বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এ স্টোরি এবাউট রাফি অরটন

"স্মৃতির পাতা" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X বছর দুয়েক আগে পা রেখেছিলাম গল্পপ্রেমীদের পছন্দের এই প্লাটফর্ম জিজেতে প্রথমদিকে খুব একটা আগ্রহ পেতাম না পেতাম না কোন পিছুটান! পিছুটানহীন এই জিজেতে স্ক্রল করতে করতে বিরক্তির যখন শেষ সীমায় পৌছে যেতাম তখন গল্প লেখার ট্রাই করতাম! উদ্দেশ্যহীন ভাবে স্ক্রল করতে করতেই একদিন পেয়ে গেলাম জিজেতে আমার পিছুটান! পেয়ে গেলাম যা দরকার ছিলো! হয়ে গেলো জিজের প্রতি ভালবাসা! অনেকটা সময়........ উমম অনেকটা না প্রায় পুরো সময়টাই তার জন্যই বরাদ্দ ছিলো! আমার জিজের শুকনো প্রফাইলে তার ছোয়া যেন ছিল প্রখর রৌদের পর এক পশলা বৃষ্টি.... হুমায়ুন আহমেদ বলেছিলেন " হিমুরা কাউকে মনের কথা বলতে পারেনা হিমুরা বড্ড একা" আমি হিমু নই! তবুও এক বিচিত্র কারনে কিছুই বলা হয়নি আমার অতীন্দ্রলা কে! বর্ষার কোমল বৃষ্টিতে ভেজা হয়নি তার হাত ধরে! প্রচন্ড জ্বরে কাপতে কাপতে বকা হয়নি ভালবাসার প্রলাপ! প্রখর রোদে দাঁড়িয়ে থেকে নেয়া হয়নি তার আঁচলের সুবাস! অথচ এগুলোই আমার সারাজীবন ধরে দেখে আসা স্বপ্ন ছিলো! অবশ্য চৌকোনা স্কিনের এ পাশে বসে অপাশের মানুষের সীমিত আবেগ টুকু বোঝা অতটা সহজ নয়! এতটা তীক্ষ্ণ অনুভূতি অতীন্দ্রিলার কখনোই ছিলনা! আমাদের সম্পর্কের ইতিটা কিভাবে যেনো হয়েছিলো? জানো অতীন্দ্রিলা, আমার সেদিন শিখেছিলাম স্বার্থপরতা কি.. শিখেছিলাম.......... আমি লেখক নই মনের কথা প্রকাশ করার অভিনব কৌশল আমার আয়ত্বের বাইরে! আমি দুঃখিত অতীন্দ্রিলা!


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১১৩৮ জন


এ জাতীয় গল্প

→ এ স্টোরি এবাউট রাফি অরটন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now