প্রশ্নের উত্তর,পরীক্ষা দিয়ে এসে ফুরফুরা আল্লাহর নামে লিখে এসেছি অবশ্যই এক্সাম ভাল হবে।আমি আজও ভাবি সেই পেপার খানা কোন স্যার দেখেছিলেন,তিনি যদি হিন্দু হতেন তাহলে আমার কপালে কি হত? . ★আমার আনকেল একজনের ছেলে ক্লাস থ্রি তে পরে বান্দা পড়ালেখায় মোটামুটি শয়তানিতে উস্তাদ এক্সামে প্রশ্ন আসছে ৪জন ফেরেশতার নাম লিখ।সে লিখে আসছে,বাড়িতে আসার পর জিজ্ঞেস করা হল কি লিখছস সে বলল,একদম সোজা উত্তর এখানে ৪এর নাম চাইছে আমি বড় চাচ্চু,মেজো চাচ্চু,ছোট চাচ্চু ও আব্বুর নাম দিয়ে আসছি।বান্দার উত্তর শুনে আমি অবাক বাসার সবাই হতবাক। . ★আমি এক বান্দাকে প্রাইভেট পড়াই ক্লাস থ্রি তে সে পড়ে।এক্সাম দেয়ার পর রেজাল্টের সাথে বাসায় এক্সাম পেপার ও পাঠানো হয় সেখানে একটা প্রশ্ন আসছিল বস্ত্র বানানো হয় কি দিয়ে?বান্দা লিখেছে ইট এবং সিমেন্ট দিয়ে বস্ত্র বানানো হয়। এই উত্তর দেখে আমার অজ্ঞান হবার যোগার হয়েছিল। . ★এইটের এক্সামে প্রশ্ন আসছিল নিউক্লিয়াস কি? চিত্র সহ একে বর্ণনা দাও।সাইটের ব্রেঞ্চের মহান স্টুডেন্টকে বললাম,কি আঁকছিস দেখা তো সে যে চিত্র দেখিয়েছিল সেটা দেখে আমার হার্ট এট্যাক অল্পের জন্য হয়নি,সে গাছের ছবি একেছিল তবে বুদ্ধি করে পাতা দেয়নি। . এইরকম অনেক ঘটনার জন্ম এক্সাম হলে হয়। অনেক কবিও এক্সাম হলে তাদের কবিতার শুভ সূচনা করেন।অনেক চিত্র শিল্পী তাদের চিত্রের সুন্দর্য প্রথম এক্সাম হলের পেপারেই আবিষ্কার করেন।কে বলেছে,এক্সাম শুধু বাঁশ নিয়ে আসে,এক্সাম বাঁশের সাথে বিনোদন ও প্রতিভা নিয়েও আসে।


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৪ জন


এ জাতীয় গল্প

→ Eaxm

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now