বাংলা গল্প পড়ার অন্যতম ওয়েবসাইট - গল্প পড়ুন এবং গল্প বলুন
বিশেষ নোটিশঃ সুপ্রিয় গল্পেরঝুরিয়ান - আপনারা যে গল্প সাবমিট করবেন সেই গল্পের প্রথম লাইনে অবশ্যাই গল্পের আসল লেখকের নাম লেখা থাকতে হবে যেমন ~ লেখকের নামঃ আরিফ আজাদ , প্রথম লাইনে রাইটারের নাম না থাকলে গল্প পাবলিশ করা হবেনা
আপনাদের মতামত জানাতে আমাদের সাপোর্টে মেসেজ দিতে পারেন অথবা ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন , ধন্যবাদ

এ কেমন রিলেশন

"মজার গল্প" বিভাগে গল্পটি দিয়েছেন গল্পের ঝুরিয়ান Rafi Orton (০ পয়েন্ট)

X রিলেশনের শুরুর দিকে!! ১ .হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে! - কি? তোমাকে পিঁপড়া কামড় দিছে? ওয়েট করো তুমি, আমি এ্যাম্বুলেন্স নিয়ে আসতেছি! আর ওই পিঁপড়া কে মারতে কামান নিয়ে আসতেছি! . ২.বাবু শোন! আমার না খিদা লাগছে! চলো খাবো! আজকে বিল কিন্তু আমি দিবো! - কি বলো বাবু খিদা লাগছে এতক্ষণ বলোনি কেন? চলো আমরা বুফে খাবো! আর বিল তুমি দিবে মানে? আমি থাকতে তুমি বিল দিবে? এ কথা শুনার আগে আমার মরণ হলো না কেন? . ৩.বাবু আমার একটা কল আসছে একটু রিসিভ করি? আর শোন আজ আমার একটা ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে! - আরে দ্রুত কল রিসিভ করো! আর ফ্রেন্ড এর পার্টি তে অবশ্যই যাবে সমস্যা নেই! আমি গিফট কিনে দি? . ৪.বাবু আমার বাসায় না বিয়ের প্রপোজাল আসতেছে! আমি বলে দিয়েছি এখন বিয়ে টিয়ে করবো না! বাবু আমরা কবে বিয়ে করবো? - কি বললে? চলো আজকেই বিয়ে করে ফেলি! তোমার বিয়ের কথা শুনলে আমার হার্টএ্যাটাক হয়ে যায়! আমি তোমাকেই বিয়ে করবো! . ৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো -- বাবু আমার জীবনের চেয়ে তোমাকে বেশি ভালোবাসি! তুমিই আমার সব! তোমাকে ছাড়া এক সেকেন্ডও আমার পক্ষে বাঁচা সম্ভব না! . (রিলেশনের শেষের দিকে!! ) ১.হ্যালো বাবু জানো কি হইছে? আমাকে না একটা পিঁপড়া কামড় দিছে!! - পিঁপড়া কামড় দিছে তো কি হইছে? এমন ভাব করতেছো মনে হচ্ছে অজগর সাপ কামড় দিছে! ন্যাকামী বন্ধ করো! . ২.বাবু শোন আমার না খিদা লাগছে! -- তোমার এত ঘন ঘন খিদা লাগে কেন বুঝি না! এই মামা পাঁচ টাকার বাদাম দাও তো! শুনো আমার কাছে টাকা নাই তুমি পাঁচ টাকা দিয়ে দাও!! . ৩. বাবু শোন আমার একটা কল আসছে একটু পিক করি? আর শোন আমার ফ্রেন্ড এর বার্থডে পার্টি তে যেতে হবে আজ! -- তোমার কেন এত কল আসে? দুনিয়ার সবাই তোমাকে কল করে? আর কিসের এত বার্থডে পার্টি! দরকার নাই এত পার্টি মার্টিতে যাওয়ার! . ৪.বাবু আমার বাসায় না বিয়ে প্রপোজাল আসতেছে! বাবু আমরা কবে বিয়ে করবো? -- তোমার মুখে এই বিয়ে বিয়ে ছাড়া কোন শব্দ নাই? সবসময়ই ঘ্যান ঘ্যান! আমার পক্ষে আগামী পাঁচ বছরেও বিয়ে করা সম্ভব না! . ৫.বাবু তুমি আমাকে কতটুকু ভালোবাসো বলো তো!! --আরে রাখো তোমার লুতুপুতু ভালোবাসা! আমার জীবনের সবচেয়ে বড় ভুল হচ্ছে তোমার সাথে রিলেশন করা! .


এডিট ডিলিট প্রিন্ট করুন  অভিযোগ করুন     

গল্পটি পড়েছেন ২১২১১ জন


এ জাতীয় গল্প

→ এ কেমন রিলেশন

গল্পটির রেটিং দিনঃ-

গল্পটির বিষয়ে মন্তব্য করুন

গল্পটির বিষয়ে মন্তব্য করতে আপনার একাউন্টে প্রবেশ করুন ... ধন্যবাদ... Login Now